Sunday, October 25Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

হাসপাতালেও ট্যাংক হামলা চালাচ্ছে ইসরায়েল

হাসপাতালেও ট্যাংক হামলা চালাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক, স্লাইড
মুমূর্ষু রোগীতে ভর্তি হাসপাতালও ইসরায়েলের হামলা থেকে ছাড় পাচ্ছে না। ১৪ দিন ধরে ফিলিস্তিন-শাসিত গাজা উপত্যকায় ইসরায়েলের স্থল বর্বর হামলা চলছেই। গতকাল পর্যন্ত চতুর্দশ দিনে নিহতের সংখ্যা ৫১০-এ পৌঁছেছে। আহত হয়েছে তিন সহস্রাধিক। নিহতদের বেশিরভাগই শিশু ও নারী। তবে গতকাল হামাসও ইসরায়েলি সেনাদের ওপর প্রথমবারের মতো সফল হামলা চালিয়েছে। এতে অন্তত ৩২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে হামাস দাবি করেছে। অবশ্য তেলআবিব নিশ্চিত করেছে তাদের ২২ সেনা নিহত হয়েছে। এদিকে ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর জাতিসংঘ থেকে ভালোভাবে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অধিকৃত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্রমবর্ধমান হতাহতের ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। মূলত গাজায় ইসরায়েলের চলমান বর্বর আগ্রাসনের বিষয়ে আলোচনার জন্য জর্ডানের আহ্বানে রবিবার রাতে বৈঠকে বসে নিরাপত্তা পরিষদ। গাজায় শুরু হওয়া ইসরায়েলের হাম...
যাত্রীদের টিকিট বাতিলের সুযোগ দেবে মালয়েশিয়ান এয়ারলাইন্স

যাত্রীদের টিকিট বাতিলের সুযোগ দেবে মালয়েশিয়ান এয়ারলাইন্স

আন্তর্জাতিক
মালয়েশিয়া এয়ারলাইন্সের কোন যাত্রী চাইলে তাদের টিকিট বাতিল করে পুরো অর্থ ফেরত নিতে পারবেন। এমনকি অফেরতযোগ্য টিকিটের ক্ষেত্রেও এ সুযোগ প্রযোজ্য। আর যারা সফরের পরিকল্পনা পরিবর্তন করতে চান তাদের ক্ষেত্রে জরিমানা মওকুফ করা হবে। এয়ারলাইন্স কতৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত যাত্রীরা চাইলে কোন জরিমানা ছাড়াই টিকিট বদল বা বাতিল করে নিতে পারবেন। ১৮ই জুলাই থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে বুকিং দেয়া টিকেটের ক্ষেত্রে জরিমানা মওকুফ প্রযোজ্য হবে। এক বিবৃতিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ এমএইচ-১৭ ফ্লাইটে প্রাণহানির বিষয়ে দুঃখ প্রকাশ করে যাত্রীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে।...
অনিশ্চয়তায় পড়তে পারে মালয়েশিয়া এয়ারলাইনস

অনিশ্চয়তায় পড়তে পারে মালয়েশিয়া এয়ারলাইনস

আন্তর্জাতিক
ইউক্রেনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার জের ধরে ভবিষ্যতে অনিশ্চয়তায় পড়তে পারে মালয়েশিয়া এয়ারলাইনস। গত বৃহস্পতিবারের এ দুর্ঘটনার পর শুক্রবার দেশটির শেয়ারবাজারে মালয়েশিয়া এয়ারলাইনসের শেয়ারের দরপতন হয়েছে। এদিন প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ১১ শতাংশ কমে গেছে। বৃহস্পতিবার মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ১৭ নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাওয়ার পথে ইউক্রেনে বিধ্বস্ত হয়। এতে ওই বিমানে থাকা ১৯৮ জন আরোহীর সবাই নিহত হন। গত চার মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দুর্ঘটনায় পড়ল মালয়েশিয়া এয়ারলাইনসের বিমান। এর আগে গত মার্চে মালয়েশিয়া থেকে বেইজিং যাওয়ার পথে ফ্লাইট এমএইচ ৩৭০ হারিয়ে যায়। আজও বিমানটির কোনো খোঁজ মেলেনি। অন্যদিকে মালয়েশিয়া এয়ারলাইনসের অর্থায়নকারী ব্যাংক ডিভিবি ব্যাংকের প্রধান এভিয়েশন কর্মকর্তা বাটর্্রান্ড গ্রাবোস্কি বলেন, অল্প কয়েক মাসের মধ্যে দুটি ব...
গাজায় স্থল অভিযান

