Sunday, October 25Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

হিজাব পরার ব্যাপারে ফ্রান্সের নিষেধাজ্ঞা বহাল

হিজাব পরার ব্যাপারে ফ্রান্সের নিষেধাজ্ঞা বহাল

আন্তর্জাতিক
ইউরোপীয় মানবাধিকার আদালত হিজাব পরার ব্যাপারে ফ্রান্সের নিষেধাজ্ঞা বহাল রেখে আজ এক রায় দিয়েছে। ফ্রান্সে এই নিষেধাজ্ঞা ধর্মাচরণ ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী বলে ২৪ বছরের এক ফরাসি তরুণী ইউরোপীয় আদালতে মামলা করেছিলেন। ফ্রান্স চার বছর আগে প্রকাশ্য স্থানে হিজাব পরা নিষিদ্ধ করে আইন প্রণয়ন করে। পশ্চিম ইউরোপের মধ্যে ফ্রান্সে মুসলমানদের সংখ্যা সবেচেয়ে বেশি। সেদেশের মোট জনসংখ্যার আট শতাংশের মতো মুসলিম, যাদের অধিকাংশই উত্তর আফ্রিকার সাবেক ফরাসী উপনিবেশ থেকে আসা। ফলে চার বছর আগে ফ্রান্সের সাবেক কনজারভেটিভ সরকার যখন বাড়ির বাইরে প্রকাশ্য স্থানে হিজাব অর্থাৎ পুরোপুরি মুখ ঢাকা পোশাক আইন করে নিষিদ্ধ করে, তখন মুসলিম সমাজে বেশ হৈ চৈ শুরু হয়। ফ্রান্সের মুসলিম সমাজ বিতর্কিত ঐ আইনের পক্ষে বিপক্ষে ভাগ হয়ে যায়। ফ্রান্সের ঐ আইনে নিকাব পরে বাইরে বেরুলে ১৫০ ইউরো পর্যন্ত জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। এবং আইন ভঙ...
তালেবানের কোনো আস্তানা অবশিষ্ট থাকবে না : নওয়াজ

তালেবানের কোনো আস্তানা অবশিষ্ট থাকবে না : নওয়াজ

আন্তর্জাতিক
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, উত্তর ওয়াজিরিস্তানে সেনা অভিযান রাজনৈতিক সিদ্ধান্তের আওতায় চলছে এবং পাকিস্তানের মাটিতে উগ্রবাদী তালেবানদের কোনো আস্তানা অবশিষ্ট থাকবে না। তিনি জানান, অভিযানের আগে পুঙ্খানুপুঙ্খ আলোচনা এবং পরামর্শ করা হয়েছে। নওয়াজ শরীফ বলেন, উগ্রবাদীদের বিরুদ্ধে পূর্ণমাত্রায় অভিযান শুরু হয়েছে এবং দেশি-বিদেশি সব সন্ত্রাসীকে নির্মূল করা হবে। পাকিস্তানের সেনাবাহিনী সন্ত্রাসীদের কোনো আস্তানা অবশিষ্ট রাখবে না বলেও তিনি ঘোষণা করেন। তিনি তালেবানদের সতর্ক করে বলেন, উপজাতি অধ্যুষিত এলাকায় সরকার রাষ্ট্রীয় আইন বলবৎ করবে। নওয়াজ জানান, সেনা অভিযানের পর উত্তর ওয়াজিরিস্তানে তার সরকার উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেবে। গত ১৫ জুন থেকে পাকিস্তানের সামরিক বাহিনী উত্তর ওয়াজিরিস্তানে তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে জারবে আয্‌ব নামে অভিযান শুরু করেছে। এ পর্যন্ত কয়েকশ’ তালেবান মারা গেছে এ অভি...
আসাদবিরোধীদের জন্য ওবামা চেয়েছেন ৫০ কোটি ডলার

