Saturday, October 24Welcome khabarica24 Online

খেলার মাঠ

রেটিং বাড়ানোর সুযোগ বাংলাদেশের

রেটিং বাড়ানোর সুযোগ বাংলাদেশের

খেলাধুলা, খেলার মাঠ
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি’র টেস্ট র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের নাম শোভা পাচ্ছে তলানিতে। তবে নিজেদের রেটিং পয়েন্ট বাড়িয়ে নেয়ার সুযোগ বাংলাদেশের সামনে। আগামীকাল শুরু হচ্ছে চলতি ক্যারিবীয় সফরে বাংলাদেশ দলের প্রথম টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের ভেন্যু সেন্ট ভিনসেন্ট। এখানে কিংসটাউনের মাঠে লড়াইয়ে নামার আগে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান ৮ নম্বরে। জিম্বাবুয়ের পেছনে ১০ নম্বরে বাংলাদেশের রেটিং পয়েন্ট ২১। তবে নিজেদের রেটিং পয়েন্ট অক্ষত রাখতে বাংলাদেশের বিপক্ষে সিরিজে বড় সাফল্য চাই স্বাগতিকদের। আর রেটিং পয়েন্ট বাড়িয়ে নেয়ার সুযোগ মুশফিক বাহিনীরও। দুই ম্যাচ সিরিজ মুশফিক বাহিনী ১-০তে জিতলে বাংলাদেশের রেটিংয়ে যোগ হবে ১৩ পয়েন্ট। পক্ষান্তরে ৮ পয়েন্ট কাটা যাবে ওয়েস্ট ইন্ডিজের। সিরিজে বাংলাদেশ ২-০তে জয় পেলে বাংলাদেশের মোট রেটিং পয়েন্ট যোগ হ...
টেস্টে গাজীর পরিবর্তে সানি

টেস্টে গাজীর পরিবর্তে সানি

খেলাধুলা, খেলার মাঠ
সোহাগ গাজীর পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন বাহাঁতি স্পিনার ইলিয়াস সানি। আগামীকাল দলের সঙ্গে যোগ দিতে ক্যারিবীয়ানের উদ্দ্যেশে ঢাকা ত্যাগ করবেন এই স্পিনার। আগামী ৫ সেপ্টেম্বর সেন্ট ভিনসেন্টে দু’দলের মধ্যে প্রথম টেষ্ট অনুষ্ঠিত হবে। এর আগে গাজী সেন্ট কিটস থেকে মোহাম্মদ মিথুন, আব্দুর রাজ্জাক, মাশরাফি বিন-মোর্তজা ও তাসকিন আহমেদের সঙ্গে দেশে ফেরত আসেন। দুই দলের ‍দ্বিতীয় ওয়ানডেতে গাজীর বোলিং এ্যাকশন আম্পায়ারদের সন্দেহে পড়ে। আগামী ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কার্ডিফ মেট্রপলিটন ইউনির্ভাসিটিতে বোলিং এ্যাকশন পরীক্ষা করাতে যাবেন তিনি। তাই সেখানকার ভিসা পেতে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিতে ঢাকায় ফেরত আসেন গাজী।গাজীর বদলি হিসেবে টেষ্ট দলে সুযোগ পাওয়া সানি এর আগে জাতীয় দলের হয়ে চারটি টেষ্ট খেলেছেন। ৪৩.১৬ গড়ে ওভার প্রতি ৩.৬০ ইকোনমিতে ১২ টি উইকেট পেয়েছেন এই বাহাঁতি।...
মুশফিক-নাসিরে মুখরক্ষা

