Monday, October 26Welcome khabarica24 Online

খেলাধুলা

একই ম্যাচে চারজনের অভিষেক

খেলাধুলা, খেলার মাঠ
খবরিকা ডেস্ক: টি২০-তে একসঙ্গে বাংলাদেশের চার ক্রিকেটারের অভিষেক হয়েছে। বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি২০ ম্যাচে একসঙ্গে অভিষেক হয় আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ শহীদ ও মুক্তার আলীর। ২০০৬ সালে বাংলাদেশের টি২০-তে যাত্রার দিনে একসঙ্গে অভিষেক হয়েছিল ১১ ক্রিকেটারের। কেনিয়ার বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে এক সঙ্গে ছয় ক্রিকেটারের অভিষেক হয়েছিল। এরপর সবচেয়ে বেশি সংখ্যক ক্রিকেটারের অভিষেক হল এই ম্যাচে। এই চারজনের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে আগে খেলেছেন মোহাম্মদ শহীদ। গত বছর পাকিস্তানের বিপক্ষে খুলনাতেই টেস্ট অভিষেক হয়েছিল তার। বুধবার বাংলাদেশের ৫১তম ক্রিকেটার হিসেবে টি২০-তেও অভিষেক হলো এই ডানহাতি পেসারের। এছাড়া যথাক্রমে ৫২, ৫৩ এবং ৫৪তম ক্রিটোর হিসেবে টি২০-তে অভিষেক হয়েছে বাঁহাতি পেসার আবু হায়দার রনি, ডানহাতি স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং ...

সাকিবের ‘৪০০’, প্রথম বাংলাদেশি হিসেবে অনন্য অর্জন!

খেলাধুলা
খবরিকা ডেস্ক: প্রথম বাংলাদেশি হিসেবে আরও একটি অর্জন হয়ে গেল সাকিব আল হাসানের। আজ নিজের দ্বিতীয় ওভারে রিচমন্ড মুতুম্বামিকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেললেন। টেস্ট ক্রিকেটে ১৪৭ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ শিকারি তিনিই। ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারের দৌড়ে আবদুর রাজ্জাকের চেয়ে পিছিয়ে আছেন মাত্র ১ উইকেটে। রাজ্জাকের ২০৭ উইকেট, সাকিবের ২০৬টি। টি-টোয়েন্টিতে ৪৭ উইকেট নিয়ে সেরা তিনিই। তিন ধরনের ফরম্যাটেই আলাদা আলাদাভাবে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের মালিক যে হয়ে যাবেন তাতে সন্দেহ নেই। তিন ধরনের ক্রিকেট মিলিয়ে সবচেয়ে সফল তো অবশ্যই। (বিস্তারিত আসছে)...

জীবনীর মঞ্চে আপ্লুত মাশরাফি

খেলাধুলা, জাতীয়, প্রথম পাতা
খবরিকা ডেস্ক: মাশরাফি বিন মুর্তজার ক্যারিয়ার জুড়েই আছে নিজের শরীরের সঙ্গে নিত্য লড়াইয়ের গল্প। চোট-জর্জরিত, ঝঞ্ঝা-বিক্ষুব্ধ সেই সময়গুলোতে পেছন ফিরে তাকিয়ে আবেগআপ্লুত হলেন বাংলাদেশ অধিনায়ক। উপলক্ষটা ছিল মাশরাফির জীবনী বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। রূপকথাকে হার মানানো মাশরাফির জীবন দুই মলাটে লিপিবদ্ধ করেছেন ক্রীড়া সাংবাদিক ও লেখক দেবব্রত মুখোপাধ্যায়। বইয়ের নামও ‘মাশরাফি’। মাশরাফির পরিবার, নড়াইলে দূরন্ত কৌশিকের বেড়ে ওঠা, চিত্রা নদীর সঙ্গে মিতালি, নড়াইল এক্সপ্রেস হয়ে আবির্ভাব, মাঠের ভেতরে-বাইরে তার নাটকীয় ও রোমাঞ্চকর জীবন উঠে এসেছে এই বইয়ে। মাশরাফির জীবনী ভিত্তিক বই এটিই প্রথম। সোমবার খুলনায় টিম হোটেলেই মোড়ক উন্মোচন অনুষ্ঠান পরিণত হয়েছিল দারুণ এক আনন্দ আড্ডায়। আয়োজনে ছিলেন জিম্বাবুয়ে সিরিজের বাংলাদেশ স্কোয়াডের সব ক্রিকেটার ও কোচিং স্টাফের সবাই। অনুষ্ঠানের আকর্ষণীয় এক অধ্যায় ছিল ব্যতিক...

টি২০ তে বিশ্বের সেরা পাঁচে (৫) টাইগার সাব্বির

খেলাধুলা, খেলার মাঠ
২০১৫ সালের সেরা ০৫(পাঁচ) T20 ইনিংসের তালিকা প্রকাশ করেছে ভারতের জয়প্রিয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তালিকায় বিশ্বসেরা ব্যাটসম্যান ক্রিস গেইলের পাশাপাশি বাংলাদেশের উদীয়মান টাইগার সাব্বির রহমানও রয়েছেন। গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে সাব্বিরের ৩২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসটি টাইমস অব ইন্ডিয়ার বছরের সেরা পাঁচ টি-টোয়েন্টি ইনিংসের তালিকায় জায়গা করে নিয়েছে। বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্যের ধারাবাহিকতা পাকিস্তানের বিপক্ষেও ধরে রাখে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও পাকিস্তানকে হারায় টাইগাররা। আর সেই জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল সাব্বিরের। এ বছরের ২৪ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৭ রানে দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারকে হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। ঐ ম্যাচে দলীয় ৩৮ রানে...

