Saturday, October 24Welcome khabarica24 Online

খেলার মাঠ

শাস্তি পুনর্বিবেচনার আবেদন সাকিবের

শাস্তি পুনর্বিবেচনার আবেদন সাকিবের

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
নিষিদ্ধ হওয়ার পর প্রায় দুই সপ্তাহ ঘর থেকে বের হননি। সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে। অবশেষে গতকাল প্রথম জনসমক্ষে দেখা দিয়েছেন সাকিব আল হাসান। দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিরপুর কার্যালয়ে উপস্থিত হয়ে নিষেধাজ্ঞার মেয়াদ পুনর্বিবেচনা করতে আবেদন করেন। হাতে লেখা আবেদনপত্রটি সাবেক টাইগার অধিনায়ক জমা দেন বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজামুদ্দিন সুজনের কাছে। চিঠি পেলেও পরিচালনা পর্ষদের সভার আগে কোনো সিদ্ধান্তে যাচ্ছে না বিসিবি। তবে বিসিবির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, সাকিবের শাস্তি না কমার সম্ভাবনাই বেশি। যদি শাস্তি কমানো হয়, তাহলে দেশবাসীর কাছে ক্রিকেট বোর্ডের অবস্থান অনেক হালকা হয়ে যাবে।ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে চলাকালীন টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়ে সাজঘর ছেড়েছিলেন সাকিব। এরপর গ্যালারিতে এক ক্রিকেটপ্রেমীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ঢাকা...
ফিফার স্বপ্নের একাদশে চার ব্রাজিলিয়ান!

ফিফার স্বপ্নের একাদশে চার ব্রাজিলিয়ান!

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
বিশ্বকাপ শেষ। পেরিয়েছে পাঁচদিন। চ্যাম্পিয়ন জার্মানি এখনো ভাসছে উৎসবের আনন্দে। রানার্সআপ আর্জেন্টিনায়ও রয়েছে উৎসব উৎসব ভাব। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এখনো শোকস্তব্ধ। বিশ্বকাপের পর ফিফা গতকাল যে র‌্যাঙ্কিং প্রকাশ করেছে, তাতেও স্থানের পরিবর্তন হয়েছে ব্যাপক। এই প্রথম র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে জার্মানি। চার ধাপ নেমে গেছে ব্রাজিল। এমন পরিস্থিতি যখন, তখন ফুটবলের শাসক গোষ্ঠী ফিফা ঘোষণা করেছে তাদের স্বপ্নের একাদশ। তাতে বিস্মিত করে জায়গা পেয়েছেন চার ব্রাজিলিয়ান। চারজন রয়েছেন চ্যাম্পিয়ন জার্মানির। দুজন আর্জেন্টিনার এবং একজন কলম্বিয়ার। দলের অধিনায়ক নির্বাচিত করা না হলেও কোচ বানানো হয়েছে জার্মানির জোয়াকিম লো-কে। সমর্থকদের ভোটে দলের ফরমেশন সাজানো হয়েছে ৪-৩-৩। ব্রাজিল মিলিয়ে এবারের বিশ্বকাপে গোল খেয়েছে ১৪টি। যার ১০টি শেষ দুই ম্যাচে। সেমিফাইনালে জার্মানির কাছে ৭ এবং স্থান নির্ধারণী ম্যাচে ...
টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা জয়াবর্ধনের

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা জয়াবর্ধনের

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
টি-টুয়েন্টির পর এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিলেন শ্রীলংকার অন্যতম সফল ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। আসন্ন অস্ট্রেলিয়া ও পাকিস্তান সিরিজের পরই পাঁচ দিনের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন বলে সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন শ্রীলংকার সাবেক এ অধিনায়ক।দীর্ঘ ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে চুটিয়ে খেলেছেন তিনি। ওয়ানডের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও সফল জয়াবর্ধনের টেস্ট অভিষেক হয় ১৯৯৭ সালে আগস্টে। ১৪৫টি টেস্ট খেলে রান করেছেন ১১৪৯৩, যার গড় ৫০.১৮। আগামী ১৬ জুলাই থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ওই সিরিজই তার শেষ টেস্ট সিরিজ বলে ঘোষণা করেন জয়াবর্ধনে।...
গোল্ডেন বল মেসির, বুট পেলেন রডরিগেজ