মুশফিক-নাসিরে মুখরক্ষা

খেলাধুলা, খেলার মাঠ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচে মিশ্র নৈপুণ্য দেখালেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। শনিবার সেন্ট কিটস এন্ড নেভিস দলের বিপক্ষে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩৩০/৬। তিনদিনের এ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে গিয়ে সেন্ট কিটস পেসারদের তোপের মুখে খেই হারাতে দেখা যায় বাংলাদেশের শীর্ষ ব্যাটিং তারকাদের। এতে দলীয় ৯২ রানে চার উইকেট হারিয়ে দিশাহারা দেখাচ্ছিল বাংলাদেশের ইনিংস। তবে এরপর ব্যাটে দৃঢ়তা দেখান বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীম ও লোয়ার অর্ডার ব্যাটসম্যান নাসির হোসেন। সপ্তম উইকেটে এ দুই ব্যাটিং তারকা গড়েন অপরাজিত ১৪৪ রানের দারুণ জুটি। শনিবার দিন শেষে মুশফিক ৮২ ও নাসির হোসেন ৭৮ রানে অপরাজিত থাকেন। ১২৬ বলে মুশফিক হাঁকান ৫ বাউন্ডারি ও তিনটি ছক্কা। আর ১২২ বলের ইনিংসে ৬ বাউন্ডারির সঙ্গে দুইবার ছক্কা হাঁকান নাসির হোসেন। সদ্য বাংলাদেশ দলে যোগ দেয়া শুভাগত হোম চৌধুরীর ব্যক্তিগত ইন...
এশিয়ান গেমসে খেলবেন সাকিব

এশিয়ান গেমসে খেলবেন সাকিব

খেলাধুলা, খেলার মাঠ
সোহাগ গাজীর বদলে এশিয়ান গেমসে মাঠে নামবেন সাকিব আল হাসান। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তিনি বলেন, সাকিব এশিয়ান গেমসে খেলেছে। সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত সোহাগ গাজীর বদলে নেয়া হয়েছে সাকিবকে। প্রধান নির্বাচক জানিয়েছেন, দল গঠন করে আমরা বোর্ডকে দিয়েছি। তাই এ বিষয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড। আর চূড়ান্ত সিদ্ধান্ত মানে শুধু আনুষ্ঠানিক ঘোষণা। এ ব্যাপারে অফিসিয়াল কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন বিসিবির এই নির্বাচক। তিনি বলেছেন বোর্ড সিদ্ধান্ত না জানানোর আগে আমি এই ব্যাপারে বিস্তারিত বলতে পারব না।’ তবে তিনি জানিয়েছেন, ‘স্বর্ণপদক ধরে রাখতে আমাদের সম্ভাব্য সেরা দলটিকেই পাঠাতে চাই আমরা। যেহেতু সাকিবকে পাওয়া যাচ্ছে, তাকে পাঠাতে চাই আমরা।’ সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা কাটছে আগামী সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ থেকে। তারপরও ব...
বাংলাদেশকে হারিয়ে নেপালের প্রতিশোধ

বাংলাদেশকে হারিয়ে নেপালের প্রতিশোধ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
নেপালের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। নেপাল অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে হেরে গেছে স্বাগতিকরা।শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামে অতিথিদের পক্ষে জয়সূচক একমাত্র গোল করেন সুশীল। ৭৮ মিনিটে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। এ ম্যাচটি দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হল সিলেট জেলা স্টেডিয়ামটির। আর্মি স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে একই ব্যবধানে জিতেছিল বাংলাদেশ দল। ওই ম্যাচে বাংলাদেশের পক্ষে গোল করেছিলেন সোহেল রানা। এশিয়ান গেমস ২০১৪-র প্রস্তুতি হিসেবে এ দুটি ম্যাচ খেলল বাংলাদেশ দল। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমসের এবারের আসর। তবে প্রতিযোগিতার ফুটবল ইভেন্ট শুরু হবে ১৪ সেপ্টেম্বর থেকে।...
জটিলতায় সাকিবের দলবদল

