Monday, October 26Welcome khabarica24 Online

খেলাধুলা

প্রথমদিন মুখোমুখি রংপুর-চিটাগং, ঢাকা-কুমিল্লা

খেলাধুলা
অনেক জল্পনা-কল্পনার পর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। রোববার (২২ নভেম্বর) দুপুর দুইটায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স ও তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। উদ্বোধণী ম্যাচ শেষে একই মাঠে সন্ধ্যা পৌঁনে সাতটায় কুমার সাঙ্গাকারার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে লড়বে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথমদিনের দুটি ম্যাচকে সামনে রেখে শনিবার (২১ নভেম্বর) মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করেছে চার দলই। সকালে অনুশীলন করে রংপুর। ইনজুরি কাটিয়ে ব্যাট হাতে নেটে অনুশীলন করেছেন দলটির ওপেনার সৌম্য সরকার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে মিসবাহ-উল-হক ও ড্যারেন স্যামি যোগ দেন অনুশীলনে। দলটির অধিনায়ক সাকিব আল হাসান রাতে ঢাকায় ফিরে রোববার (২২ নভেম্বর) সকালে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছেন রংপুর রাইডার্সের মিড...

আগ্রাসন ইতিহাসে মাশরাফি

খেলাধুলা
খবরিকা ডেস্ক::ব্যাটসম্যান বোলারকে মোকাবিলা করছেন, তাকে ঘিরে ধরেছেন ফিল্ডাররা—ক্রিকেট আগ্রাসনের অন্যতম সেরা দৃশ্য এটি। এগারো জনের দলের আট-নয়জনই যদি ব্যাটসম্যানকে ঘিরে দাঁড়িয়ে থাকেন, তাহলে তিনি যত বড় দুঁদে ব্যাটসম্যানই হন না কেন চাপে পড়ে যেতে বাধ্যই। মনস্তাত্ত্বিকভাবে ব্যাটসম্যানকে চাপে ফেলে তাঁকে দুর্বল করে দেওয়ার এমন দৃশ্য টেস্ট ক্রিকেটে খুব বিরল না হলেও রঙিন পোশাকের ক্রিকেটে সাধারণত খুব একটা দেখা যায় না। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের শেষ লগ্নে মুস্তাফিজুর রহমানের বোলিংয়ের বিপরীতে ঠিক এমনই একটা দৃশ্যপট তৈরি করলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১৯৯৯ সালে স্টিভ ওয়াহও ৯ ফিল্ডার দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সাজিয়েছিলেন আগ্রাসী এক মুহূর্ত। ছবি: সংগৃহীত।জিম্বাবুয়ের শেষ উইকেটে মুজারাবানির বিরুদ্ধে পাঁচ স্লিপ আর তিন গালি নিয়ে বল করলেন মুস্তাফিজুর রহমান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়া...

বরিশালে গেইল, সিলেটে আফ্রিদি, ঢাকায় সাঙ্গাকারা

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম
ক্রীড়া প্রতিবেদক, নিজেরা যোগাযোগ করে বেশ ক’জন ক্রিকেটারকে দলভুক্ত করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের অনেকেই পারিশ্রমিক পাচ্ছেন বেঁধে দেওয়া ৭০ হাজার ডলারের বেশি। বুধবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসমান ক্রিস গেইলকে নিশ্চিত করেছে বরিশাল। এর আগেও বিপিএলে বরিশালেই খেলেছেন গেইল। কুমার সাঙ্গাকারাকে নিশ্চিত করেছে ঢাকা ডায়নামাইটস। শহীদ আফ্রিদিকে দলে ভিড়িয়েছে সিলেট রয়্যালস। আফ্রিদি এর আগে খেলেছেন ঢাকার হয়ে। এছাড়াও আফ্রিদির সতীর্থ অলরাউন্ডার শোয়েব মালিককে নিশ্চিত করেছে কুমিল্লা, চট্টগ্রামে খেলবেন তিলকারত্নে দিলশান। দিলশানের লঙ্কান সতীর্থ অলরাউন্ডার থিসারা পেরেরা খেলবেন রংপুর রাইডার্সে। ‘প্লেয়ার্স বাই চয়েজ’-এর বাইরে ক্রিকেটারদের দলে নেওয়ার সুযোগ দেওয়ার কারণ জানালেন বিপিএলের সদস...

চিলির কাছে ব্রাজিলের হার

খেলাধুলা, খেলার মাঠ
হার দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করলো নেইমারকে ছাড়া খেলতে নামা ব্রাজিল। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে চিলির মাঠ থেকে ২-০ গোলের হার নিয়ে ফিরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নরা। সান্তিয়াগোর জাতীয় স্টেডিয়ামে এদুয়ার্দো ভারগাস ও আলেক্সিস সানচেসের গোল ১৫ বছরের মধ্যে ব্রাজিলের বিপক্ষে চিলিকে প্রথম জয় এনে দেয়। ২০০০ সালে বিশ্বকাপের বাছাইপর্বেই নিজেদের মাঠে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি। এরপর এই ম্যাচের আগে ১৪ বার মুখোমুখি হয়েও ব্রাজিলকে হারাতে পারেনি তারা। শুক্রবার ভোরে চোটের শঙ্কা ঝেড়ে ফেলে সানচেস ও আর্তুরো ভিদাল খেলতে নামলে শুরুতে আক্রমণে এগিয়ে থাকে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি। পঞ্চম মিনিটেই ভারগাসের সরাসরি শট ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক জেফারসন। নিষেধাজ্ঞার কারণে নেইমারের অনুপস্থিতিত...