ধোনি-রোহিতকে ছাড়িয়ে রেকর্ডে সাকিব

খেলাধুলা
টি২০ ক্রিকেটে ২০০৬ সালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের। দলের টি২০ অভিষেকের সেই ভেন্যুতে আরেকটি রেকর্ডে পা রাখলেন বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে ২৭ রান করে ভারতের মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মাকে পেছেনে ফেলেছেন সাকিব। ভারতীয় এই দুই ক্রিকেটার থেকে কম সংখ্যক টি২০ ম্যাচ খেলে বেশী রানের রেকর্ড গড়েছেন বাঁহাতি এই বিশ্বসেরা অলরাউন্ডার। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত ৪০টি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলে সাকিবের সংগ্রহ দাঁড়িয়েছে ৮৯০ রান। অপরদিকে ৫২টি ম্যাচ খেলে ধোনির রান ৮৭৪ এবং ৪৪টি ম্যাচ খেলে রোহিতের রান ৮৬৩। আর ১১০ রান করতে পারলে পাকিস্তানের শহিদ আফ্রিদিকেও ছাড়িয়ে যাবেন সাকিব। সবচেয়ে কম ম্যাচ খেলে দ্রুততম এক হাজার রান সংগ্রহের রেকর্ড হাতছানি দিচ্ছে এই বিশ্বসেরা বাহাতি অলরাউন্ড...

বিশ্বকাপে সুযোগ পেলেন তিন বাংলাদেশি আম্পায়ার

খেলাধুলা
খবরিকা ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আন্তর্জাতিক প্যানেলের ১৮ জন আম্পায়ার এতে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে বাংলাদেশি তিনজন আম্পায়ার এনামুল হক মনি, শরফুদ্দৌলাহ ইবনে শহীদ সৈকত ও আনিসুর রহমান ঘরের মাঠে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ও আইসিসির আঞ্চলিক রেফারি প্যানেলের দেবদাস গোবিন্দজি এবং গ্রায়েম লা ব্রুয় ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন। আইসিসির আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেল, সহযোগী দেশের আম্পায়ারদের প্যানেল থেকে দুজন করে প্রতি ম্যাচে অনফিল্ড আম্পায়ারদের দায়িত্ব পালন করবেন। চলতি মাসের ২৭ তারিখ বাংলাদেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর শুরু হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। এ ম্যাচে আম্পায়ার হিসেবে দ...

আইসিসি র‌্যাংকিংয়ে হঠাৎ সাকিবের পতন

খেলাধুলা
খবরিকা ডেস্ক : আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সেরা বোলারদের স্থান থেকে পতন হয়েছেন সাকিব আল হাসানের। টি-টোয়েন্টি বোলার র‌্যাংকিংয়ে সেরা দশ হতে তাকে সরিয়ে উপরে উঠে এসেছেন আফগান ক্রিকেট দলের অলরাউন্ডার দৌলাত জাদরান। বুধবার আইসিসি প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সেরা বোলার হিসেবে শীর্ষ দশে উঠে এসেছেন জাদরান। বর্তমানে তার অবস্থান আটে। আফগার এ ক্রিকেটার সেরা দশে জায়গা করে নেওয়া র‌্যাংকিংয়ে পতন হয়েছে সাকিবের। নবম থেকে নেমে গেছেন দশম স্থানে। টি-২০ ব্যাটসম্যানদের মধ্যে সাকিবের অবস্থান ২২তম। তবে টি-টোয়েন্টি অলরাউন্ডারের র‌্যাংকিংয়ে সাকিব যথারীতি শীর্ষেই রয়েছেন। সদ্য এই প্রকাশিত র‌্যাংকিংয়ে জাদরানের সঙ্গে উন্নতি হয়েছে আরেক আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদেরও। তিনি উছে এসেছেন অষ্টম স্থানে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৬৭ বলে ১১৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন শাহজাদ।...

সাকিব আল হাসান এক ম্যাচের জন্য নিষিদ্ধ

খেলাধুলা
আম্পায়ারের সাথে অশোভন আচরনের দায়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হলো বিশ্বসেরা অলরাউন্ডার এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান বিপিএলে রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান। বৃহস্পতিবার বিপিএেল সিলেট রয়্যালসের বিপক্ষে একাটি জোড়ালো আউটের আবেদন করলে আম্পায়ার সেলিম শাহেদ তা নাকচ করে দিলে সাকিব আম্পায়ারের সাথে উত্তেজিত হয়ে যায়। একপর্যায়ে লেগ আম্পায়ার দৌড়ে এসে ঘটনা সামাল দেন। এছাড়াও পৃথক আরেকটি ঘটনায় সাকিব কে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সুপার স্টার্সের ইনিংস চলার সময় এই দুই ঘটনা ঘটে। থিসারা পেরেরার করা ত্রয়োদশ ওভারের শেষ বলে মুশফিকুর রহিমের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করে রংপুর। বল গ্লাভসবন্দি করেই উৎসব শুরু করেন উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুন; জ...