ছাত্ররা আন্দোলন করতে চাইলে ও তাদের বাধা দেয়া যাবে না, বরং একাত্মতা প্রকাশ করতে হবে : মাহবুব উর রহমান রুহেল
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ::
মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি’র এক মত বিনিময় সভা বৃহস্প্রতিবার ( ১ আগষ্ট ) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল। এসময় তিনি তাঁর বক্তব্য প্রদানকালে বলেন দেশব্যাপী এই সন্ত্রাস ও নাশকতা ছাত্র আন্দোলনের সূত্র ধরে শুরু হলে ও প্রকৃত অর্থে সরকারের প্রাথমিক কিছু সিদ্ধান্তের দায় স্বীকার করেন তিনি। তিনি বলেন ‘ ছাত্রদের আন্দোলনের শুরুতেই ওদের সাথে কথা বলে ওদের কি দাবী তার প্রতি সম্মান জানালে আজ এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। কিন্তু আমাদের দূরদর্শিতার অভাবেই বিএনপি জামায়াতের ওত পেতে থাকা দুস্কৃতিকারীরা দেশের অনেক মূল্যবান সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে’। জনাব রুহেল বলেন ‘এমনকি দেশের যে কোন স্থানে বা ম...