জটিলতায় সাকিবের দলবদল

খেলাধুলা, খেলার মাঠ
এখনই দলবদল করতে পারছেন না সাকিব আল হাসান। ১৫ সেপ্টেম্বর থেকে তার উপর আরোপিত নিষেধাজ্ঞা উঠে গেলে খেলতে পারবেন জাতীয় ও ঘরোয়া লীগে। তবে প্রশ্ন উঠেছে, আসন্ন ঢাকা প্রিমিয়ার লীগে এই তারকা ক্রিকেটার কোন দলে খেলবেন? যদিও গাজী ট্যাংক (লিজেন্ড অব রূপগঞ্জ) এর মধ্যে সাকিবকে তাদের দলে নেয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু পুলের দলবদল হয়ে যাওযাতে এখন কোন নিয়মে সাকিব আল হাসান দলবদল করবেন তা নিয়ে রয়েছে যথেষ্ট প্রশ্ন। মঙ্গলবার বোর্ড সভার পর অসমর্থিত সূত্রে শোনা গিয়েছিল এখন পর্যন্ত যে কটি ক্লাব পুলের ক্রিকেটার নেয়নি তারাই প্রথমই সুযোগ পাবে তাকে দলে নেয়ার। সেই ক্ষেত্রে তার ভিত্তি মূল্য হবে ৪০ লাখ টাকা। কিন্তু গতকাল সিসিডিএমের চেয়ারম্যান আজম নাসির বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এই ধরনের কোন নিয়ম আমরা করিনি। সাকিব কিভাবে দলবদল করবে সেটি এখনও চূড়ান্ত হয়নি, এটি করবে বোর্ড। এছাড়া সাকিবকে এখনই দলবদল করতে হবে তাও না। তার জন্য দলব...
সাকিবের শাস্তি কমালো বিসিবি

সাকিবের শাস্তি কমালো বিসিবি

খেলাধুলা, খেলার মাঠ
অলরাউন্ডার সাকিবের শাস্তি আংশিক কমিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার বিসিবির বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে ৩মাস শাস্তির মেয়াদ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বরের পর ঘরোয়া প্রিমিয়ার ক্রিকেট লীগে খেলতে পারবেন সাকিব আল হাসান। সাকিবের আবেদন পর্যালোচনার জন্য ডাকা বিসিটির বৈঠকে মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয়া হয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিসিবির বৈঠকে বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিবের শাস্তির মেয়াদ কমানোর বিষয়টি অনুমোদন করা হয়।বৈঠকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিবের খেলার নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আলোচনা হলেও কোন সিদ্ধান্ত হয়নি। বৈঠকে নিজাম উদ্দিন চেৌধুরীকে বিসিবির সিইিও নিয়োগ প্রস্তাব অনুমোদন, জাতীয় ক্রিকেট দলে টেস্ট এবং ওয়ানডে ম্যাচে আলাদা অধিনায়ক নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। আসন্ন এশিয়ান গেমসে মাশরাফি বিন মর্তুজাকে ক্রিকেট...
ব্যাটসম্যানদের সামর্থ্য আছে লক্ষ্য নেই!

ব্যাটসম্যানদের সামর্থ্য আছে লক্ষ্য নেই!

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
ছিলেন জাতীয় দলের সফল অধিনায়ক, এরপর প্রধান নির্বাচক ও এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। সাকিব তামিমদের দলটি অনেকটা তার নিজ হাতেই গড়া। কিন্তু এমন পারফরমেন্স কোনভাবেই মেনে নিতে পারছেন না। সিরিজ শেষে প্রত্যেক ক্রিকেটারদের জবাবদিহিতা করতে হবে। শুধু ক্রিকেটার নয় কোচ-নির্বাচকসহ টিম ম্যানেজমেন্টের সবাইকে এর আওতায় আনা হবে। এমনই হুংকার দিয়েছেন আকরাম। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কথা বলেছেন সংবাদ মাধ্যমের সামনে। তিনি বলেন- ব্যাটসম্যানদের লম্বা ইনিংস খেলতে হবে। না হলে জয়ের ধারায় ফেরা যাবে না। তবে যতই খারাপ করুক দল আকরাম বিশ্বাস করেন এই দলের সামর্থ্য আছে। তিনি বলেন, ‘কেননা এরাই অনেক বড় বড় জয় এনেছে বাংলাদেশের জন্য। গতকাল দলের পারফরমেন্স নিয়ে আকরাম খান হতাশ হয়ে বলেন, ‘খুবই খারাপ লাগছে। আশা করছিলাম প্রথম ম্যাচ হারের পর বাংলাদেশ ভাল করবে। ...