
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট সংলগ্ন আলী মিয়াজী মসজিদে ইফতার ও ক্বদরের মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার শবে ক্বদরের সন্ধ্যায় উক্ত ইফতারের আয়োজন করেন এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শিল্পপতি সৈয়দ আব্দুল আলীম তুহিন। এসময় প্রধান অতিথী হিসেবে তিনি তাঁর বক্তব্যে এলাকার মানুষের কল্যাণে, সকলের সুখে দুখে স্বার্থহীনভাবে থাকতে পেরে মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন। মাহফিলে আরো বক্তব্য রা
খেন মসজিদের প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব শাহ আলম ভেন্ডার, সভাপতি মাষ্টার আবুল হাসেম, সাধারন সম্পাদক সাইফুল আলম শিফন, কোষাধ্যক্ষ মাষ্টার আশরাফুল আরেফিন, আবুল কাশেম প্রমুখ ব্যক্তিবর্গ।

মাহফিল শেষে দোয়া মোনাজাতে উক্ত এলাকা সহ সারা দেশের মানুষের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
