Sunday, October 25Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

গাজায় প্রায় ৩০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল : জাতিসংঘ

গাজায় প্রায় ৩০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল : জাতিসংঘ

আন্তর্জাতিক, বিশেষখবর
গাজায় প্রায় ৩০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েল এমনটি জানিয়েছে জাতিসংঘ।শনিবার জাতিসংঘ জানায়, গত ৮ জুলাই হামলা শুরু করে গাজার ২৯৬ জনের বেশি শিশু-কিশোরকে হত্যা করেছে ইসরায়েল।ইউনিসেফ জানায়; ৮জুলাই থেকে শুরু করে ২ আগস্ট সকাল ১১টা পর্যন্ত এ তথ্য তাদের হাতে রয়েছে। নিহত শিশুদের মধ্যে ১৮৭ জন ছেলে এবং ১০৯ জন মেয়ে আছে। যাদের ২০৩ জনের বয়স ১২ বছরের নিচে।গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর নৃশংস হামলায় এ পর্যন্ত প্রায় সাড়ে িএক হাজার ৬০০ নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় সাড়ে আট হাজার।অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, এ পর্যন্ত তাদের ৬৩ জন সেনা নিহত হয়েছে। সূত্র : আরব নিউজ...
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় হামলা : ৪০ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় হামলা : ৪০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম
ইসরাইল ও ফিলিস্তিনের হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইসরাইলি সেনারা গাজার রাফাহ ও খান ইউনুস শহরে বিমান ও ট্যাংকের হামলা চালিয়েছে। এতে অন্তত ৪০ ফিলিস্তিনি শহীদ ও ২০০ আহত হয়েছে। এসময় হামাসের হামলায় ১৫ ইসরাইলি সেনা নিহত হয়েছেন।যুদ্ধবিরতির মধ্যে ইসরাইলি বাহিনী হামলা চালালে হামাস যোদ্ধারাও পাল্টা জবাব দিয়েছেন। রাফাহ শহরে হামাসের হামলায় ইসরাইলের আরো ১৫ সেনা নিহত হয়েছে বলে ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে। তবে, ইসরাইল মার্কিন এনবিসি টেলিভিশনকে দুই সেনা নিহত ও একজন আটকের কথা স্বীকার করেছে।গাজায় ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকরের পর ৭২ মিনিট না পেরোতেই ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনীর ট্যাংকের গোলার আঘাত হানে। দক্ষিণাঞ্চলীয় গাজার পূর্বের রাফা শহরে ট্যাংকের গুলিতে আরো ১৫ জন আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আশরাফ আল কিদরা এবং গাজা পুলিশের মুখপাত্র আইমান বাতেনিজি...
গাযা অভিযানে ইসরাইলের ১৬ হাজার সৈন্য তলব

গাযা অভিযানে ইসরাইলের ১৬ হাজার সৈন্য তলব

আন্তর্জাতিক, স্লাইড
গাযায় অব্যাহত বিমান এবং ট্যাংক হামলার মধ্যে আরো ১৬,০০০ সৈন্য তলব করেছে ইসরাইল। খবর বিবিসির। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি হোক আর না হোক, তিনি গাযার সুড়ঙ্গপথগুলো ধ্বংস করেই ছাড়বেন। গাযায় ইসরাইলি বাহিনীর প্রধান বলেছেন, যেসব সুরঙ্গ দিয়ে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলে অনুপ্রবেশ করে, সেগুলো ধ্বংস করতে আরো কিছু দিন সময় লাগবে। গাযায় ক্ষমতাসীন সংগঠন হামাস ইসরাইলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ অব্যাহত রেখেছে। প্রায় এক মাস ধরে চলা ইসরায়েলি সামরিক অভিযান এখন ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার সম্মুখীন। বুধবার জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরাইলি বোমা হামলায় ১৫জন নিহত হওয়ার পর সারা বিশ্বে নিন্দার ঝড় ওঠে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, ঘুমন্ত শিশুদের উপর হামলার মতো লজ্জার আর কিছু হতে পারে না। “এই আক্রমণ ভয়ানক নিষ্ঠুর এবং একেবারে অগ্রহণযোগ্য, যার জবাবদিহিতা ও বিচার প্রয়োজন,” তিনি ...
যুদ্ধবিধ্বস্ত গাজায় বেদনায় ঈদ উদযাপন

যুদ্ধবিধ্বস্ত গাজায় বেদনায় ঈদ উদযাপন

আন্তর্জাতিক, স্লাইড
ইসরাইলি হামলায় বিধ্বস্ত ঘরবাড়িতে স্বজন হারানোর বেদনা নিয়েই ঈদ উল ফিতর উদযাপন করেছে গাজাবাসী। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি অধিবেশনে ঈদের দিন এবং পরে কার্যকর ও নিঃশর্ত অস্ত্রবিরতি বজায় রাখার জন্য দুই পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে বলে বিবিসি-র অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে।ঈদকে সামনে রেখে রোববার জাতিসংঘ প্রস্তাবিত আরো ২৪ ঘন্টার যুদ্ধবিরতি মেনে নেয়ার ঘোষণা দেয় গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী কট্টরপন্থী ফিলিস্তিনি সংগঠন হামাস। তবে ইসরাইল সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করে সকাল থেকে আবারও গাজায় হামলা শুরু করে। ইসরাইলি হামলার কয়েক ঘন্টা পরে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলো হামাস। ইসরাইল যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেয়ার ঘোষণা দিলেও গাজায় হামাসের খোড়া সুড়ুঙ্গ ধ্বংস করতে অভিযান অব্যাহত রাখার কথাও বলেছিল। এতে যুদ্ধবিরতি মানার ক্ষেত্রে ইসরাইলের আন্তরিকতা নিয়েও প্রশ্ন ওঠে। অবশ্য তার ওই ঘোষণার পরও ঈ...
সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা হামাসের

সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা হামাসের

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম
গাজা উপত্যকায় ২৪ ঘন্টার সাময়িক যুদ্ধবিরতি পালনে সম্মত হয়েছে হামাস। এর আগে জাতিসংঘের অনুরোধ ও মানবিক কারণে যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরায়েল। তারপরও ঘোষণা উপেক্ষা করে কয়েকদফা রকেট হামলা চালিয়েছে। সংগঠনের মুখপাত্র সামি আবু জুহরি এক বিবৃতিতে বলেছেন, “পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জাতিসংঘের অনুরোধে সাড়া দিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো আজ (রোববার) বেলা ২টা থেকে ২৪ ঘন্টার যুদ্ধবিরতি পালনে সম্মত হয়েছে।” যদিও হামাসও জানিয়েছিল, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফিরতে দেওয়া না হলে তারা যুদ্ধবিরতি গ্রহণ করবে না। জাতিসংঘের অনুরোধে ও মানবিক কারণে গতকাল ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। এ যুদ্ধবিরতি আজ স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত জারি থাকার কথা। তবে যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই হামাস রকেট ছুড়েছে বলে অভিযোগ তোলে ইসরায়েল। এ অজুহাতে সকাল থেকে আবারও গাজায় বিমান, স্থল...
গাজায় নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

গাজায় নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক, স্লাইড
মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। ইসরায়েলি আগ্রাসনের ১৯তম দিন বিকেল পর্যন্ত ফিলিস্তিনি অঞ্চলটিতে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। ইসরায়েলের উপর্যুপরি বোমা হামলা ও মর্টারের গোলা থেকে গাজাবাসীর কেউই রেহাই পাচ্ছে না। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ স্থানীয় সময় বিকেলে জানায়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।গত ৮ জুলাই ইসরায়েল হামাস সংঘর্ষ শুরুর পর থেকে এ পর্যন্ত আহত হয়েছে পাঁচ হাজার ৮৭০ জন। অন্যদিকে হামাসের রকেট হামলায় ৩৮ জন ইসরায়েলি নিহত হয়েছে।...
গাজায় ৮শ ছাড়াল প্রাণহানি

গাজায় ৮শ ছাড়াল প্রাণহানি

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
অসহায় ফিলিস্তিনি নারী-শিশুদের কান্না, কূটনৈতিক তৎপরতা, জাতিসংঘের হুশিয়ারি আর বিশ্বব্যাপী নিন্দার ঝড়- কোনো কিছুতেই ভ্রুক্ষেপ করছে না ইসরাইল। প্রায় একতরফা হামলা চালিয়ে শত শত বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করছে দেশটি। ৮ জুলাই থেকে অব্যাহত বর্বর এ হামলায় ৮শ’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় পাঁচ হাজারের বেশি। গাজা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। অধিবাসীদের খাবার ফুরিয়ে যাচ্ছে। রয়েছে বিদ্যুৎ, পানি আর ওষুধের তীব্র সঙ্কট। লাখ লাখ নারী-পুরুষের দিন কাটছে চরম আতঙ্কে। গোলা ও ক্ষেপণাস্ত্রের শব্দে তাদের ঘুম ভাঙছে। কিছু বুঝে ওঠার আগেই অতি আপনজন লাশ হয়ে যাচ্ছেন। শুক্রবারও গাজার বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে নিহত হয়েছেন প্রায় দশ জন। গাজার দক্ষিণাঞ্চলে বিমান হামলায় গর্ভবতী নারীসহ তিনজন নিহত হয়েছেন। তবে নিহত ওই নারীর গর্ভস্থ শিশুটি বেঁচে গেছে। বিবিসি, আলজাজিরা ও এএফপিসহ ব...
১১৬ আরোহী নিয়ে আলজেরীয় বিমান বিধ্বস্ত

১১৬ আরোহী নিয়ে আলজেরীয় বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক, স্লাইড
১১৬ আরোহী নিয়ে আলজেরীয় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বুরকিনা ফাসো থেকে আলজেরিয়ায় যাওয়ার পথে আফ্রিকার সাহারা অঞ্চলে পৌঁছানোর পর বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে বিমানটি মালির উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এয়ার আলজেরির ফ্লাইট এএইচ ৫০১৭ বুরকিনা ফাসোর ওয়াগাডউগু বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১টা ১৭ মিনিটে। এর ৫০ মিনিটের মাথায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভোর ৫টা ১০ মিনিটে বিমানটির আলজেরিয়ায় পৌঁছানোর কথা ছিল।আলজেরিয়ান এক বেসামরিক বিমান পরিবহন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ‘আমি নিশ্চিত উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।’ তবে কোথায় এবং কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে এ ব্যাপারে কিছু জানাননি তিনি। এমডি-৮৩ উড়োজাহাজটির ১১৬ জন আরোহীর মধ্যে ১১০ জন যাত্রী ও ছয় জন ক্রু। স্পেনের বেসর...