কিছু কিছু দিন আছে
যা যায় মহাসুখে।
কিছু কিছু ক্ষন আছে,
যায় না তা মুছে।
না পাওয়ার বেদনায় থাকি সারাক্ষণ।
পাওয়ার উল্লাসটুকু
হারাতে কতক্ষন।
কি চেয়েছি,কি পেয়েছি,
মেলাতে হিসাব.......
জীবনের খাতায় আজ সাদামাটা ছাপ।
কামরুল হাসান :: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, শেখ হাসিনা আজ বিশ্ব পরিমণ্ডলে উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছেন। তার হাতে দেশ আছে বলেই এ দেশের মানুষ নিরাপদে আছে। নির্বাচনের আর মাত্র তিন মাস বাকি। সংবিধান মেনে যথা সময়ে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস, জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চার তলা একাডেমিক ভবন ও ১৪ কোটি টাকা ব্যয়ে বারৈয়ারহাট পৌরসভার ১০টি প্রকল্পের উদ্বোধনকালে এসব কথা বলেন। মির্জা ফখরুলদের অসংলগ্ন কথাবার্তা দিয়ে কোন কাজ হবে না—উল্লেখ করে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বর্তমান নির্বাচন কমিশন স্বাধীন নির্বাচন কমিশন। এ নির্বাচন কমিশনই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে। বর্তমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহ...
নিজস্ব প্রতিনিধি :: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মীরসরাই উপজেলার মস্তাননগর রাবেয়া খাতুন নূরানী তালিমুল কোরআন এবতেদায়ী মাদ্রাসা, এতিমখানা, হেফজ বিভাগ ও শাহ কালা (রহঃ) প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের ৭ শত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, মিলাদ মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। মকবুল আহমদ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. রেজাউল করিম মাষ্টারের সভাপতিত্বে সোমবার (২ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত শাহ কালা (রহঃ) প্রাথমিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং মকবুল আহমদ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আমিন ও কাউছার আহমদ ফারদিনের যৌথ সঞ্চালনায় এবং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রধান অতিথির বক্তব্য রাখেন মীরসরাইয়ের উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, জোরারগ...
কামরুল হাসান :: মীরসরাইয়ের ওয়াহেদপুরে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান রিয়াদ (২০) নামের এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূর্বাঞ্চল রেললাইনের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, মেহেদী ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এনামুল হকের ছেলে। বাবার সঙ্গে কৃষি কাজ করতো সে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেদী রেল লাইন পার হওয়ার সময় অসাবধানবশত চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে সে মারা যায়। এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মরদেহ বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যান রেলওয়ে (জিআরপি) পুলিশ। ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) শাহ আলম বলেন, আজ সন্ধ্যার দিকে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আমার গ্রামের এনামুল হকের ছেলে রিয়াদ মারা গেছে। ছেলেটা তার বাবাকে কৃষি কাজে সব সময় সহযোগিতা...
দৈনিক জনতা পত্রিকায় গত ২৮/৯/২০২৩ইং ভেতরের পাতায় ‘‘ মীরসরাইয়ে নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, সেবা গ্রহিতাদের ভোগান্তি’’ শিরোনামে একটি সংবাদে উল্লেখ করা হয়েছে রোজিনা আক্তার ও ভাইস প্রিন্সিপাল নাছির উদ্দিন অভিযোগ করেছেন কোন দালালের মাধ্যমে এখানে আইডি কার্ড সংশোধনের জন্য টাকা দেয়া হয়েছে। প্রকৃতপক্ষে উক্ত দুই ব্যক্তি কাউকে কোন অভিযোগ জানান নি। সংবাদ পবিবেশনকারী কোন অপ্সাত ব্যক্তিগত আক্রোশের বশবতি হয়ে আমাদের মানহানি করার উদ্যেশ্যে এমন বানোয়াট অভিযোগ উত্থাপন করেছেন। অবান্তর ইস্যু নিয়ে নিয়ে আরো কয়েকটি সংবাদপত্রের কার্টিং বানিয়ে আমাকে ও নির্বাচন অফিসারকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে ও দাবী করেন নির্বাচন অফিসের কর্মরত সহকারি জনাব আজিম উদ্দিন। তিনি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানান। প্রয়োজন আমরা এই বিষয়ে আইন আদালতের দারস্থ ও হবো বলে তিনি দাবি করেন।...
