Saturday, October 24Welcome khabarica24 Online

খেলার মাঠ

লজ্জার ডুবিয়ে সিরিজ হারলো বাংলাদেশ

লজ্জার ডুবিয়ে সিরিজ হারলো বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ
টানা ১০টি ওয়ানডে হারে খাদের কিনারায় চলে এসেছিল বাংলাদেশ। ১১ম পরাজয় ঠিক যেন খাদেই পতন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুধু সিরিজ হারালো না, বরণ করলো ১৭৭ রানের লজ্জার পরাজয়ও। সেই সঙ্গে যুক্ত হলো বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে আরেকটি সর্বানিন্ম রানের রেকর্ডও। গ্রানাডায় গতকাল সিরিজ বাঁচানোর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু তার সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন ক্যারিবীয় ব্যাটসম্যান ও বোলাররা। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দেন ৭ উইকেট হারিয়ে। আর বাংলাদেশ জবাব দিতে নামলে মাত্র ৭০ রানেই মুশফিক বাহিনী গুটিয়ে যায়। আর আরেকবার চরম ব্যর্থতার পরিচয় দিয়ে ব্যাটসম্যানরা উপহার দেন ২৩ম বার ১০০ নিজে দলীয় স্কোর। শুধু তই না এটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের দ্বিতীয় সর্বনিন্ম সংগ্রহ। এর আগে ২০১১ সালের বিশ্বকাপে মাত্র ৫৮ রানেই আল আউ...
এশিয়া কাপ ফুটবলে বি গ্রুপে খেলবে বাংলাদেশ

এশিয়া কাপ ফুটবলে বি গ্রুপে খেলবে বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ
আসন্ন ইনচন এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। গতবারের মত এবারও কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ পুরুষ দল। ২০১০ আসরের দুই গ্রুপ প্রতিপক্ষ উজবেকিস্তান ও হংকংয়ের পাশাপাশি এবার ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে সাফ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান। ড্রতে অংশগ্রহণকারী ২৯ দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। ফিফা র‌্যাকিংয়ে এগিয়ে থাকা আট দেশকে শীর্ষ বাছাই ধরে গ্রুপিং করা হয়েছে। আট গ্রুপের ৫টিতে ৪টি ও ৩টিতে ৩টি করে দল রাখা হয়েছে। প্রতি গ্রুপ থেকে সেরা দুই দল পরের রাউন্ডে খেলার সুযোগ পাবে। গতবারের দুই ফাইনালিস্ট জাপান ও সংযুক্ত আরব আমিরাত এবার গ্রুপ পর্বে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে। গ্রুপ ‘ডি’তে বর্তমান চ্যাম্পিয়ন ব্লু সামুরাইদের প্রতিপক্ষ কুয়েত, ইরাক ও নেপাল। আর ‘জি’ গ্রুপে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গী জর্ডান ও ভারত। দক্ষিণ কোরিয়ার এশিয়ান গেমসকে সামনে রেখে প...
ব্রাজিল দলে বিশ্বকাপের ১৩ জন ছাঁটাই

ব্রাজিল দলে বিশ্বকাপের ১৩ জন ছাঁটাই

খেলাধুলা, খেলার মাঠ
দলের খোলনলচে বদলে ফেললেন কোচ কার্লোস দুঙ্গা। প্রীতি ম্যাচের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছেন ব্রাজিলের এ নতুন কোচ। আর দুঙ্গা এতে ঝেড়ে ফেলেছেন বার্সেলোনার দানি আলভেস, কুইন্স পার্ক রেঞ্জার্সের হুলিও সিজার, রিয়াল মাদ্রিদের মার্সেলো, টটেনহ্যাম হটস্পারের পাউলিনহোদের। কলম্বিয়া ও ইকুয়েডরের সঙ্গে সামনে দু’টি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ব্রাজিল। আর এতে কোচ দুঙ্গা সুযোগ দিয়েছেন নতুন এক ডজন ফুটবলারকে। এতে বাদ গেছেন সর্বশেষ বিশ্বকাপের ১০ জন। ঘরোয়া লীগের ৬ জন ফুটবলারকে এবারের ব্রাজিল দলে সুযোগ দিয়েছেন কোচ কার্লোস দুঙ্গা। যুযোগ মিলেছে ইংলিশ দল লিভারপুলে ‘দ্য ব্রেইন’ খ্যাত মিডফিল্ড তারকা ফিলিপ্পে কুটিনহোর। জাতীয় দলের জার্সি গায়ে এর আগে একবারই মাত্র খেলার সুযোগ হয়েছিল কুটিনহোর। তবে তা চার বছর আগে। মেরুদণ্ডের ইনজুরি কাটিয়ে এফসি বার্সেলোনার হয়ে ইতিমধ্যে খেলায় ফিরেছেন ব্রাজিলের সুপার তারকা নেইমার। দু’দিন আগে মেক্...
ঘুরে দাঁড়ানোর মিশন শুরু আজ

