Friday, September 11Welcome khabarica24 Online

এভারটনের সঙ্গে ড্র লিভারপুলের

43384_Liverpool

ইংলিশ প্রিমিয়ার লীগে প্রথমে গোল করেও জয়ের দেখা পেলো না লিভারপুল। শনিবার এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে গতবারের রানার্সআপ দলটি। ঘরের মাঠে ৬৫ মিনিটেই স্টিভেন জেরার্ডের গোলে ১-০ এগিয়ে যায় লিভারপুল। তবে অতিরিক্ত সময়ে এভারটনকে সমতায় ফেরান জাগিলকা। ৩০ গজ দূর থেকে গোলটি করেন তিনি। লীগের সর্বশেষ দুই ম্যাচে হেরেছিলো লিভারপুল। অবশেষে ঘরের মাঠে পয়েন্ট পেলো ব্রেন্ডন রজার্সের দল। এ ড্রয়ে ৬ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৭ পয়েন্ট। লীগে তাদের অবস্তান ১১ নম্বরে। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে রয়েছে এভারটন।