লারাকে টপকে সাঙ্গার ১০ ডাবল সেঞ্চুরি
গলে পাকিস্তানের বোলিং গলে পড়লো কুমার সাঙ্গাকারার আগুনে ব্যাটিংয়ে। চতুর্থ দিন পুরোপুরি নিজের করে নিয়ে সাঙ্গা একটা কীর্তি গড়লেন। শনিবার নিজের দশম ডাবল সেঞ্চুরি করে তিনি টপকে গেলেন ব্রায়ান লারাকে। তার সামনে এখন শুধু ডন ব্যাডম্যান (১২টি দ্বিশতক)। ১৯৯ রানে পিছিয়ে দিনটা শুরু করেছিল স্বাগতিকরা। সাঙ্গাকারার ডাবল সেঞ্চুরি (২২১) এবং শতকবঞ্চিত অ্যাঞ্জেলো ম্যাথিউসের মধ্যে চতুর্থ উইকেটে ১৮১ রানের পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় শ্রীলংকা। তারই
জেরে ৭৮ রানের লিড। ৫৩৩/৯-এ ম্যাথিউস নিজেদের প্রথম ইনিংস ডিক্লেয়ার করার পর পাকিস্তান দুসরা দফা ব্যাট করতে নেমে ছয় ওভারে চার রান তুলতেই খুররম মনজুরের উইকেট হারায়।
চা-বিরতির আগে লংকা দলপতি ম্যাথিউস পঞ্চমবার নড়বড়ে নব্বইয়ের শিকার হন। শেষ তিনবারই পাকিস্তানের বিপক্ষে এবং ৯১ রানে। কিন্তু দিনটা ছিল সাঙ্গাকারার। এদিন ১৫০ টপকানোর সঙ্গে সঙ্গে ব্র্যাডম্যানকে স্পর্শ করেন। ব্র্যাডম্য...