গোল্ডেন বল মেসির, বুট পেলেন রডরিগেজ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
ব্রাজিল বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন ট্রফি এনে দিতে না পারলেও সেরা খেলোয়ারের (গোল্ডেন বল) পুরস্কার পেলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। যোগ্য খেলোয়াড় হিসেবেই বিশ্বকাপের গোল্ডেন বলটি জিতে নিয়েছেন তিনি। সর্বোচ্চ গোলদাতা হিসাবে গোল্ডেন বুট পেলেন কলম্বিয়ার মারিও রডরিগেজ৷ সেরা গোল রক্ষক নির্বাচিত হয়ে গোল্ডেন গ্লভসের পুরস্কার ছিনিয়ে নিলেন জার্মানির ম্যানুয়েল ন্যুয়ার৷ আর সেরা তরুণ খেলোয়ারের পুরস্কার জিতেছেন ফ্রান্সের পল পগবা।রোববার দিবাগত রাত ১টায় রিও ডি জেনেরিও শহরের মারাকানায় বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াইয়ে জার্মানির কাছে ১-০ গোলে হেরে রানার্স আপ হয় আর্জেন্টিনা। বিশ্বকাপের শিরোপাটা হাতের কাছে থাকলেও ভাগ্যর নির্মম পরিহাসে জেতা হয়নি সেটা। কিন্তু গোল্ডেন বলটি তার আক্ষেপ কিছুটা হলেও ঘোচাবে মেসির।বিশ্বকাপের গোল্ডেন বল জয়ের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ছিলেন লিওনেল মেসি। গ্রুপপর্বের তিন ম্যাচের তিনটিতেই ...
চ্যাম্পিয়ন ট্রফি জার্মানির দখলে

চ্যাম্পিয়ন ট্রফি জার্মানির দখলে

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
অবশেষে বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন ট্রফি গেল ইউরোপ মহাদেশে। বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচে ইউরোপ মহাদেশের জার্মানি ১-০ গোলে লাতিন আমেরিকা মহাদেশের আর্জেন্টিনাকে হারিয়ে ১৮ ক্যারেটের স্বর্ণের ট্রফিটি নিজেদের দখলে নেয়। খেলা শেষে আগামী চার বছরের জন্য বিশ্বজয়ের প্রতীক হিসেবে জার্মানির হাতে ট্রফি তুলে দেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ ও ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। রোববার বাংলাদেশ রাত ১টায় মারাকানায় খেলার নির্ধারিত সময় ৯০ মিনিট উভয় দল বেশ কিছু আক্রমণ শানায়। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পায়নি কেউ। অতিরিক্ত সময়ের ১১৩ মিনিটে আজেন্টিনার বিপক্ষে গোৎজের গোলে শেষ হাসি হাসে জামার্নি। আর এগোলের মধ্য দিয়ে সর্বোচ্চ ১৭১ গোলের রেকর্ড স্পর্শ করলো এবারের বিশ্বকাপ। খেলার প্রথমার্ধে আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়েন একটি বল জালে জড়ালেও অফসাইটের কারণে সেটা বাদ দেন রেফারি। অন্যদিকে প্রথমার্ধের শেষ মুহূর্তে জ...
মেসির হাতে ট্রফি চান নেইমার