গাজায় স্থল অভিযান

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
ব্যাপক গোলাবর্ষণ, ট্যাংক ও পদাতিক বাহিনী নিয়ে ফিলিস্তিনের হামাস নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডে এবার স্থল অভিযান শুরু করেছে ইসরাইল। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ অভিযানে শেষ খবর পাওয়া পর্যন্ত (স্থানীয় সময় শুক্রবার বিকাল, বাংলাদেশে রাত) ২৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২৭ জনই ফিলিস্তিনি, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক এবং তিন শিশুও রয়েছে। এছাড়া ইসরাইলের বিমান হামলা তো অব্যাহত ছিলই, বৃহস্পতিবার থেকে নতুন করে যোগ হয়েছে নৌ হামলাও। গাজার উপকূলে ভূমধ্যসাগরে অবস্থানরত ইসরাইলি নৌ বাহিনীর গানবোটগুলো থেকে গোলা নিক্ষেপ করা হচ্ছে। সব মিলিয়ে শুক্রবার পর্যন্ত ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা গিয়ে ঠেকেছে ২৬৫ তে। আহতের ক্ষেত্রে তা ১ হাজার ৯৭০ জন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, ওপারের ডাকে সারা দেয়া আর হাসপাতালের বিছানায় কাতরানো এসব মানুষের ৮০ শতাংশই বেসামরিক নাগরিক, যাদের অর্ধেকের বেশি নারী ও শিশু। জাতিসংঘ ...
অস্ত্রবিরতির কয়েক ঘন্টা পর গাজায় ফের ইসরায়েলি হামলা

অস্ত্রবিরতির কয়েক ঘন্টা পর গাজায় ফের ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক, স্লাইড
মিসরের মধ্যস্ততায় অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার পর কয়েক ঘন্টার মধ্যে গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ফিলিস্তিন থেকে হামাসের রকেট হামলার প্রতিবাদে এ মঙ্গলবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মিসরের কায়রোতে আলোচনার পর মঙ্গলবার সকালে অস্ত্রবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তবে হামাসের সশস্ত্র বিভাগ বিনা শর্তে এই ‘আত্মসমর্পণ’ মেনে নিতে সম্মত হয়নি।ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল থেকে হামলা বন্ধ রাখার পর ৬ ঘণ্টায় হামাসের পক্ষ থেকে অন্তত ৫০টি রকেট ছোড়া হয়েছে। এর পরই অন্তত দু’টি নতুন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে মঙ্গলবার ইসরায়েলে রকেট হামলার ব্যাপারে ফিলিস্তিন কর্তৃপক্ষ বা হামাসের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।টানা আটদিন ধরে ফিলিস্তিন অধিকৃত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ১৯২ জন নি...
গাজায় গণহত্যা বন্ধের আহ্বান ইইউয়ের

