Monday, September 21Welcome khabarica24 Online

যাত্রীদের টিকিট বাতিলের সুযোগ দেবে মালয়েশিয়ান এয়ারলাইন্স

33116_mal

মালয়েশিয়া এয়ারলাইন্সের কোন যাত্রী চাইলে তাদের টিকিট বাতিল করে পুরো অর্থ ফেরত নিতে পারবেন। এমনকি অফেরতযোগ্য টিকিটের ক্ষেত্রেও এ সুযোগ প্রযোজ্য। আর যারা সফরের পরিকল্পনা পরিবর্তন করতে চান তাদের ক্ষেত্রে জরিমানা মওকুফ করা হবে। এয়ারলাইন্স কতৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত যাত্রীরা চাইলে কোন জরিমানা ছাড়াই টিকিট বদল বা বাতিল করে নিতে পারবেন। ১৮ই জুলাই থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে বুকিং দেয়া টিকেটের ক্ষেত্রে জরিমানা মওকুফ প্রযোজ্য হবে। এক বিবৃতিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ এমএইচ-১৭ ফ্লাইটে প্রাণহানির বিষয়ে দুঃখ প্রকাশ করে যাত্রীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে।