Sunday, October 25Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

করাচি বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ৩৪

করাচি বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ৩৪

আন্তর্জাতিক
পাকিস্তানের করাচি বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে উন্নীত হয়েছে। হামলার দুই দিন পর আজ বিমানবন্দরটির মালামাল সংরক্ষণের একটি ভবনের ভেতর থেকে আরও ৭টি মৃতদেহ উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্যরা। পাকিস্তানভিত্তিক তেহেরিক-এ-তালেবানের সদস্যরা এ হামলা চালায়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হাসপাতাল মর্গের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে ভয়াবহভাবে পুড়ে যাওয়ায়, মৃতদেহগুলো শনাক্ত করা অসম্ভব হয়ে পড়েছে। এদিকে কেউ কেউ পুড়ে যাওয়া পরিচয়পত্র বা অন্য কোন চিহ্নের মাধ্যমে স্বজনদের লাশ শনাক্তের চেষ্টা করছেন। এ হামলার ঘটনায় পাকিস্তানজুড়ে নেমে আসে শোকের ছায়া। বিমানবন্দরগুলোতে নেয়া হয় উচ্চ সতর্কতা এবং একই সঙ্গে গুরুত্বপূর্ণ দুটি বিমানবন্দরে জারি করা হয় রেড অ্যালার্ট।...
হিলারির আগামী প্রেসিডেন্ট প্রার্থিতা নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে বইছে আলোচনা

হিলারির আগামী প্রেসিডেন্ট প্রার্থিতা নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে বইছে আলোচনা

আন্তর্জাতিক, স্লাইড
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কি না, তা নিয়ে আরও নানা আলোচনা বইছে যুক্তরাষ্ট্রে। এ ব্যআপারে ডেমোক্র্যাট দলের নেতারাও কিছুই বলছেন না। তবে হিলারি ক্লিনটন বলেছেন ‘যখন সঠিক বলে মনে হবে’, তখনই তিনি এ নিয়ে সিদ্ধান্ত নেবেন।হিলারি বলেছেন, তাঁর নিজ দল ডেমোক্রেট দলের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীরা তাঁদের পছন্দ মতো এগোতে পারেন। বর্তমানে তিনি তাঁর নতুন বইয়ের প্রচারণায় মনোনিবেশ করেছেন। একই সাথ নিজের ডেমোক্র্যাট সহকর্মীদের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে সাহায্য করতে মনোযোগ দিয়েছেন। ২০১৬ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে তিনি বলেছেন, এ বছরের শেষের দিকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে থাকবেন। ক্লিনটন আরো বলেন, আমি এ বছর দেশব্যাপী সফর, বইয়ের প্রচারণা ও আসন্ন মধ্যবর্তী নির্বাচনে দলকে সাহায্য করতে চাই। তারপর একটা লম্বা বিশ্...
মিশরের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সিসি

মিশরের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সিসি

আন্তর্জাতিক
মিশরের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন দেশটির সাবেক সেনা প্রধান আব্দুল ফাত্তাহ আল সিসি। সর্বোচ্চ সাংবিধানিক আদালতের সদস্যদের উপস্থিতিতে তিনি শপথ গ্রহণ করেন। গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। সাংবিধানিক আদালতে শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে রাজধানী কায়রোর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর সদ্যদের মোতায়েন করা হয়। গত জুলাইয়ে অবসরপ্রাপ্ত এ সেনাপ্রধান দেশটির ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে অপসারন করেন। এর পর থেকে তিনি মুরসির দল মুসলিম ব্রাদারহুডের ওপর ব্যপক অভিযান চালিয়ে আসছেন। শপথ অনুষ্ঠানে আদালতের উপ প্রধান মাহের সামি বলেন দাবি করেন সিসির ক্ষমতায় আসা কোন অভূত্থান ছিল না। বরং তিনি মানুষের প্রত্যাশার জবাব দিয়েছেন। ৫৯ বছর বয়সী সিসি ৪ বছর মেয়াদের জন্য শপথ গ্রহণ করেন। তার শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি টেলিভিশনে সম্প্রচ...
ইয়েমেনের সমুদ্র উপকূলে বোটডুবিতে ৬২ জনের সলিল সমাধি

ইয়েমেনের সমুদ্র উপকূলে বোটডুবিতে ৬২ জনের সলিল সমাধি

আন্তর্জাতিক
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউনাইটেড নেশন্স হাই কমিশনার ফর রেফ্যিউজিস (ইউএনএইচসিআর) জানিয়েছে, ইয়েমেনের সমুদ্র উপকূলে একটি বোটডুবির ঘটনায় ৬২ জন প্রাণ হারিয়েছেন। বোটটিতে ইয়েমেনের ২ ক্রু এবং সোমালিয়া ও ইথিওপিয়ার ৬০ জন নাগরিক ছিলেন। গত সপ্তাহের শেষ দিকে এ দুর্ঘটনাটি ঘটে। ওই অঞ্চলে এ পর্যন্ত যতগুলো বোটডুবির ঘটনা ঘটেছে, তার মধ্যে এটাই ছিল সবচেয়ে ভয়াবহ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। প্রতি বছর যুদ্ধ ও দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত আফ্রিকা থেকে হাজার হাজার অধিবাসী অবৈধভাবে ইয়েমেনে পাড়ি জমিয়ে থাকে। কারণ, মধ্যপ্রাচ্য বা ইউরোপে যাওয়ার ক্ষেত্রে ইয়েমেনকে ‘গেটওয়ে’ হিসেবে মনে করা হয়। অতিরিক্ত আরোহী বোঝাইয়ের কারণে প্রায়ই বোটডুবির ঘটনা ঘটে শ’ শ’ মানুষ প্রাণ হারান। এ বছর এ পর্যন্ত বোটডুবিতে ১২১ জনের সলিল সমাধি হয়েছে।...
গ্রিক ফার্মে বাংলাদেশি কর্মীদের ওপর হামলার বিচার শুরু

গ্রিক ফার্মে বাংলাদেশি কর্মীদের ওপর হামলার বিচার শুরু

আন্তর্জাতিক
গ্রিসের একটি স্ট্রবেরি ফার্মে বাংলাদেশি কর্মীদের ওপর হামলা চালানোর মামলায় বিচারকাজ শুরু হয়েছে। ওই ফার্মের মালিক ও তার ৩ প্রধান শ্রমিককে দাড় করানো হবে আদালতের কাঠগড়ায়। এ খবর দিয়েছে এপি। গতবছর একদল প্রবাসী বাংলাদেশি শ্রমিক বকেয়া বেতন নিয়ে প্রতিবাদ করলে তাদের ওপর শটগান দিয়ে হামলা চালানো হয়। এলোপাথাড়ি গুলিতে আহত হয় ২৮ জন। এথেন্সের ২৬০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মানোদালা’র নিকটবর্তী এলাকায় ওই গোলাগুলির পর গ্রিসে বিদেশি শ্রমিকদের দূর্দশার বিষয়টি সামনে আসে। উল্লেখ্য, প্রবাসি শ্রমিকরাই গ্রিসের কৃষি খাতের প্রধান কর্মশক্তি। প্রায় দু’শ শ্রমিক তাদের ছয় মাসের বকেয়া বেতদের দাবি জানালে শ্রমিকদের প্রধানদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে ঘটে গোলাগুলির ঘটনা। গতকাল, গ্রিসের দক্ষিণপশ্চিমের বন্দর নগরী পাত্রাসে অভিযুক্ত ৪ গ্রিক নাগরিকের বিচার শুরু হয়। তবে, বাংলাদেশি স্বাক্ষীদের জন্য উপযুক্ত অনুবাদক পাওয়া পর্...
ইরাকে জঙ্গি হামলায় নিহত ৬ পুলিশকর্মী

ইরাকে জঙ্গি হামলায় নিহত ৬ পুলিশকর্মী

আন্তর্জাতিক
সন্ত্রাসবাদী হামলায় ইরাকে মৃত্যু হল ছয় পুলিশকর্মীর। জখম কমপক্ষে ৪৫। আজ বৃহস্পতিবার শহরের ছটি এলাকা দখল করে নেয় জঙ্গিরা। পুলিশের অনুমান, তারা আল-কায়দা থেকে বেরিয়ে আসা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্টের সদস্য। এদিন সামারা শহরে অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ের পর সামারার পূর্ব ও দক্ষিণপ্রান্ত দখল করে নেয় তারা। এর পর সরকারি দফতর ও এই এলাকার প্রধান মসজিদে ঢুকে আইএসআইএল-এর কালো পতাকা তোলে জঙ্গিরা। অন্যদিকে, এই ঘটনার পরই ধর্মীয় স্থানগুলি ঘিরে ফেল নিরাপত্তারক্ষীরা। সন্ত্রাসবাদীদের পাল্টা জবাব দিতে সেনা সদর দফতরে গুটি সাজাচ্ছে সেনা-পুলিশ।...
সাবেক সেনাপ্রধান সিসি মিশরের নতুন প্রেসিডেন্ট

সাবেক সেনাপ্রধান সিসি মিশরের নতুন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক
মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে একতরফা জয় পেয়েছেন দেশটির সাবেক সেনা প্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি। সদ্য-সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে ৯৬ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন তিনি। সিসির একমাত্র প্রতিদ্বন্দ্বী বামপন্থী হামদীন সাবাহি পেয়েছেন মাত্র ৩ দশমিক ১ শতাংশ ভোট। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও আল-জাজিরা। প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করতে মিশরবাসীর প্রতি অনুরোধ জানান সিসি। সাবেক এ সেনা প্রধান বলেন, তিনি স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চান। গত সপ্তাহে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল আনুষ্ঠানিকভাবে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। আগামী রোববার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেন সিসি। গত বছরের জুলাই মাসে দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে সরিয়েছিলেন অবসরপ্রাপ্ত ফিল্ড মার্শাল আবদেল ফাত্তাহ আল-সিসি।...
এমকিউএম প্রধান আলতাফ লন্ডনে গ্রেপ্তার

এমকিউএম প্রধান আলতাফ লন্ডনে গ্রেপ্তার

আন্তর্জাতিক
পাকিস্তানের মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) প্রধান আলতাফ হোসেনকে অর্থ পাচার মামলায় গতকাল লন্ডনে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে লন্ডন মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে আইনগত কারণে তারা বিস্তারিত জানায় নি। পুলিশ বলেছে, উত্তর-পশ্চিম লন্ডনে স্পেশাল অপারেশন চালাচ্ছিল তারা। বৃটিশ হাই কমিশনের এক মুখপাত্র বলেছেন, করাচিতে যুক্তরাজ্যের কনসুলেট অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, আলতাফ হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এ বিষয়ে সরকার আইনগত ব্যবস্থা নেবে। তিনি এ বিষয়টি পার্লামেন্টকে অবহিত করার কথা বলেন। ওদিকে এমকিউএম নেতা আলতাফকে গ্রেপ্তারের বিষয়ে বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছ থেকে জবাব চেয়েছে। তাকে কেন গ্রেপ্তার করে তার ব্যাংক একাউন্ট বন্ধ করা হয়েছে তারও ব্যাখ্যা দিতে বলা হয়েছে। দলের এমপি ড. ফারুক সাত্তার বলেন, কেন আলতাফ হো...