Saturday, October 24Welcome khabarica24 Online

খেলার মাঠ

ব্রাজিল তোপের সামনে আজ কলম্বিয়া

ব্রাজিল তোপের সামনে আজ কলম্বিয়া

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
দৃষ্টিসীমা যত দূর, শুধু হলুদ আর হলুদ। কে শত্রু আর কে মিত্র বোঝার উপায় নেই। অলিগলি থেকে রাজপথ, হলুদ জার্সিপরা লাখো হিমুর ভিড়ে গমগম করছে ফোর্তালেজা! দূর থেকে দেখলে মনে হবে যেন সর্ষেক্ষেত। ছবিটা কল্পনার চোখে দেখা। তবে বাজি ধরে বলা যায় এই দৃশ্যটাই আজ দেখা যাবে ফোর্তালেজায়। হলুদ নগরীতে হলুদ যুদ্ধ। ব্রাজিল বনাম কলম্বিয়া। দু’দলেরই জার্সির রঙ হলুদ। নেইমার বনাম জেমস রদ্রিগেজ। দু’জনেরই বয়স ২২। পরিসংখ্যান যতই একপেশে ম্যাচের পূর্বাভাস দিক না কেন, আজ আগুনঝরা এক ক্লাসিকের অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব। বাংলাদেশ সময় রাত ২টায় এস্তাদিও কাস্তেলাওয়ে শেষ আটের সর্বলাতিন মহারণে দেখা হচ্ছে ব্রাজিল ও কলম্বিয়ার। জিতলেই ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়া স্বাগতিকদের। মাঠে নামার আগেই নেইমাররা জেনে যাবেন জিতলে সেমিফাইনালে প্রতিপক্ষ কে হবে। সত্যি বলতে কি, আবেগ এক পাশে সরিয়ে রাখলে যে কেউ মেনে নেমে শেষ আটের সবচ...
কোয়ার্টার ফাইনালের সূচি

কোয়ার্টার ফাইনালের সূচি

খেলাধুলা, খেলার মাঠ
গ্রুপ সেরারাই টিকে রইলো শেষ ৮-এ। দ্বিতীয় রাউন্ড শেষে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে এবারের বিশ্বকাপে আট গ্রুপের শীর্ষ দলগুলোই। শুক্রবার শুরু হচ্ছে এবারের কোয়ার্টার ফাইনাল। প্রথম ম্যাচে মোকাবিলায় নামবে সাবেক দুই চ্যাম্পিয়ন জার্মানি ও ফ্রান্স। রিও ডি জেনিরোয় ঐতিহাসিক মারাকানা মাঠে ফরাসি-জার্মান লড়াই শুরুর হবে রাত ১০টায়। একই দিন পরের কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে টপ ফেভারিট ব্রাজিল ও এবারের চমকের দল কলম্বিয়া। ফোর্তালেজায় ম্যাচটি শুরু হবে রাত ২টায়। ৫ ই জুলাই হবে বাকি দুই কোয়ার্টার ফাইনাল। দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মোকাবিলায় নামবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাসিলিয়ায় ম্যাচটি শুরু হবে রাত ১০টায়। শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও আসরে অপর চমকের দল কোস্টারিকা। সালভাদরে ম্যাচটি মাঠে গড়াবে রাত ২টায়। প্রথম দিনের দুই ম্যাচের বিজয়ী দুই দল মুখোমুখি হবে প্রথম ...
ব্রাজিল কোয়ার্টার ফাইনালে, চিলি আউট

ব্রাজিল কোয়ার্টার ফাইনালে, চিলি আউট

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
স্পোর্টস ডেস্ক: গোলরক্ষক হুলিও সিজারের অসাধারণ দকআষতায় প্রাণ ফিরে পেয়েছে বিশ্বকাপের স্বাগতিক ব্রাজিল। নির্ধারিত সময়ের খেরা ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ব্রাজিল ৩-২ গোলে পরাজিত করে চিলিকে। টাইব্রেকারে ব্রাজিলের পক্ষে জো ও হাল্ক গোল কনরতে ব্যর্থ হয়েঢছেন। আর চিলির পক্সে গোল করতে ব্যর্থ হন পিনিলা, সানচেজ ও গনজালো জারা। অতিরিক্ত ৩০ মিনিটেও কোন গোল হযনি স্তাদিও মিনেইররোতে। ফলে খেলার ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। প্রথমার্ধে ২ গোল হওয়ার পর কোন দলই আর গোল করতে পারেনি। ফলে অতিরিক্ত সময়ে গড়ায় বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় পর্বের প্রথম খেলা। ব্রাজিল ও চিলি মোকাবিলা চলে সমানতালে। প্রথমার্ধে দুই দলই একটি করে গোল করেছে। ১৮ মিনিটের সময় ডেভিড লুইস গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। এরপর ৩২ মিনিটের সময় চিলির পক্ষে কোনাকুনি শটে গোল পরিশোধ করেন আলেক্স স্নাচেজ।...
আগ্রাসী ব্রাজিল, উজ্জীবিত চিলি