স্বপ্ন যার জাতীয় দলে খেলার

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম
ক্রীড়া প্রতিবেদক ::গ্রামের অন্য আট দশটা ছেলে যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ভোরের আলো পুব আকাশে উঁকি দেয়নি তখন গ্রামের খেলার মাঠে দেখা মিলবে একটি কিশোরের। মাঠে ফুটবল নিয়ে নিজে নিজেই করছে নানা কসরত। কিছুক্ষণ পর পর বল নিয়ে ছুটছে মাঠের এ পাশ থেকে ওপাশ। প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে যাচ্ছে স্বপ্নের দারপ্রান্তে পৌঁছাতে । জাতীয় ফুটবল দলে দেশের হয়ে খেলবে সেই স্বপ্নে দিন যার কাটে ফুটবল নিয়ে। বলছি আরিফুল হক আরিফের (১৬) কথা। যে নিজ উপজেলা ছাড়িয়ে জেলা, বিভাগ ও প্রথম শ্রেনীর লীগে নিজের অবস্থান জানান দিয়েছেন ইতোমধ্যেই। আরিফের জন্ম চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামে। বাবা মো: শাহজাহান। ছেলেবেলা থেকেই ফুটবল খেলার প্রতি ঝোঁক। গ্রামের মাঠে ফুটবল খেলায় সিনিয়রদের সাথে খেলায় ছোট থেকেই তাঁর নৈপুণ্য ফুটে উঠে। এরপর থেকে স্থানীয় অভিযান ক্লাবের হয়ে খেলেছে উপজেলার বিভিন্ন টুর্ণামেন্টে। কৃতিত্বেও...

৯ মিনিটে ৫ গোল!

খেলাধুলা
ডাগ আউটেই বসেছিলেন। পেশির চোটের কারণে উলফসবার্গের বিপক্ষে বায়ার্নের প্রথম একাদশে ছিলেন না রবার্ট লেভোনডোফস্কি। কিন্তু দলের বিপর্যয়কর পরিস্থিতিতে মাঠে নেমে কী জাদুই না দেখালেন পোল্যান্ড জাতীয় দলের এই অধিনায়ক। মাত্র নয় মিনিটের মধ্যে ৫ গোল করে গড়লেন নতুন এক ইতিহাস। ১-০ গোলে পিছিয়ে থাকায় বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগায় উলফসবার্গের বিপক্ষে পেল ৫-১ গোলের দারুণ তৃপ্তির এক জয়। হ্যাটট্রিকটি তিনি পূরণ করেছেন মাত্র ৩ মিনিটের ব্যবধানে। তাঁর প্রথম গোলটি আসে ৫১ মিনিটে। পরের মিনিটেই (৫২) তিনি পেয়ে যান তাঁর দ্বিতীয় গোল। জোড়া গোলের আনন্দের রেশ কাটতে না কাটতেই ৫৫ মিনিটে লেভোনডোফস্কি পেয়ে যান তাঁর হ্যাটট্রিকটি। এইটুকু কীর্তিই যেখানে যথেষ্ট হতে পারত, সেখানে এই পোলিশ স্ট্রাইকার এগিয়ে গেলেন আরও বড় কীর্তির দিকেই। ৫৭ মিনিটে করলেন তাঁর চতুর্থ গোলটি। আর পঞ্চম গোল করে গোটা আলিয়াঞ্জ অ্যারেনাকে বিহ্বল করে দেন তিনি ম্যাচ...
ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ার

ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ার

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  অ্যাশেজ হারলেও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিযেছে অজিরা।রোববার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৩৩ ওভারে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় ইংলিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন স্টোকস। এছাড়া ৩৫ রানে অপরাজিত থাকেন আদির রশিদ। টেইলর (১২) ও মার্ক উড (১৩)। জনি বেইরস্ট ১০ ছাড়া আর কেউ দুই অংকের ঘরে পৌঁছতে পারেনি।অস্ট্রেলিয়ার পেসার মিচেল মার্শ ২৭ রানে ৪ উইকেট এবং ২১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন হেস্টিংস। এছাড়া মিশেল স্টার্ক ও অ্যাস্টন নেন অ্যাগার একটি করে উইকেট লাভ করেন।১৩৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১৫৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।অজিদের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন অ্যারোন ফিঞ্চ। এছাড়া জর্জ বেইলি ৪৫ বলে অপরাজিত ৪১ এবং অধি...

গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন : চ্যাম্পিয়ন আবুতোরাব উচ্চ বিদ্যালয়

খেলাধুলা, মীরসরাই
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে গতকাল ২৫ আগষ্ট উপজেলা ভিত্তিক গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মীরসরাই স্টেডিয়ামে। উপজেলা ভারপ্রাপ্ত ( প্যানেল-২) চেয়ারম্যান ইয়াসমীন সাহীন কাকলীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক মাস্টার এনামুল হক । এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মদ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভা মেয়র এম শাহজাহান, ব্যারিষ্টার মুনির আহমদ চৌধুরী, মীরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক। মীরসরাই উপজেলার ১৬টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় খেলায় অংশ গ্রহণ করে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আবুতোরাব উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয় ওসমানপুর উচ্চ বিদ্যালয়।...