ঘুরে দাঁড়ানোর মিশন শুরু আজ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  জয়, শব্দটি এখন যেন বাংলাদেশ দলের জন্য সোনার হরিণ। চলতি বছরের শুরু থেকে ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে মুশফিকুর রহীম বাহিনী। কিন্তুসবগুলো ম্যাচে শুধুই পরাজয়ের লজ্জা। ঘরের মাঠে টাইগারদের এমন পতনে উঠে আলোচনা-সমালোচনার ঝড়। দলে আসে বেশ পরিবর্তন। আজ আবারও নতুন চ্যালেঞ্জ মুখোমুখি বাংলাদেশ। ক্যারিবীয় দ্বীপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে লড়াই। তার আগে সর্বত্র প্রশ্ন আর শঙ্কা পারবেতো বাংলাদেশ? ভাঙতে পারবেতো পরাজয়ের গণ্ডি! এমন শঙ্কা আর প্রশ্নের বোঝা নিয়ে বিদেশের মাটিতে এই সিরিজকে সহজেই বলা যায় ঘুরে দাঁড়ানোর মিশন। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গ্রেনাডার ন্যাশনাল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষের ক্রিকেট পরিসংখ্যানের দিকে তাকালে বাংলাদেশকে এখনও ছোট বলেই অভিহিত করতে হবে। তবে দু’দেশের পরিসংখ্যান বলেও খুব বেশী পিছিয়ে নেই বাংলাদেশ। কারণ যে ক’টি টেস্ট খে...
টেস্ট র‌্যাংকিংয়ে এক নম্বরে সাকিব

টেস্ট র‌্যাংকিংয়ে এক নম্বরে সাকিব

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
বিশ্বসেরা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল-হাসান ফের টেস্ট অলরাউন্ডার হিসেবে র‌্যাংকিংয়ে এক নম্বরে উঠে এসেছেন। গত বছর ডিসেম্বরের পর টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে আবারও এক নম্বরে উঠে এলেন সাকিব।আইসিসি টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংটা সাকিব আল হাসানের কাছে গানের ছন্দের মতোই উঠা নামা করে। সাকিব একবার বলেছিলেন, এই ওঠানামাটা আমার ওপর খুব একটা প্রভাব ফেলে না। সর্বশেষ টেস্ট খেলেছেন ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর বাংলাদেশ কোনো টেস্ট ম্যাচ খেলেনি। সাকিবের খেলা হয়নি কোনো টেস্ট। বেশ কিছুদিন টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে দুইয়ে ছিলেন তিনি। ১১ আগস্ট র‌্যাংকিংয়ে সাকিব নেমে গেলেন এক ধাপ। সপ্তাহখানেক পরে এবার আবারও উঠে এলেন এক নম্বরে। এ বাঁহাতি অলরাউন্ডার মূলত নিকটতম প্রতিদ্বন্দ্বিদের বাজে ফর্মের কারণে এক নম্বরে উঠে এসেছেন।সাকিবের রেটিং অপরিবর্তিত রয়েছে ৩৬৪ এ। তবে সাম্প্রতিক সময়ে বাজে ফর্মের কারণে দুইয়ে চলে ...
মুশফিকদের প্রস্তুতি ম্যাচ আজ

