Monday, October 26Welcome khabarica24 Online

খেলাধুলা

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Uncategorized, খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-২ গোলে হারিয়ে টুর্নামেন্টে প্রথমবারের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হওয়া ফাইনালে নির্ধারিত সময়ে দু'দল ১-১ সমতায় থাকলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। এ পর্যায়ে বাংলাদেশ প্রথম চার কিশোর ফুটবলারই নিজের শর্ট থেকে গোল আদায় করে নেন।অন্যদিকে, ভারতের প্রথম দু'জন ফুটবলার বাংলাদেশি জালে বল জড়াতে পারলেও তৃতীয়জনের শর্ট লক্ষভ্রষ্ট হয়ে ফিরে আসে। আর চতুর্থ শর্টটি বাংলাদেশি গোলকিপায় ফয়সল আহমেদ ঠেকিয়ে দিলে আনন্দে ভাসে শাওন, ফাহিম ও ফয়সালরা।এর আগে, বিকেলে বৃষ্টিভেজা কর্দমাক্ত মাঠে গোলের দেখা পেতে মরিয়া চেষ্টা চালায় বাংলাদেশ ও ভারত দুই দলই। কিন্তু গোলের দেখা মেলেনি। প্রথমার্ধের খেলা তাই গোলশূন্যভাবেই শেষ হয়।বিরতির পর প্রথার্ধের মতো শুরু থেকেই আক্রমণের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৪৬ মিনিটে মোহাম্মদ শাওনে...
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, স্লাইড
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। এবার ক্লার্কের জায়গায় নেতৃত্বভার তুলে দেওয়া হচ্ছে কাঁধে। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডেভিড ওয়ার্নার। ২০১১ বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে রিকি পন্টিংয়ের স্থলাভিষিক্ত হয়েছিলেন মাইকেল ক্লার্ক। আরেকটি বাংলাদেশ সফরের আগমুহূর্তে আবারও অস্ট্রেলিয়ার অধিনায়ক বদল।ইতিমধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ সিরিজে ব্যর্থতার দায় নিয়ে এরই মধ্যে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। ওভালে পঞ্চম টেস্টই হবে তার বিদায়ী টেস্ট। এর পর স্মিথের নেতৃত্বে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়া।...
টেস্ট ইতিহাসে সর্বোচ্চ বিন্দুতে বাংলাদেশ

টেস্ট ইতিহাসে সর্বোচ্চ বিন্দুতে বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই বৃষ্টি বাগড়া দিয়েছে। চট্টগ্রাম টেস্টে তবুও দুই দল সব মিলিয়ে প্রায় আড়াই দিন খেলতে পেরেছে। কিন্তু ঢাকা টেস্টে মাত্র একদিন বল-ব্যাটের লড়াই হয় মুশফিক ও আমলাদের মধ্যে। যার কারণে চট্টগ্রামের পর ঢাকা টেস্টও নিষ্প্রাণ ড্র হয়।এই দুই ড্রয়ের ফলে বাংলাদেশের অ্যাকাউন্টে ৬ পয়েন্ট যোগ হয়েছে। বাংলাদেশের রেটিং ৬ পয়েন্ট বেড়ে ৪৭ হয়েছে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এখনো পর্যন্ত সেরা রেটিং এটি। তবে দলগত র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশ এখনো নবম স্থানেই আছে। জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট সিরিজ জয় ও পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চারটি টেস্ট ড্র করার ফলে বাংলাদেশের রেটিংয়ে এই উন্নতি। এই সময়ের মধ্যে বাংলাদেশের ওয়ানডে রেটিং ও র‍্যাঙ্কিংয়ের উন্নতি অবশ্য চোখে পড়ার মতো। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন সপ্তম দল। রেটিং পয়েন্টও ৯৬। তবে ...
বৃষ্টিতে চতুর্থ দিনের খেলাও অনিশ্চিত

বৃষ্টিতে চতুর্থ দিনের খেলাও অনিশ্চিত

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  বৃষ্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে। সকাল দেখে মনে হচ্ছিল আজ বুঝি নিস্তার মিলবে। কিন্তু হঠাৎ বৃষ্টিতে রোববার প্রথম সেশনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। কখন শুরু হবে, তা এখনি বলা যাচ্ছে না।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনমতে ওয়ানডে সিরিজটা শেষ করে নিতে পারলেও পুরো বর্ষার কবলে পড়েছে টেস্ট সিরিজ। বৃষ্টির কারণে তিনদিন খেলা হওয়ার পর ড্র হয়েছে চট্টগ্রাম টেস্ট। একই কারণে ভেসে যেতে বসেছে ঢাকা টেস্টও। দ্বিতীয় এবং তৃতীয় দিনের মত ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা নিয়েও দেখা দিয়েছে ঘোর সংশয়।বৃহস্পতিবার মিরপুরে টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে ভাল ইঙ্গিত দিতে পারেনি টাইগাররা। ২৪৬ রান তুলতে এদিন আট ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। টপ অর্ডারে প্রথম পাঁচজনের মধ্যে মুশফিকের সংগ্রহ সবচেয়ে বেশি, ৬৫। দ্বিতীয় সর্বোচ্চ মুমিনুল হকের, ৪০। ৩৫ করে করেছেন রিয়াদ এবং সা...
তামিমকে ধাক্কা মারায় ডি কককে জরিমানা

