শ্রীলঙ্কায় মুসলমানদের বাড়িঘরে আগুন নিহত ৩, ওআইসির নিন্দা
শ্রীলঙ্কায় মুসলমানদের ওপর হামলা চালিয়েছে বৌদ্ধরা। তারা পুড়িয়ে দিয়েছে মুসলমানদের দোকানপাট, বাড়িঘর। ঘটনার সময় বৌদ্ধরা মুসলিমবিরোধী সেøাগান দেয়। মুসলমানদের বসতি আছে এমন গ্রামে তারা গ্যাসবোমা ও ইটপাটকেল ছুড়েছে। এর নিন্দা জানিয়েছে ইসলামিক দেশগুলোর সংগঠন ওআইসি, তামিলনাড়ুর ডিএমকে প্রেসিডেন্ট এম করুনানিধি। এ খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস, আরব নিউজ ও পিটিআই। এতে বলা হয়েছে, শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর আলুথগামায় বেশ কিছুদিন ধরে বৌদ্ধ সম্প্রদায় ও মুসলমানদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারই রেশ ধরে সৃষ্ট দাঙ্গায় মারা গেছে তিন জন। আহত হয়েছে ৭৮ জন। রোববার সৃষ্ট দাঙ্গায় নেতৃত্ব দেয় বোডু বালা সেনা নামে কট্টর বৌদ্ধ একটি গ্রুপ। এতে নেতৃত্বে ছিল বৌদ্ধ ভিক্ষুরা। এ গ্রুপটির নামের অর্থ হলো বৌদ্ধ ক্ষমতা শক্তি। তারা ওয়েলিপিতিয়া গ্রামের মুসলমানদের অনেক বাড়িঘরে হামলা চালিয়েছে। ওই গ্রামের মানুষ মিলে সেখান...







