Saturday, October 24Welcome khabarica24 Online

খেলার মাঠ

নক্ষত্ররাজির দ্যুতিতে ঝলমলে রিয়াল

নক্ষত্ররাজির দ্যুতিতে ঝলমলে রিয়াল

খেলাধুলা, খেলার মাঠ
শতভাগ জয়ের রেকর্ডের পাশাপাশি দশ ম্যাচে ৪২ গোল। শনির বলয় থেকে বেরোতে এর চেয়ে আদর্শ প্রতিপক্ষ আর কি হতে পার! প্রিয় শিকার এফসি বাসেলকে সামনে পেয়ে দুঃসময় পেছনে ফেলে আবারও ঝলসে উঠল রিয়াল মাদ্রিদ। দাপুটে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লীগ অভিযান শুরু করল বর্তমান চ্যাম্পিয়নরা। মঙ্গলবার প্রতিযোগিতার উদ্বোধনী দিনে বাসেলকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। নিজেদের হারিয়ে খোঁজা নক্ষত্ররাজিদের দ্যুতিতে আবারও ঝলমলিয়ে উঠল বার্নাব্যু। ত্রিশ্চিয়ানো রোনাল্ডো, গ্যারেথ বেল, জেমস রদ্রিগেজ ও করিম বেনজেমা-রিয়ালের আক্রমণভাগের চার রতœই সুইস চ্যাম্পিয়নদের জাল কাঁপিয়েছেন। একই সঙ্গে প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান টুর্নামেন্টে এক হাজার গোলের অনন্য মাইলফলক ছুঁয়েছে রিয়াল। রোনাল্ডোদের আলোয় ফেরার রাতেই মুদ্রার উল্টো পিঠ দেখতে হল মাদ্রিদের আরেক দল অ্যাটলেটিকোকে। ডার্বি জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নেমে প্রথম ম্যাচেই অঘটনের শিকার গতবারের রান...
ইতিহাসের সাক্ষী হতে চান মামুনুলরা

ইতিহাসের সাক্ষী হতে চান মামুনুলরা

খেলাধুলা, খেলার মাঠ
এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবল দল সর্বশেষ জয় পেয়েছিল ১৯৮৬ সালে, দক্ষিণ কোরিয়ার সিউলে। শেখ মোহাম্মদ আসলামের গোলে সেবার নেপালকে হারিয়েছিল বাংলাদেশ। গত পরশু সেই দক্ষিণ কোরিয়ায় ২৮ বছর আগের স্মৃতি ফিরিয়ে এনেছিলেন মামুনুল ইসলাম। তার দেয়া গোলেই ইনচন এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে জয়ে শুরু করেছেন তারা। স্বাভাবিক ভাবেই জয়টি বাংলাদেশের তরুণ ফুটবলারদের কাছে একটি বেশি আনন্দের। এই জয়ে এতো আন্দোলিত হওয়ার কারণও রয়েছে অনেকের কাছে। এই দলে অনেক ফুটবলার রয়েছেন যাদের কাছে এটি আন্তর্জাতিক ম্যাচে প্রথম জয়। তাও আবার আফগানিস্তানের মতো দলের বিরুদ্ধে যারা কিনা ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে ৩১ ধাপ। তাই কোচ লোডউইক ডি ক্রুইফ তরুণ এসব ফুটবলারদের জয় উপভোগ করতে দিলেন নিজের মতো করে। ম্যাচের পরের দিন কোন অনুশীলন রাখেননি ক্রুইফ। সকালে মিটিং আর বিকালে হালকা জিমের মধ্য দিয়েই দিনটি অতিবাহিত করেছেন মামুনুল-জাহিদরা। ত...
আফগানিস্তানকে হারিয়েই এশিয়াড শুরু বাংলাদেশের