তামিমকে ধাক্কা মারায় ডি কককে জরিমানা

খেলাধুলা, খেলার মাঠ
চট্টগ্রাম টেস্টে শৃঙ্খলা ভঙ্গের কারণে জরিমানা গুনতে হলো দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কককে। তার ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে।চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চের ঠিক কিছুক্ষণ আগে হঠাৎই তামিম ইকবালের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন ডি কক। দিনের শুরু থেকেই তামিমকে স্লেজিং করতে থাকেন ডি কক। লাঞ্চের আগে শেষ ওভারের সময় তামিমও কিছু একটা বলেন ডি কককে। ওভার শেষে ঘটনাটা আর কথায় থাকেনি। ডি কক এগিয়ে এসে কনুই দিয়ে ধাক্কা মারেন তামিমকে।পরে ম্যাচ রেফারি ক্রিস ব্রড রাতেই শুনানির আয়োজন করেন। সেখানেই নিজের অপরাধ শিকার করেন ডি কক। তামিমকে ধাক্কা মেরে আইসিসির আচরণবিধির ২.২.৭ ধারা ভঙ্গ করেছেন ডি কক। সুতরাং, ম্যাচ রেফারি ক্রিস ব্রড ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করেন।...
দ. আফ্রিকার গণমাধ্যমে ‘হিরো’ মুস্তাফিজ

দ. আফ্রিকার গণমাধ্যমে ‘হিরো’ মুস্তাফিজ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলার পর থেকে দক্ষিণ আফ্রিকা জুড়ে আলোচিত হচ্ছে মুস্তাফিজের বোলিং তাণ্ডব। দেশটির একাধিক গণমাধ্যমে শিরোনাম হয়েছেন এ সাতক্ষীরা এক্সপ্রেস। অধিকাংশ পত্রিকা তরুণ এই পেসারকে 'হিরো' বলে উল্লেখ করেছে।অভিষেক ম্যাচেই সফরকারীদের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন পেসার মুস্তাফিজুর রহমান। তৃতীয় সেশনের তৃতীয় ওভারে রীতিমতো তিনি তাণ্ডব চালান। এক ওভারের চার বলে তিনি ফেরত পাঠান হাশিম আমলা, জেপি ডুমিনি ও কুইন্টন ডি কককে। দিন শেষে নিজের নামের পাশে ৪টি উইকেট যোগ করেন সাতক্ষীরা এক্সপ্রেস। তাই গণমাধ্যমগুলোতে আলোচনায় মুস্তাফিজ।দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম স্পোর্টস টোয়েন্টিফোরে শিরোনাম করা হয়েছে, 'চট্টগ্রামে ভেঙে পড়েছে প্রোটিয়ারা'। এরপর নিউজের ভেতরে তারা মুস্তাফিজের বোলিং তাণ্ডবের চিত্র তুলে ধরে। বিশেষ করে এক ওভারের চার বলে ৩ উইকেট নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়। ছবি হিসেবে তারা ব্যবহার করেছে মুস্তাফি...
ক্রিকেটারদের ছুটি মাত্র দুদিন

ক্রিকেটারদের ছুটি মাত্র দুদিন

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ২-১এ ওয়ানডে সিরিজ জেতার আনন্দ এবার মাশরাফিদের ঈদকে আরও বর্ণিল করে তুলবে। তবে পবিত্র ঈদুল ফিতরের ছুটি পাচ্ছেন মাত্র দু’দিন। ১৮ ও ১৯ জুলাই। ২১ জুলাই চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। এ জন্য কাটছাঁট করা হয়েছে টাইগারদের ছুটি। এদিকে ক্রিকেটারদের বেশিরভাগই এই ঈদে ছুটি নিতে অনিচ্ছুক। যারা টেস্ট দলে আছেন তারা অনুশীলনে নিমগ্ন থাকার পক্ষে। বৃহস্পতিবার একথা বলেছেন খোদ বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ। টেস্ট সিরিজে পুরোপুরি মনযোগী হতে নিজ নিজ শহরে বা গ্রামে ঈদের ছুটিকাটাতে যাচ্ছেন না অনেক ক্রিকেটারই। ওয়ানডেতে বরাবরই ভালো করলেও টেস্টে দুর্বলতা রয়েই গেছে টাইগারদের। তাই ছুটির এ সময়টুকু চট্টগ্রামে থাকতে চান ক্রিকেটাররা। প্রয়োজনে ছুটির সময়েও ঐচ্ছিক অনুশীলনে অংশ নিতে পারেন ক্রিকেটাররা। টেস্ট স্কোয়াডের ক্রিকেটারদের মধ্যে তামিম-মুমিনুলসহ ছয়/সাতজন ক্রিকেটার ঈদ-আনন্দ ভা...
সাকিবের নতুন মাইলফলক

সাকিবের নতুন মাইলফলক

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
ইতিহাসের সপ্তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দুইশ উইকেট ও চার হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান।একই সঙ্গে আবদুর রাজ্জাকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দুইশ উইকেট শিকারের অনন্য কীর্তি গড়লেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বুধবার চট্টগ্রামের মাটিতে শুরুতেই ফাফ ডু প্লেসিসকে আউট করেন সাকিব। এরপর হাশিম আমলার উইকেট তুলে নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে দুইশ উইকেটের স্বাদ নেন বাঁহাতি এই স্পিনার।সাকিবের আগে দুইশ উইকেট ও চার হাজার রানের এলিট ক্লাবে নাম লেখান শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া, পাকিস্তানের শহীদ আফ্রিদি ও আব্দুর রাজ্জাক, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, নিউজিল্যান্ডের ক্রিস হ্যারিস ও ক্রিস ক্রেয়ানস।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন স্পিনার আব্দুর রাজ্জাক। তিনি ২০৭ উইকেট নিয়েছেন ১৫৩ ম্যাচ খেলে। এরপরই আছেন সাকিব আল হাসান।...