আসাদবিরোধীদের জন্য ওবামা চেয়েছেন ৫০ কোটি ডলার

আন্তর্জাতিক
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী বিদ্রোহীদের জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের কাছে ৫০ কোটি ডলার চেয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আসাদবিরোধী বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে প্রশিক্ষণ ও যুদ্ধ সরঞ্জাম সরববাহের জন্য এ অর্থ খরচ করা হবে। এসব অর্থ আসাদপন্থি বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে সিরিয়ার জনগণকে রক্ষার ক্ষেত্রে সহায়তা করবে বলে হোয়াইট হাউস জানিয়েছে। দ্য ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া আইএসআইএসের মতো ইসলামী জঙ্গিদের মোকাবিলার ক্ষেত্রেও এ অর্থ ব্যবহার করা হবে বলে হোয়াইট হাউস জানায়। প্রসঙ্গত, আসাদপন্থি ও আসাদবিরোধীদের মধ্যে গত তিন বছরের লড়াইয়ে এ পর্যন্ত কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং আরও কয়েক লাখ মানুষ দেশছাড়া হয়েছে। বিবিসি।...
দায়িত্বে বহাল থাকছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

দায়িত্বে বহাল থাকছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম
সিউলের সমুদ্র উপকূলে ফেরিডুবির দায় কাঁধে নিয়ে গত এপ্রিলে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং হং-ওয়ান। ওই ফেরি দুর্ঘটনায় প্রায় ৩০০ যাত্রী প্রাণ হারিয়েছিলেন। কিন্তু, দেশটির প্রেসিডেন্ট পার্ক জেউন-হাই আনুষ্ঠানিক এক ঘাষণায় বলেছেন, চুংকেই প্রধানমন্ত্রী পদে বহাল রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্তকে ‘পীড়াদায়ক’ বলে মন্তব্য করেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সম্প্রতি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে যে দুই জনকে তিনি মনোনীত করেছিলেন, তাতে বেশ বিতর্কের সৃষ্টি হওয়ায় তাদের মনোনয়ন বাতিল করতে বাধ্য হয় সরকার। অধিকাংশ স্কুল শিক্ষার্থীসহ মোট ৪৭৬ যাত্রী নিয়ে ফেরিটি গন্তব্যে যাওয়ার পথে ডুবে যায়। বহু স্কুল শিশুর সলিল সমাধি হয়। উদ্ধারকাজে সরকারের গড়িমসি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী চুং হং-ওয়ান। কিন্তু, শেষ পর্যন্ত সততা ও যোগ্যতার বিচার...
সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলি বিমান হামলা

সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে ইসরাইলি বিমান হামলা

আন্তর্জাতিক
সিরিয়ায় বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল। সিরীয় সেনাবাহিনীর অবস্থান, সেনা সদরদপ্তর লক্ষ্য করে এ বিমান হামলাগুলো পরিচালিত হয়। সিরিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, হামলায় এক সেনা সদস্য নিহত হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এদিকে ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গতকাল দেশ দুটির সীমান্তবর্তী ইসরাইল অধ্যুষিত গোলান হাইটস অঞ্চলে সিরিয়ার হামলায় মোহাম্মদ ক্বারাক্বারা নামে ১৫ বছরের এক ইসরাইলি কিশোর নিহত হয়েছে। হামলায় ওই কিশোরের পিতাসহ ২ জন আহত হন। এতে তাদের গাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। তবে ওই হামলার জন্য সিরিয়ার সরকারি বাহিনী নাকি বিদ্রোহীরা দায়ী, তা সুস্পষ্ট নয়। একই সঙ্গে মর্টারের গুলি, রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ নাকি শেলের আঘাতে গাড়িটি বিধ্বস্ত হয়েছে, সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি। নিহত কিশোরের পিতা পেশায় ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর সদস্য। এর প্রেক্ষিতে সিরিয়ার বিভি...
মোদির কুশপুত্তলিকা দাহ বিক্ষোভে জলকামান