গাজায় গণহত্যা বন্ধের আহ্বান ইইউয়ের

আন্তর্জাতিক
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অবিলম্বে ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে।কোনো দেশের নাম উল্লেখ না করে ইইউ বৈদেশিক নীতিবিষয়ক মুখপাত্র মাজা কোসিযানসিক সাংবাদিকদের জানান, যারা মধ্যপ্রাচ্যের লড়াইয়ে যুক্ত তারা যেন শিগগিরই ওই অঞ্চলের গণহত্যা থেকে বিরত থাকে, ইইউ এ আহ্বান জানাচ্ছে। ইইউ জানায়, আমরা সব পক্ষকে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি, যাতে করে হতাহত এড়ানো এবং পরিবেশকে শান্ত করা যায়। ইইউ বৈদেশিক নীতিবিষয়ক মুখপাত্র মাজা কোসিযানসিক সোমবার সাংবাদিকদের কাছে এর চেয়ে বেশি কিছু আর বলতে রাজি হননি।...
গাজায় ইসরাইলি স্থল হামলা ছয় দিনে নিহত ১৬৫

গাজায় ইসরাইলি স্থল হামলা ছয় দিনে নিহত ১৬৫

আন্তর্জাতিক, স্লাইড
ফিলিস্তিনের গাজায় একের পর এক বিমান হামলার পর এবার স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। গাজার উত্তরাঞ্চলীয় সীমান্তে শনিবার রাতভর হামলা চালায় ইসরাইলি নৌকমান্ডোরা। গত ৬ দিন ধরে অব্যাহত ইসরাইলি হামলায় ১৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় এক হাজার মানুষ। এদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। জাতিসংঘ বলেছে, নিহত ব্যক্তিদের তিন-চতুর্থাংশের বেশিই বেসামরিক নাগরিক। পাশাপাশি গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির ১৫ সদস্য রাষ্ট্রই যুদ্ধবিরতির প্রস্তাব সংক্রান্ত একটি বিবৃতি অনুমোদন করেছে। শান্তি পুনঃস্থাপন ও আলোচনা পুনরায় শুরুর তাগিদ দিয়েছে দেশগুলো। এদিকে জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বানে করণীয় ঠিক করতে রোববার রাতে আলোচনায় বসেছেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকরা। খবর এএফপি, বিবিসি ও আলজাজিরার। শনিবার গভীর রাত থেকে গাজার উত্তরাঞ্চলীয় সুদানিয়া এলাকা...
ইরাকে বিপদে আছে বাংলাদেশিরা

ইরাকে বিপদে আছে বাংলাদেশিরা

আন্তর্জাতিক
যুদ্ধকবলিত ইরাকে বিপাকে আছে বাংলাদেশিরা। দেশটির বেশ কিছু শহরে ইরাকি সেনা ও সুন্নি জঙ্গিদের মধ্যে সংঘর্ষ এখন গৃহযুদ্ধের পর্যায়ে রূপ নিয়েছে। এরইমধ্যে ঝুঁকিতে দিন পার করছে অভিবাসীরা। দেশটিতে ভারতের ১০ হাজার ও বাংলাদেশের প্রায় ৩৫ অভিবাসী শ্রমিক রয়েছে। এর একটি বড় অংশই সংঘর্ষ চলা এলাকাগুলোতে কাজে নিয়োজিত। তারা এলাকা ছাড়তে চাইলেও গোলাগুলির কারণে পারছেন না। ইরাক প্রবাসী বাংলাদেশি শ্রমিক শেখ বেলাল টেলিফোনে বলেন, ‘আমরা সরকারি বাহিনীকে যেমন ভয় পাই, তেমনি বিদ্রোহীদের নিয়ে আতঙ্কিত। কিছু নড়তে দেখলে তার ওপরই গুলি ছুড়ছে সেনাদের হেলিকপ্টার। আমরা যেতে চাই, কিন্তু পারছি না।’ আজ শুক্রবার ইউএনবির খবরে এ কথা জানানো হয়। বেলাল জানান, গত বুধবার তিকরিত শহরে ইরাকি সেনা ও সুন্নি জঙ্গিদের মধ্যে যখন সংঘর্ষ চলছে, এ সময় গোলাগুলি থেকে রক্ষা পেতে শেখ বেলাল ও তার সঙ্গে থাকা কয়েকজন বাংলাদেশি শ্রমিক একটি গুদামে গুটিসুটি...