Sunday, October 25Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

পাঁচ তালেবানের বদলে এক মার্কিন সেনা

পাঁচ তালেবানের বদলে এক মার্কিন সেনা

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তার প্রশাসন আফগানিস্তানের তালেবানের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি করেছে। এ চুক্তি অনুযায়ী গুয়ান্তানামো বে’ কারাগার থেকে পাঁচ তালেবান জঙ্গির মুক্তির বিনিময়ে আফগানিস্তান থেকে ছেড়ে দেয়া হয়েছে পাঁচ বছর ধরে আটক এক মার্কিন সেনাকে। তার নাম বোয়ে বার্গদাল (২৮)। কাতারের মধ্যস্থতায় উভয়পক্ষে বন্দি বিনিময়ে সমঝোতা হয়। তারই আলোকে এ বন্দিবিনিময় হয়। সেনা সার্জেন্ট বার্গদালকে আমেরিকান সেনা হেফাজতে ফিরিয়ে দেয়ার পর তাকে জার্মানির মার্কিন সামরিক হাসপাতালে নেয়া হচ্ছে। সেখানে তার চিকিৎসা চলবে। যদিও মুক্তির পর প্রাথমিক চেকআপে তার শারীরিক অবস্থা ভালো বলে জানানো হয়েছে। বার্গদালই ছিলেন আফগানিস্তানে আটক একমাত্র মার্কিন সেনা। তার মুক্তির খবরে উল্লাস প্রকাশ করেছেন তার বাবা-মা। কিউবার গুয়ান্তনামো কারাগার থেকে যে আফগান জঙ্গিদের মুক্তি দেয়া হয়েছে তারা সবাই অনেক সিনিয়র বলে মনে কর...
বিক্ষোভ ঠেকাতে সেনা নামিয়েছে থাই আর্মি

বিক্ষোভ ঠেকাতে সেনা নামিয়েছে থাই আর্মি

আন্তর্জাতিক
থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানবিরোধী প্রতিবাদ সমাবেশ প্রতিহত করতে দেশটির ক্ষমতাসীন সেনাবাহিনী হাজার হাজার সেনা ও পুলিশ সদস্য মাঠে নামিয়েছে। এছাড়াও কর্তৃপক্ষ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে একাধিক সাবওয়ে ও ট্রেন স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এ খবর দিয়েছে এপি। ২২শে মে দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখল করে। ওই সেনা অভ্যুত্থানের পর থেকে প্রায় প্রতিদিনই গণতন্ত্রপন্থি প্রতিবাদকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। ব্যাংকক জুড়ে তারা বিক্ষোভ করতে থাকে। সেনা সদস্যদের সঙ্গে হাতাহাতিও হয়। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর মেলেনি। সেনাবাহিনী প্রথম থেকেই বিক্ষোভকারীদের প্রতিবাদ বন্ধ করতে আহ্বান জানিয়ে আসছে। অন্যথায় সেনা নামানোর হুশিয়ারি দেয় তারা।...
পাকিস্তানে ড্রোন হামলা বন্ধ করতে যাচ্ছে সিআইএ

পাকিস্তানে ড্রোন হামলা বন্ধ করতে যাচ্ছে সিআইএ

আন্তর্জাতিক
পাকিস্তানের অভ্যন্তরে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ সন্ত্রাসী ড্রোন হামলা বন্ধ করে দিচ্ছে। ২০০৪ সালে ড্রোন হামলা শুরুর পর পাকিস্তানে যেখানে অন্তত ৩০০ বার ড্রোন হামলা চালানো হয়েছে সেখানে গত ডিসেম্বর থেকে এ পর্যন্তবন্ধ রয়েছে।বার্তা সংস্থা এপি’র বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানায়, শক্ত শাসনব্যবস্থা, কূটনৈতিক স্পর্শকাতরতা এবং কথিত আল-কায়েদার ঝুঁকির ধরণ পরিবর্তনের কারণে ড্রোন হামলা কমানো হয়েছে। তবে, বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয় নি সিআইএ এবং হোয়াইট হাউজ।এক্সপ্রেস ট্রিবিউন বলেছে, যেখানে আগে প্রতি সপ্তাহে গড়ে দুই বার ড্রোন হামলা হতো সেখানে ২০১৩ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত একটি হামলাও হয়নি।মার্কিন সাংবাদিক পিটার বারগেনের বরাত দিয়ে এপি বলেছে, পরিস্থিতি দেখে মনে হচ্ছে, পাকিস্তানে মার্কিন ড্রোন হামলার কর্মসূচি বন্ধ করা হয়েছে। এ সাংবাদিক নিউ আমেরিকান ফাউন্ড...
১১৩ বছরের বৃদ্ধার সঙ্গে ৭০ বছর বয়সীর প্রেম ও বিয়ে

