প্রধানমন্ত্রীর উপহার এই সার্বজনীন পেনশন স্কিম দেশের সকল নাগরিকের সুরক্ষা : মীরসরাইয়ে মতবিনিময় সভায় মাহবুব উর রহমান এমপি
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ::
মীরসরাইয়ে প্রধানমন্ত্রীর উদ্যোগে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষে বৃহস্প্রতিবার ( ৪ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে জাতীয় সংসদ সদস্য মাহবুবু উর রহমান রুহেল বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সম্প্রতি উদ্বোধন হওয়া এই সার্বজনীন পেনশন স্কিম দেশের সকল নাগরিকের আগামী জীবনের সুরক্ষা। আমাদের দেশে ও অনেক সময় সন্তান বা পরিবারের সদস্যরা অনেক বড় হয়ে গেলে মা- বাবার খবর নেয় না। আবার অনেকে অভাবের জন্য সকলের যত্ন ও পরিচর্যা করতে পারে না। কিন্তু এই পেনশন স্কীম থাকলে কেউ আর কারো জীবনে আমৃত্যু সুরক্ষা ও জীবন যাপনের টেনশন করতে হবে না। স্বাভাবিক ভাবেই মানুষ নিরাপদ ভবিষ্যত পাবে। তিনি আপাময় সকল মানুষকে এই স্কিমের আওতায় আসার অনুরোধ জানান। মা...