মোদির কুশপুত্তলিকা দাহ বিক্ষোভে জলকামান

আন্তর্জাতিক
রেলভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে ভারতে। শনিবার দিল্লিতে কংগ্রেসের একটি বিক্ষোভ মিছিল রেলভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে পথ আটকায় পুলিশ। বিক্ষোভকারীদের ওপর জলকামান চালানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী ক্ষেত্র বারানসিতে বিক্ষোভ দেখায় সমাজবাদী পার্টি। মোদির কুশপুত্তলিকাও ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। কানপুরেও দাহ হয় মোদির কুশপুত্তলিকা। ভুবনেশ্বর স্টেশনে রাজধানী এক্সপ্রেস অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে সিপিআই। ভাড়াবৃদ্ধির জন্য মোদি সরকারের সমালোচনায় সরব হয়েছে সবকটি বিরোধী রাজনৈতিক দলই। এসইউসিআইয়ের বিক্ষোভ-রেলভাড়া বৃদ্ধির প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি এসইউসিআই সমর্থকদের। রাজভবনের সামনে পুলিশের সঙ্গে ব্যাপক খণ্ডযুদ্ধ হয় সমর্থকদের। বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, রেলভাড়া বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দল। কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি বলেন, ই...
সিরিয়ায় ১ কোটি ৮০ লাখ মানুষের জরুরি ত্রাণ প্রয়োজন

সিরিয়ায় ১ কোটি ৮০ লাখ মানুষের জরুরি ত্রাণ প্রয়োজন

আন্তর্জাতিক
জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, সিরিয়ায় মানবাধিকার পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে এবং ১ কোটি ৮০ লাখ মানুষের জরুরি ত্রাণ সহযোগিতা প্রয়োজন। এ সংখ্যা দেশটির মোট জনসংখ্যা ২ কোটি ২০ লাখের অর্ধেক। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। গত শুক্রবার বান কি মুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার মানবাধিকার ইস্যুতে মাসিক প্রতিবেদন পেশ করেন। এর আগের পরিসংখ্যান অনুযায়ী, সরকারি দলের সেনা ও বিদ্রোহী নিয়ন্ত্রিত বহু অঞ্চলে বসবাসকারী ৩৫ লাখ সিরীয় নাগরিকের কাছে ত্রাণ পৌঁছে দেয়া কঠিন বা অসম্ভব ছিল। এখন সে সংখ্যা ঠেকেছে ৪৭ লাখে। অব্যাহত বিলম্ব ও বাধার কারণে মানবিক ত্রাণ পৌঁছে দেয়া সম্ভব হয়নি বলে উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব। একই সঙ্গে বান কি মুন বলেছেন, সিরিয়ায় সহিংসতার মাত্রা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। সরকারি বাহিনী বিমান ও হেলিকপ্টার থেকে আরও বেশি ব্যারেল বোমা, আত্মঘাতী হামলা হামলা চালাচ্ছে বেসামরিক ও বিদ্রোহী নিয়ন্ত...
সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৩৪

সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৩৪

আন্তর্জাতিক
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর হামার কাছে সরকার নিয়ন্ত্রিত এলাকায় একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হয়েছে।সানা সংবাদ সংস্থা শুক্রবার জানিয়েছে যে আল হুরা গ্রামে আরেকটি আরেকটি বিস্ফোরণে অন্তত ৫০ জন আহত হয়েছে। তারা পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, সন্ত্রাসীরা ৩ টন বিস্ফোরক বোঝাই একটি ট্রাকে বিস্ফোরণ ঘটিয়েছে। ঐ ঘটনায় অসংখ্য বাড়ি ঘরের ক্ষতি হয়।সিরিয় কর্তৃপক্ষ বিদ্রোহীদের সন্ত্রাসী বলে উল্লেখ করে যারা- প্রেসিডেন্ট বাসার আল আসাদকে উৎক্ষাত করতে চায়।...