আগ্রাসী ব্রাজিল, উজ্জীবিত চিলি

খেলাধুলা, খেলার মাঠ
চার গোল, একটি স্বপ্ন- গ্রুপ পর্ব শেষে নেইমারকে নিয়ে ব্রাজিলিয়ানদের স্লোগান এমনই! কয়দিন আগেও যারা নিজেদের চরম বঞ্চিত মনে করছিল, ‘বিশ্বকাপ হটাও’ স্লোগানে মুখরিত ছিল যে দেশটি, এখন সেখানে চলছে নেইমার মাতম! প্রথম রাউন্ডের তিন ম্যাচের পরই আমূল পাল্টে গেছে ব্রাজিলের পরিস্থিতি। মৌলিক অধিকার থেকে বঞ্চিত সাধারণ মানুষ ভিতরের ক্ষোভকে চেপে রেখে এখন তারা নেইমার ম্যানিয়ায় ভুগছেন। পুরো দেশেই চলছে ‘সাম্বা’।ব্রাজিলে নেইমার যেন এখন হ্যামিলিয়নের বাঁশিওয়ালা। মধুর সুরে বাঁশি বাজিয়ে সামনে এগিয়ে চলেছেন, আর সহিংসতা ভুলে তার পেছনে ছুটছে ব্রাজিলের আমজনতা! নেইমারের পেছনে ‘হলুদ’ জোয়ার দেখে প্রসন্ন আয়োজকরা। দারুণ খুশি ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও। অনেক দিন থেকে যে ‘জাগো বনিতো’র জন্য মাথা ঠুকে মরছিলেন ব্রাজিলের সাধারণ মানুষ, নেইমারের কল্যাণে আবার তা ফিরে এসেছে। ঘরের মাঠে ব্রাজিল ছুটে চলেছে ঊর্ধ্বগতিতে। তবে শঙ্কাও আছে কি...
কাল শুরু আসল লড়াই

কাল শুরু আসল লড়াই

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
এমন ঘটনাবহুল গ্রুপপর্বকে ওয়ার্মআপ রাউন্ড বললে বেজার হতে পারেন অনেকে। কিন্তু এটাই বাস্তবতা। ভুল শুধরানোর সুযোগ থাকলে সেটা আর বাঁচা-মরার লড়াই হয় কিভাবে! আসল বিশ্বকাপ তো শুরু হবে আগামীকাল। গা-গরমের প্রথম রাউন্ড শেষে এবার নকআউট পর্বের ধুন্ধুমার লড়াই। জিতলে কোয়ার্টার ফাইনাল, হারলে বিদায়। দ্বিতীয় কোনো পথ খোলা নেই। নকআউটের আঁচ এখনই টের পাচ্ছেন ব্রাজিল বিশ্বকাপের উজ্জ্বলতম নক্ষত্র লিওনেল মেসি। বুধবার গ্র“পের শেষ ম্যাচে নাইজেরিয়া বধের পর আর্জেন্টিনা অধিনায়ক বলেই দিলেন, ‘দল ভালো খেলে জিতেছে বলে খুশি লাগছে। একইসঙ্গে দুশ্চিন্তাও হচ্ছে। এবার নকআউট পর্ব। এবার আর ভুল করলে চলবে না। ভুল করলেই বাড়ি ফিরে যেতে হবে।’ভুল শুধরানোর সুযোগ থাকার পরও প্রথম রাউন্ড থেকে অকাল বিদায় এড়াতে পারেনি স্পেন, ইতালি ও ইংল্যান্ডের মতো বড় দলগুলো। ফেভারিট তত্ত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেষ ষোলোতে উঠে এসেছে কোস্টারিকা ও গ্রিসের মতো প...
মেসি-রোজোর গোলে জিতল আর্জেন্টিনা