নিজস্ব প্রতিনিধি :: ডেঙ্গু, কলেরা সহ নানা রোগের প্রাদুর্ভাবে বাজারে স্যালাইন সংকটের দরুন দুঃস্থ অসহায় মানুষের পাশে দাড়ালো মীরসরাইয়ে উপজেলা প্রশাসন । মীরসরাই উপজেলা পরিষদের অর্থায়নে বেক্সিমকো থেকে বিশেষ ব্যবস্থায় ক্রয় করে ২৮০০ স্যালাইন প্রদান করলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এই স্যালাইন উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সকে বুঝিয়ে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ জসিম উদ্দিন। এসময় তিনি হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন রোগীদের খোঁজ খবর নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন সংকট থাকায় কলেরা ও ডেঙ্গু রোগীদের জন্য এইসব স্যালাইন দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, উপজেলা প্রকৌশলী রনী সাহা, ডা. মোহাম্মদ মঈনুল হাসান, সুমন ঘোষ, নাছির উদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্স এর ভ্যাকসিন ইনচার্জ কবির হোসেন প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন জানান, উপজ...
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ব্যাংক এর সার্বিক সহযোগিতায় অগ্রণী ব্যাংক এর আয়োজনে ‘জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক শিরোনামে এক ওয়ার্কশপ সোমবার ( ৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সার্কেল এর মহাব্যবস্থাপক মো: আবু হাসান তালুকদার এর সভাপতিত্বে, ব্যবস্থাপক সুপন পাল এর সঞ্চালনায় উক্ত কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মীরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক এর যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম, যুগ্ম ব্যবস্থাপক মো: মহসিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, এএসপি সার্কেল মনিরুল ইসলাম এর প্রতিনিধি হাসান মাহমুদুল কবির। স্বাগত বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক মীরসরাই শাখার ব্যবস্থ...
নিজস্ব প্রতিনিধি :: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে প্রফেসর ডা: গফুর সাহেব এর তত্বাবধানে গত ২৪ আগষ্ট, বৃহস্প্রতিবার সকাল ৮ টা থেকে দুপুর ১২টা নাগাদ ওপেন অপারেশান সফলভাবে সুসম্পন্ন হয়েছে। অপারেশানকালে, আগে ও পরে সময় দিচ্ছেন অনেক বন্ধু - স্বজন। কেউ কেউ ব্লাড ডোনার নিয়ে ও উপস্থিত ছিলেন। ধন্যবাদ সহ কৃতজ্ঞতা সূচয়নের পাশে থাকা সকল বন্ধুকে। অপারেশান পরবর্তিকালে ও চিকিৎসকগনের নিবিড় তত্বাবধান শেষে অবশেষে ২৮ আগষ্ট, সোমবার বিকেলে সূচয়নকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। হাসপাতালে বন্ধুদের ভারপ্রাপ্ত তত্বাবধানকারী আতিক উল্লাহ জানিয়েছেন সূচয়নকে আগামী বৃহস্প্রতিবার এর পর প্রাথমিক ছুটি দিবেন। তবে আরো এক সপ্তাহ আসেপাশে থেকে কিছু পরিচর্যা শেষে বাড়ী আসার অনুমতি দিবেন।
বর্তমানে সূচয়ন আছেন ওয়ার্ড-১১, ৬ষ্ট তলাতে দেয়া হয়েছে। ভিজিটিং সময়ঃ সকাল ৭.০০ - ৮.০০ টা বিকাল ৩.০০ - ৫.০০ টা।
আমবাড়িয়ার বাড়ীর পাশের ভাগীনা আকবরের ব...