মুশফিকদের প্রস্তুতি ম্যাচ আজ

খেলাধুলা, খেলার মাঠ
বাংলাদেশ ক্রিকেট দল গ্রানাডাতে পৌঁছে গেছে বৃহস্পতিবার। টানা অনুশীলনে মুশফিক বাহিনী মাঠে ঘাম ঝরিয়েছেন গত দু’দিন। আজ গ্রানাডা একাদশের বিপক্ষে ৫০ ওভারের প্রস্ততি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ মিশন। এরই মধ্যে গ্রানাডা ক্রিকেট এসোসিয়েশন (জিসিএ) ১৬ সদস্যের দলও ঘোষণা করেছে। যার নেতৃত্ব দিবেন আন্দ্রে ফ্লেচার। অন্যদিকে বাংলাদেশ দলও প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চ্যালেঞ্জ নিতে। ২০শে আগস্ট তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। মূল লড়াইয়ে নামার আগে এই প্রস্তুতি ম্যাচটি মুশফিক বাহিনীর জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের ম্যানেজার হাবিবুল বাশার সুমন। ক্যারিবীয় কন্ডিশনে মানিয়ে নিতে এই ম্যাচটি মুশফিকদের সহযোগিতা করবে বলে মনে করেন জাতীয় দলের এই সহযোগী নির্বাচক। গতকাল গ্রানাডা থেকে মুঠোফোনে দৈনিক মানবজমিন’কে হাবিবুল বাশার সুমন বলেন, ‘আমরা খুব ভালভাবে...
ঘুরে দাঁড়ানোর মিশনে ক্যারিবীয় দ্বীপে

ঘুরে দাঁড়ানোর মিশনে ক্যারিবীয় দ্বীপে

খেলাধুলা, খেলার মাঠ
লক্ষ্য একটাই ঘুরে দাঁড়ানো। দেশের মাটিতে গত ৮ মাসে যা হয়নি এবার সেই সুযোগ বিদেশের মাটিতে। বিধ্বস্ত বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ ও স্বপ্ন এখন ক্যারিবীয় মিশন। বুধবার রাতেই সেই স্বপ্ন নিয়ে ওয়েস্ট ইন্ডিজ উড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর গতকালই পৌঁছে গেছে ক্যারিবীয় দ্বীপ গ্রানাডাতে। সেখানে আজ থেকে বাংলাদেশ মূল মিশনের প্রস্তুতিতে নামবে। ১৫ই আগস্ট একটি একদিনের অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ১৮ ও ১৯শে আগস্ট অনুশীলন শেষে ২০শে আগস্ট প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। আর এই ম্যাচ দিয়েই শুরু বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর মিশনও। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি অনুষ্ঠিত হবে গ্রানাডাতে। তবে শেষ ম্যাচটির জন্য উড়তে হবে আরেক দ্বীপ দেশ সেন্ট কিডসে। সব ব্যর্থতার গ্লানি ঝেড়ে ফেলে নতুন আলোর মিশনে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন মুশফিকরা। স্বাগতিকদের বিপক্ষে ৩৭ দিনের এই সফরে ৩টি ওয়ানডে, একট...
ফের র‌্যাঙ্কিয়ের শীর্ষে সাঙ্গাকারা

ফের র‌্যাঙ্কিয়ের শীর্ষে সাঙ্গাকারা

খেলাধুলা, খেলার মাঠ
সদ্য প্রকাশ হওয়া আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং-এ এক নম্বরে উঠে এসেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সঙ্গাকারা। দক্ষিণ আফ্রিকার ওয়ান-ডে অধিনায়ক এবি ডেভিলিয়ার্সকে সরিয়েই শীর্ষে এসেছেন তিনি। এর আগে ২০১২ সালে ব্যাটসম্যানের শীর্ষে ছিলেন তিনি। সদ্য সমাপ্ত গল টেস্টে ক্যারিয়ারের দশম ডাবল সেঞ্চুরিটা হাঁকিয়েছেন তিনি। যার সুবাদে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে সাত উইকেট জিতে যায় শ্রীলঙ্কা। সাঙ্গার পাশাপাশি ভারতীয় অল-রাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন টেস্ট অল-রাউন্ডারদের তালিকায় এক নম্বরে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিলান্ডারকে সরিয়েই শীর্ষ স্থান দখল করেছেন তিনি। অন্যদিকে টেস্ট বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন নিজের এক নম্বর আসনটা ধরে রেখেছেন।...