মেসি-রোজোর গোলে জিতল আর্জেন্টিনা

খেলাধুলা, খেলার মাঠ
৩-২ গোলে জিতল আর্জেন্টিনা। আর্জেন্টিনার পক্ষে মেসি করেন দুই গোল ও রোজো করেন এক গোল। আর এই জয়ের মধ্যে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো মেসির দল। অপরদিকে মোসার জোড়া গোলেই খেলা শেষ করতে হলো নাইজেরিয়াকে। আজ বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় পরতো এলিগরি স্টেডিয়ামে আর্জেন্টিনা-নাইজেরিয়া মধ্যকার ম্যাচ শুরু হয়। ম্যাচ শুরু হওয়ার পর ৩ মিনিটে মেসির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে ৪ মিনিটে নাইজেরিয়ার মোসার গোলে সমতায় ফিরে নাইজেরিয়া। তবে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগ মুর্হূতে আবারও মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়া মাত্র আবারও মোসার গোলে সমতায় ফিরে নাইজেরিয়া। তবে এ সমতা বেশীক্ষণ টিকিয়ে রাখতে পারেনি নাইজেরিয়ার প্লেয়াররা। কারণ এর কিছুক্ষণ পরেই আর্জেন্টাইন রোজোর গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে পরবর্তী সময়ে আরো কোন পক্ষই গোল করতে না পারায় ৩-২ দিয়েই শেষ হয় খেলা।...
মেসির গোলেই মুখরক্ষা আর্জেন্টিনার

মেসির গোলেই মুখরক্ষা আর্জেন্টিনার

খেলাধুলা, খেলার মাঠ
ইরানের বিরুদ্ধে মেসির দেয়া গোলে পাওয়া জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ৯০ মিনিট কড়া পাহারা দিয়েও শেষ রক্ষা হলো না ইরানের। যারা বলতেন মেসি দেশের জন্য খেলতে পারেন না তাদের জন্য এটা একটা জবাবও। এবারের আসরে দুই খেলায় কেবল দুটি গোলই করেন নি তিনি, দুটি খেলাতে দলকে পুরো তিন পয়েন্ট নিয়ে ফিরতে সাহায্য করেছেন। একেবারে শেষ মিনিটে বিশ্বকাপের এইচ গ্রুপে আর্জেন্টিনা ও ইরানের খেলায় প্রথমার্ধ কোন দলই গোল করতে পারে নি। আর্জেন্টিনা একাধিকবার গোলে শট নিলেও বেশির ভাগ বাইরে দিয়ে চলে যায়। ইরানের অর্ধেই বেশি সময় বল ঘুরতে থাকে। ৩১ মিনিটের সময় বক্সের একটু বাইরে ইরানি খেলোয়াড় তৈমুরিয়ান মেসির পা মাড়িয়ে দিলে আর্জেন্টিনা ফ্রি-কিক পায়। মেসির বাঁ পায়ের শট বারের অনেক উপর দিয়ে চলে যায়। ইরানও সুযোগ পেয়েছিল কিন্তু আর্জেন্টিনার গোলরক্ষক চমৎকারভাবে দলকে রক্ষা করেন।বেলো হরাইজন্তের এস্তাদিও মিনেইরোতে ইরান বরাবরের ম...
খেলব আরও আক্রমণাত্মক

খেলব আরও আক্রমণাত্মক

খেলাধুলা, খেলার মাঠ
মেসি সর্বকালের সেরা। সে বিশ্বকাপ জিতলেই কি, না জিতলেই কি? টানা চার-চারবার ফিফা ব্যালন ডি অর জেতা তো আর চাট্টিখানি কথা নয়!’ -কয়েকদিন আগে বলেছিলেন নেদারল্যান্ডস কিংবদন্তি ইয়োহান ক্রুইফ। এমন কথায় ভক্তরা উল্লসিত হলেও মেসি নিজে কিন্তু খুব একটা পাত্তা দিচ্ছেন না। সদা বিনয়ী মেসি এমন কথা শুনে হয়তো লজ্জায় লাল হয়েছিলেন।মিডিয়ায় সাক্ষাৎকারে যখনই তাকে ম্যারাডোনা-পেলের সঙ্গে তুলনা করা হয়েছে, সঙ্গে সঙ্গেই মৃদুস্বরে প্রতিবাদ করে মেসি বলেছেন, ‘ওনারা দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন। আমি তো তেমন কিছু করতে পারিনি।’ দুরন্ত ফুটবল প্রতিভার পাশাপাশি লিওনেল মেসির অত্যন্ত ভদ্র ব্যবহারের কারণেই তার ভক্ত বিশ্বজোড়া। কি ব্রাজিল, কি ইংল্যান্ড -কোথায় নেই মেসির ভক্ত! ১৯৮২ সালে সেই ফকল্যান্ড যুদ্ধের পর থেকেই আর্জেন্টিনা ইংলিশদের চিরশত্রুতে পরিণত হয়। আর্জেন্টাইন ফুটবলারদের দুচক্ষে দেখতে পারে না তারা। কিন্তু সেই ইংল্যান্ডেই এখন ল...