Monday, October 26Welcome khabarica24 Online

খবরিকা আর্কাইভ

মীরসরাই পর্যটন শিল্প বিকাশে সাংবাদিকদের সাথে মতবিনিময়

মীরসরাই পর্যটন শিল্প বিকাশে সাংবাদিকদের সাথে মতবিনিময়

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সারা-দেশ, সুস্বাস্থ্য, স্বজন, স্লাইড
আবদুল মান্নান রানা :: বারইয়াঢালা জাতীয় উদ্যানের জীবন বৈচিত্র পূর্ণপ্রতিষ্ঠা, প্রাকৃতিক ভাবে পানি সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব পর্যটন সৃষ্টির লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণামুখ এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বনবিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি ও সমাজতত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপকবৃন্দ ও মীরসরাই উপজেলা প্রেসক্লাবে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, বারইয়াঢালা জাতীয় উদ্যানের জীব বৈচিত্র পূর্ণপ্রতিষ্ঠা, প্রাকৃতিকভাবে পানি সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব পর্যটন সৃষ্টির লক্ষ্যে নতুন একটি প্রকল্প হাতে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। ওই প্রকল্পের সুবিধা ও অসুবিধা যাচাইয়ে স্থানীয় সাংবাদিকদের মতামত নেয়া প্রয়োজন। কারণ যেকোন পর্যটন কেন্দ্র বিকশিত করতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মতবিনিময় সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট...
জোরারগঞ্জে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশানের পূনর্মিলনী অনুষ্ঠিত

জোরারগঞ্জে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশানের পূনর্মিলনী অনুষ্ঠিত

খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিজ্ঞান-প্রযুক্তি, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সীতাকুন্ড, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার জোরারগঞ্জস্থ জেলার স্বনামধন্য শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ টেক্সটাইল ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অফ মীরসরাই( টিম)’ এর আয়োজনে এক পূনর্মিলনী ক্যাম্পাসে গত রবিবার ( ২৩ এপ্রিল) দিনব্যাপী অনুষ্ঠিত হয়। উক্ত পূনর্মিলনী উপলক্ষে ইনষ্টিটিউট ক্যাম্পোসে আলোচনা, প্রীতিভোজ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়। ইঞ্জিনিয়ার দিপাংকুর বড়–য়ার সভাপতিত্বে ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান এর সঞ্চালনায় ও ইঞ্জিনিয়ার শফিউল আযম এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন যথাক্রমে টেক্সটাইল ইঞ্জিনিয়ারগন যথাক্রমে আব্দুল্লাহ বিন ওমর নাঈম, বিশ^জিত নাথ, সাইফুদ্দিন তারেক, ফখরুল আলম, আলতাফ হোসেন, নাজিম উদ্দিন, আনোয়ার হোসেন, ওমর ফারুক, হাসান ইমাম, সাইফুল ইসলাম, সোহেল রানা, শফিউল আলম, আব্দুল হান্নান, বিপুল দেব, অনিক দে, নুরুল আমিন, শেখ বা...
ওয়াহেদপুর আলী মিয়াজী মসজিদে ইফতার ও ক্বদরের মাহফিল

ওয়াহেদপুর আলী মিয়াজী মসজিদে ইফতার ও ক্বদরের মাহফিল

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট সংলগ্ন আলী মিয়াজী মসজিদে ইফতার ও ক্বদরের মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার শবে ক্বদরের সন্ধ্যায় উক্ত ইফতারের আয়োজন করেন এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শিল্পপতি সৈয়দ আব্দুল আলীম তুহিন। এসময় প্রধান অতিথী হিসেবে তিনি তাঁর বক্তব্যে এলাকার মানুষের কল্যাণে, সকলের সুখে দুখে স্বার্থহীনভাবে থাকতে পেরে মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন। মাহফিলে আরো বক্তব্য রাখেন মসজিদের প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব শাহ আলম ভেন্ডার, সভাপতি মাষ্টার আবুল হাসেম, সাধারন সম্পাদক সাইফুল আলম শিফন, কোষাধ্যক্ষ মাষ্টার আশরাফুল আরেফিন, আবুল কাশেম প্রমুখ ব্যক্তিবর্গ। মাহফিল শেষে দোয়া মোনাজাতে উক্ত এলাকা সহ সারা দেশের মানুষের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।...
খবরিকার ইফতার ও সংক্ষিপ্ত বর্ষপূর্তি উদযাপন

খবরিকার ইফতার ও সংক্ষিপ্ত বর্ষপূর্তি উদযাপন

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: সফল ও সুন্দর ভাবে সম্পন্ন হলো পাক্ষিক খবরিকার উদ্যোগে ইফতার মাহফিল ও ২৩ বছর পূর্তির সংক্ষিপ্ত অনুষ্ঠান। পবিত্র রমজান সহ নানান সীমাবদ্ধতার কারনে খুবই সংক্ষিপ্ত পরিসরের উক্ত অনুষ্ঠানে খবরিকা পরিবারের সাথে সম্পৃক্ত অনেক সুহৃদগনকে ও আমন্ত্রণ করা সম্ভব হয়নি। তাই বিনয়ের সহিত মার্জনা প্রার্থী। ১৪ এপ্রিল২৩ইং, ১বৈশাখের দিনের সংক্ষিপ্ত পরিসরের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাক্ষিক খবরিকার প্রধান সম্পাদক সৈয়দ আব্দুল আলিম তুহিন, খবরিকা সম্পাদক মাহবুব পলাশ, মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বিপুল দাস, সাধারন সম্পাদক নাছির উদ্দিন, লেখক প্রফেসর আবুল মনছুর, খবরিকা সম্পাদকের সহধর্মিনী তাছলিমা চৌধুরী সুরভী, কন্যা ফরিদপুর মেডিকেল কলেজের এমবিবিএস শিক্ষার্থী তাছনিম মা হবুব তানহা, সীতাকুন্ডের সিনিয়র সাংবাদিক নির্দেশ বড়ুয়া, আবুল খায়ের, মীরসরাইয়ের সাংবাদিক বৃন্দ যথাক্রমে রাজিব মজুমদার, রাজ...
মীরসরাইয়ে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