আফগানিস্তানকে হারিয়েই এশিয়াড শুরু বাংলাদেশের

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে এক সপ্তাহ আগে দেশ ছাড়ার আগের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক মামুনুল ইসলাম কোনো রাখঢাক না রেখেই জানিয়েছিলেন, ‘টুর্নামেন্টে টিকে থাকতে হলে প্রথম ম্যাচেই আফগানদের মারতে হবে।’ ভদ্রতার মেকি মুখোশের বদলে দুর্জয় সাহসকে কাল ঔদ্ধত্য মনে হতে দেননি তিনি। মামুনুল যে আড়ালে লুকিয়ে যাওয়ার মানুষ নন! ওয়াহেদের বাড়ানো ব্যাকপাসে ডান পায়ের জোরালো শটে বল আফগান গোলরক্ষককে ফাঁকি দিয়ে যখন জালে পাঠিয়েছেন, তখন ঔদ্ধত্যের বদলে ঠিকরে বেরোল আত্মবিশ্বাস। দেশের পতাকা বুকে নিয়ে ইতিহাস পড়ার প্রত্যয়ে মাঠে নামার মানসিকতা। যেখানে গর্ব আছে, ঠুনকো অহংকার নেই। অধিনায়ক কথা দিয়েছিলেন, প্রথমবারের মতো বাংলাদেশকে এনে দেবেন দ্বিতীয় রাউন্ডের টিকিট। সেই প্রতিজ্ঞাপূরণে গত কয়েকটা দিন কঠিনই গেছে তাঁর। কারণ দল মাঠে নামার আগেই বেশ খানিকটা পিছিয়ে। অন্যতম সেরা খেলোয়াড় আতিকুর রহমান চোটের কারণে বিদায় নিয়েছেন মূল পর...
আজমলের বোলিং অ্যাকশন নিয়ে লুকোচুরি খেলেছে পিসিবি

আজমলের বোলিং অ্যাকশন নিয়ে লুকোচুরি খেলেছে পিসিবি

খেলার মাঠ
নিষিদ্ধ ঘোষিত পাকিস্তানি স্পিনার সাঈদ আজমলের সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে ঘরোয়া ক্রিকেটে ২০০৬ সালেই রিপোর্ট করা হয়েছিল। কিন্তু পাকিস্তান ক্রিকেট কর্তৃপক্ষ তখন চোখ বুজে ছিল। সেই থেকে আট বছর এবং আন্তর্জাতিক ক্রিকেটে ছয় বছর খেলার পর আজমল নিষিদ্ধ হওয়ার পর এখন নড়ে চড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে করা পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারার পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক নিষিদ্ধ হওয়ার পর পাকিস্তানের হয়ে ৩৬ বছর বয়সী আজমলের ক্যারিয়ারই এখন ঝুঁকির মুখে। পাকিস্তানের জিও সুপার টেলিভিশনকে টেস্ট আম্পায়ার রিয়াজউদ্দিন বলেন, ‘তার কিছু ডেলিভারিতে সমস্যা থাকায় প্রথম শ্রেণীর ক্রিকেটে কেআরএল এবং হাবিব ব্যাংকের মধ্যকার একটি ম্যাচের পরই আমি বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেছিলাম। ‘সে রিপোর্টের ভাগ্যে কি ঘটেছিল দুর্ভাগ্যজনকভাবে আমি তা জানতে পারিনি। তবে কোনো ব্যবস্থা নে...
মুশফিকের বীরোচিত সেঞ্চুরি

মুশফিকের বীরোচিত সেঞ্চুরি

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
দল হেরেছে বিশাল ব্যবধানে। কিন্তু উজ্জল ছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই লড়াই করেছেন টাইগার অধিনায়ক। বীরের বেশে লড়াই করে খেলেছেন ১১৬ রানের অনন্য এক ইনিংস। ৩৯ টেস্ট ক্যারিয়ারে এটা তৃতীয় এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম সেঞ্চুরি। আজ কিংসটাউনের আর্নেস ভেল স্টেডিয়ামে দলের ইনিংস হার এড়াতে তিনি উইকেটের একপ্রান্ত আগলে খেলেছেন ২৪৩টি বল। যাতে ছিল ১৫টি চার ও একটি ছক্কা।...
লারাকে ছাপিয়ে তামিম

লারাকে ছাপিয়ে তামিম

খেলাধুলা, খেলার মাঠ
শুধু গড় রানের জন্য ক্রিকেট ইতিহাসে চিরস্থায়ী হয়ে আছেন স্যার ডন ব্রাডম্যান। মাত্র ৪ রানের জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেট লিজেণ্ডের টেস্ট ক্রিকেটের গড় হয়নি ১০০! ৫২ টেস্টে ২৯ সেঞ্চুরির রেকর্ডও অবিশ্বাস্য। একই রকম অভিশ্বাস্য ভারতীয় ক্রিকেট লিজেণ্ড শচীন টেন্ডুলকারের রেকর্ডও। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে টেণ্ডুলকারের সেঞ্চুরি ১০০টি। এসব রেকর্ড হয়তো রয়ে যাবে আজীবন। তেমনি 'ক্রিকেট যুবরাজ' ব্রায়ান লারার রেকর্ডও টিকে থাকবে অনাদিকাল। ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার লারা- যিনি টেস্টে এক ইনিংসে করেছেন ৪০০ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ৫০১ রানের অবিশ্বাস্য ইনিংস! এ দুটি ইনিংসে ক্রিকেট সারাজীবন স্মরণ করবে লারাকে। স্কোর দুটির বিবেচনায় লারার তুলনায় আসেন না অবিসংবাদিত এই ক্রিকেটার। কিন্তু কিংসটাউনের আরনেস ভেলের পরিসংখ্যানের হিসাবে লারাকে পিছনে ফেলেছেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল। কীভাবে? লারা ও ত...
জয় নয় মুশফিকদের টার্গেট ড্র