মেসির হাতে ট্রফি চান নেইমার

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
বপ্নপূরণের আনন্দ যেমন প্লাবিত করে হৃদয়কে, আশাভঙ্গের বেদনায় তেমনি হৃদয় হয় বিদীর্ণ। জীবনের মতো ফুটবলেও অঘটন-চক্রান্ত ওঁৎপেতে থাকে আশপাশে। জীবনের মতো ফুটবলেও দুর্ঘটনা-দুর্বিপাক হানা দেয় অকস্মাৎ। কত স্বপ্ন নিয়ে সেলেকাওরা সাজিয়েছিল বিশ্বকাপের সংসার। সেই সংসার সুখে থৈ থৈ করছিল হলুদ-সবুজের সমারোহে। হঠাৎ সাত গোলের প্লাবনে ভেসে গেল আনন্দের খড়কুটো। আমাজন অরণ্যের নিঃসীম শূন্যতা সাও পাওলো থেকে রিও ডি জেনিরোতে। ঘরভর্তি অতিথি, অথচ কর্তা নিঃসঙ্গ! নিজেদের আঙিনায় বিশ্বকাপ। সেই বিশ্বকাপে ব্রাজিল দর্শক। সাত গোলের অঙ্গারে পুড়ছে। মারাকানায় রবিবাসরীয় দ্বৈরথ। সেখানে আর্জেন্টিনা-জার্মানি লড়বে প্রাণপাত। জীবনের চাইতেও বড় যুদ্ধ। মেসি-মুলাররা নিজেদের নিংড়ে দেবেন মুকুট মাথায় তুলতে। সেখানে ব্রাজিল নেই। নেইমার নেই। ৬৪ বছর আগে মারাকানায় যে অঘটনের আগুন ছড়িয়ে পড়েছিল সারা ব্রাজিলে, তার আঁচ এতদিন পরও ডেভিড লুইজরা পাচ্ছেন স...
শ্বাসরুদ্ধকর সেমির অপেক্ষা

শ্বাসরুদ্ধকর সেমির অপেক্ষা

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
একের পর এক চমক উপহার দিচ্ছে বিশতম বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালেও কি অপেক্ষা করছে চমক! বিস্মিত ফুটবলভক্তরা অপেক্ষায় ছিলেন। তবে যে চমক উপহার দিতে পারতো তা শেষ হয়ে গেছে। চমকে দেওয়ার পালা শেষ করেছে ব্রাজিল বিশ্বকাপ। এবার শ্বাসরুদ্ধকর সেমিফাইনালের অপেক্ষা। যেখানে ফুটবল দুনিয়ার চারটা সুপার পাওয়ার লড়াইয়ে নামবে সোনার হরিণের জন্য। ব্রাজিল-জার্মানি এবং আর্জেন্টিনা-নেদারল্যান্ডস। চারটা দলেরই ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে। ব্রাজিল ও জার্মানি ফাইনাল খেলেছে সাতবার করে। এরমধ্যে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এবং তিনবারের চ্যাম্পিয়ন জার্মানি। দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফাইনাল খেলেছে সবমিলিয়ে চারবার। ডাচরা তিনবার ফাইনাল খেললেও শিরোপার দেখা পায়নি এখনো। বিশ্বকাপের জন্য এরচেয়ে সুখের আর কি হতে পারে যে চারটা যোগ্য দলই শেষ চারে উঠেছে! ফলাফল যাই হোক, চারটা দলের কাছ থেকে চমৎকার ফুটবল প্রদর্শনী আশা করতেই পারেন ভক্ত...
বিশ্বকাপ মিশন শেষ নেইমারের

বিশ্বকাপ মিশন শেষ নেইমারের

খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার পিঠে গুরুতর আঘাত পেয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন। ফিফা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।গতকাল শুক্রবার কলম্বিয়ার সঙ্গে কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলার সময় পিঠে আঘাত পান তিনি। এরপরই তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।নেইমার মেরুদণ্ডের কশেরুকায় গুরুতর আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।তবে নেইমারের আঘাত অস্ত্রোপচার করার মতো গুরুতর নয়।তিনি জানান, নেইমার আপাতত নড়াচড়া করতে পারবেন না। নেইমারের সুস্থ হয়ে উঠতে কমপক্ষে কয়েক সপ্তাহ সময় লাগবে।লাসমার আরও বলেন, দুর্ভাগ্যবশত, নেইমার বিশ্বকাপের এই আসরে আর খেলতে পারবেন না।...