মীরসরাইয়ে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা ও পৌর বিএনপির এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যোর উধর্বগতি আওয়ামী সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার ( ৮ এপ্রিল) উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন। প্রধান বক্তা ছিলেন মীরসরাই পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন। মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আলাউদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আবছার জুয়েল, খৈয়াছরা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম, সাহেরখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাঈনুদ্দিন চৌধুরী, যুগ্ম আহবায়ক রফিক মেম্বার, মিরসরাই...
প্রকাশিত সংবাদের প্রতিবাদ :: মীরসরাইয়ে বাড়ি নির্মান করতে হয়রানির অভিযোগ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ :: মীরসরাইয়ে বাড়ি নির্মান করতে হয়রানির অভিযোগ

খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই পৌরসভার ৩ নং ওয়ার্ডের ষ্টেডিয়ামের উত্তর পাস্বস্থ তালবাড়িয়া রোডের পাশ্ববর্তি জমিতে বাড়ি নির্মানকালে মালিকানা দাবী করে মিথ্যা হয়রানি ও ভূল তথ্য প্রদান করে সংবাদ প্রকাশের দাবী জানিয়েছেন ভুক্তভোগি মোমিনুল ইসলাম। তিনি বলেন একটি ভিন্ন ঘটনাকে আমার জমিতে গৃহ নির্মানের সাথে জড়িয়ে খবরিকা পত্রিকার অনলাইনে প্রকাশ করা হয়। আরমান নাম যুবকের আহত হবার সাথে আমাদের কোন যোগসূত্র তা নেই। বরং আমি নিস্কন্ঠকভাবে বিএস খতিয়ান নং ১৬০৯, বিএস ৪০৮২ ও ৪০৮৩ দাগের অন্দর ১২ শতক জমি প্রবাস ফেরত মোমিনুল ইসলাম ( ৪৬) দলিলদাতা স্থানীয় মো: আলী গং থেকে ক্রয়ের কয়েক বছর পর সম্প্রতি প্রবাস থেকে আসার পর আমার জমিতে ঘর নির্মানের কাজ শুরু করি। সম্পূর্ন্ন ভিন্ন উদ্দেশ্যমূলক ও হয়রানি করার নিমিত্তে অন্যায়কারী সালাম ও তোফায়েল গং আমাকে কষ্ট দেয়ার জন্যই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন দাবী তুলে। এতে আমার বাড়ি নির্মানের ক...
মীরসরাই- মিঠাছরায়  সহস্রাধিকপরিবারের মাঝে রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের ইফতার সামগ্রী বিতরণ

মীরসরাই- মিঠাছরায় সহস্রাধিকপরিবারের মাঝে রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্টের ইফতার সামগ্রী বিতরণ

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ::: মীরসরাই - মিঠাছরায় সহস্রাধিক পরিবারের হাতে ইফতার সামগ্রী বিতরণ করলেন রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্ট। শনিবার (২৫ মার্চ) সকালে আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম রিদোয়ান কবির এর স্মৃতিতে তাঁর পরিবার ট্রাস্টের অধীনে মীরসরাই সরদর ইউনিয়ন ও পাশ্ববর্তী এলাকার এসব অসহায় পরিবারকে সহায়তা প্রদান করে। ইফতারের মধ্যে ছিলো, ছোলা, মুড়ি, ছিঁড়া, চিনি ও সয়াবিন তেল। ইফতার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, মরহুম মোহাম্মদ রিদোয়ান কবিরের পিতা আলহাজ্ব মাস্টার শামসুল আলম, মরহুমের স্ত্রী ও সমাজসেবিকা রাশেদা আক্তার মুন্নী, ছোট ভাই মীরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী এমরান উদ্দিন, মীরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ পরিবারের সকল সদস্যরা। এসময় রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্ট এর অন্যতম পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘১৯৯০ সাল থেকে আমার বড় ভাই রিদোয়ান কবির ...
ওয়াহেদপুরে যুবলীগ নেতা মিঠুর ইফতারি সামগ্রী বিতরণ : মানবিক সহায়তা পেল ১ হাজার পরিবার

ওয়াহেদপুরে যুবলীগ নেতা মিঠুর ইফতারি সামগ্রী বিতরণ : মানবিক সহায়তা পেল ১ হাজার পরিবার

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
কামরুল হাসান :: মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠুর ব্যক্তিগত অর্থায়নে ১ হাজার দুস্থ, অসহায়, খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে উপজেলার ওয়াহেদপুরে আশরাফুল কামাল মিঠুর রাজনৈতিক কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অসহায় অস্বচ্ছল মানুষের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌছে দেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলমগীর হোসাইন, যুবলীগ সহ-সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরী, নিজামপুর কলেজ ছাত্রলীগ নেতা শরীফ সবুজ, এমরান হোসাইন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। ইফতার সামগ্রী বিতরণ কালে যুবলীগ সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠু বলেন, আমাদের প্রিয় নেতা সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও আগামীর এমপি মাহবুব রহমান রুহেল ভাইয়ের অনুপ্রেরণায় ওয়াহেদপুর ইউনিয়নের অসহায়, হতদরিদ্র এক...