জয় নয় মুশফিকদের টার্গেট ড্র

খেলাধুলা, খেলার মাঠ
লর্ডস, ট্রেন্টব্রিজ, ওয়াংখেদ, সিংহলীজ স্পোর্টস গ্রাউন্ডসগুলোর মতো পরিচিত মুখ নয় কিংসটাউন স্টেডিয়ামটি। তবে উত্তাল আটলান্টিক মহাসাগর এবং শান্ত ক্যারিবীয় উপসাগরের তীরঘেঁষে ও উঁচু-নিচু পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে থাকা স্টেডিয়ামটির সৌন্দর্য্য কিন্তু মন জুড়িয়ে দেয়। প্রশান্তি এনে দেয় দেহমনে। প্রকৃতি তার কৃপণতাকে পাশ কাটিয়ে দু’হাত উজার করে দিয়েছে সেন্ট ভিনসেন্ট দ্বীপকে। রুক্ষ পাহাড় আর সবুজের মিশেলের সেন্ট ভিনসেন্ট ক্যারিবীয় দ্বীপপুঞ্জের যে কোনোটির চেয়ে কয়েক যোজন এগিয়ে সৌন্দর্য্যরে মাপকাঠিতে। সেই সেন্ট ভিনসেন্টে আজ প্রথম টেস্ট খেলতে নামছেন মুশফিকুর রহিমরা। কিংসটাউনের সবুজ ঘাসে অবশ্য এই প্রথম খেলছে না টাইগাররা। পাঁচ বছর আগে, ২০০৯ সালে এখানে প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। তামিম ইকবালের নান্দনিক সেঞ্চুরিতে ম্যাচ জিতে মাঠ ছেড়েছিল হাসিমুখে। সুখস্মৃতির সেই কিংসটাউনে পাঁচ বছর পর ফের নামছেন মুশফিকরা। টানা হারে ...
জার্মানিকে হারিয়ে আর্জেন্টিনার মধুর প্রতিশোধ

জার্মানিকে হারিয়ে আর্জেন্টিনার মধুর প্রতিশোধ

খেলার মাঠ
মাত্র ৫০ দিন আগের কাহিনী। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ শেষে বিশ্বজয়ের আনন্দ করছে জার্মানরা; পাশেই বিষন্ন মনে মাথা নিচু করে রয়েছে আর্জেন্টাইনরা। ৭ সপ্তাহের ব্যবধানে রিও ডি জেনেরিও’র এই চিত্রপট পাল্টে গেছে ডুসেলডর্ফের মাঠে। এবার জার্মান ফুটবলাররা মাঠ ছেড়েছে পরাজয়ের গ্লানি মেখে; জয়ের আনন্দে ভেসেছে আর্জেন্টিনা। বুধবার রাতে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ৪-২ গোলে হারিয়েছে বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টাইনরা। সঙ্গে ব্রাজিলের মাটিতে হারের প্রতিশোধ জার্মানির মাটিতে খুঁজে নিয়েছে তারা। অ্যাঙ্গেল ডি মারিয়ার জাদুকরী ফুটবল আর দলীয় দারুণ বোঝাপড়ায় জার্মানির বিশ্বচ্যাম্পিয়ন উপাধিতে লজ্জা মাখিয়ে দিয়েছে আর্জেন্টিনা। বুধবার রাতে ডুসেলডর্ফের মাঠে আন্তর্জাতিক প্রীতিম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দেশ। বিশ্বকাপ ফুটবলের দুই ফাইনালিস্টের লড়াই বলে ম্যাচটাকে বলা হচ্ছিল ‘ওয়ার্ল্ড কাপ ফাইনাল রিম্যাচ’। প্রীতিম্যাচ হলেওে তাই ...