১১৩ বছরের বৃদ্ধার সঙ্গে ৭০ বছর বয়সীর প্রেম ও বিয়ে

আন্তর্জাতিক
ভালোবাসার সত্যিই হয়তো কোন বয়স নেই। ১১৩ বছর বয়সী এক বৃদ্ধার সঙ্গে ৭০ বছরের এক ব্যক্তির শুভ পরিণয়ে আবদ্ধ হবার ঘটনা সত্যিই সবাইকে চমকে দেবার মতো। তাদের সম্পর্কের শুরু পরস্পরকে ভালোলাগা এবং এক পর্যায়ে তা ভালোবাসায় রূপান্তরিত হবার মাধ্যমে। আর পরিপূর্ণ এ লাভ-স্টোরিতে প্রত্যাখ্যানের গল্পটাও রয়েছে। চীনের একটি নার্সিং হোমে তাদের সম্পর্কের শুরু। কনে আজাতিহান সায়ুতি শেষ পর্যন্ত বর আইমতি আহেমতির ‘হ্যাঁ’র সঙ্গে হ্যাঁ মেলালেন। প্রথমদিকে অবশ্য প্রত্যাখ্যানের যন্ত্রণায় পুড়তে হয়েছে আহেমতিকে। চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের বাচু কাউন্টিতে তাদের বিয়ের অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়। গত বছরে তাদের রোম্যান্সের শুরু। ২০১৩ সালের ডিসেম্বরে পরিচয়, এরপর প্রেম, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, ২০১৪ সালের এপ্রিলে আহেমতির প্রস্তাবে সায়ুতির ইতিবাচক সাড়া এবং মে মাসে পরিণয়। খাবার টেবিলে বসে ৭০ বছরের আহেমতি ১১৩ বছরের সায়ুতিকে ...
ইউক্রেইনে গুলি করে হেলিকপ্টার ভূপাতিত, নিহত ১৪

ইউক্রেইনে গুলি করে হেলিকপ্টার ভূপাতিত, নিহত ১৪

আন্তর্জাতিক
বিচ্ছিন্নতাবাদের শিকার ইউক্রেইনের পূর্বাঞ্চলে রুশ-পন্থী যোদ্ধারা একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। এতে হেলিকপ্টারের আরোহী এক জেনারেলসহ ১৪ জন নিহত হয়েছে। এ খবর দিয়েছে বিবিসি। এতে আরও বলা হয়, স্লোাভিয়ান্‌স্ক শহরে সরকারি বাহিনী এবং রুশ-পন্থী যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই চলার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। শহরের উপকন্ঠে যেখানে হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে সেখানে থেকে কুন্ডলি পাকিয়ে ধোঁয়া উড়তে দেখা গিয়েছে। এর আগে স্লোভিয়ান্‌স্কের বিচ্ছিন্নতাবাদীরা রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাঙকে জানায় যে, ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা ওএসসিই-র একদল পর্যবেক্ষককে তারা আটক করেছে। বিদ্রোহীদের এক নেতা বলেন, চারজনের এই পর্যক্ষেক দল, যার মধ্যে ডেনিশ, তুর্কি, এস্তোনিয়ান এবং সুইস নাগরিক রয়েছেন, তারা সবাই ভাল আছেন। তবে ওএসসিই বলছে, পর্যক্ষেকদের কোথায় আটক রাখা হয়েছে সে সম্পর্কে তারা জানে না।...
খ্যাতিমান লেখিকা মায়া অ্যাঞ্জেলো আর নেই

খ্যাতিমান লেখিকা মায়া অ্যাঞ্জেলো আর নেই

আন্তর্জাতিক
খ্যাতিমান মার্কিন ঔপন্যাসিক মায়া অ্যাঞ্জেলো মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬। বর্ণাধ্য ক্যারিয়ায়ে লেখালেখির পাশাপাশি তিনি ছিলেন একজন কবি, গায়িকা, নৃত্যশীল্পি ও পরিচালক। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের উইন্সটন-স্যালেমে নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। গতকাল তার সাহিত্য বিষয়ক এজেন্ট হেলেন ব্রান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ২০১১ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির সবথেকে বড় বেসামরিক পুরস্কার মেডেল অব ফ্রিডম প্রদান করেন। তার লেখা অন্যতম জনপ্রিয় বই ছিল ‘আই নো হোয়াই দ্য কেজড সিংস’। অসামান্য কর্মজীবনের প্রতি সম্মান প্রদর্শন করে তাকে ড. অ্যাঞ্জেলো বলে সম্মানিত করা হয়েছে যদিও তিনি কলেজে পড়ার সুযোগ পাননি। তার রয়েছে ৩০ টিরও বেশি সম্মানসূচক ডিগ্রী। তিনি উনন্সটন-স্যালেমে অবস্থিত ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটিতে আমেরিকান স্টাডিজ বিষয়ে অধ্যাপনা করেছেন। ১৯২৮ সালের ৪ই এপ্রিল তিনি সেন্ট লুইসে জন্...
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক, স্লাইড
ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে শপথ নিলেন নরেন্দ্র মোদি। মোদির শপথ অনুষ্ঠানের জন্য ব্যাপক প্রস্তুতি নেয় দিল্লির রাইসিনা হিলসের রাষ্ট্রপতি ভবন। ৭০ মিনিটের এ শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রায় চার হাজার অতিথি উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রীর শপথের পর শুরু হয় বিভিন্ন পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ। শপথ অনুষ্ঠানে যোগদান নিয়ে সব ধরনের জল্পনার অবসান ঘটিয়ে সোমবার সকালে ৩০ সদস্যের দল নিয়ে নয়াদিল্লি পৌঁছান পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। জাপান সফরের কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে উপস্থিত আছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে রয়েছেন। মোদির সঙ্গে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক থাকলেও রাজাপাকসে উপস্থিত থাকবেন বলে থাকছেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। এ ছাড়াও রয়...
মোদির শপথে যোগ দিচ্ছেন নওয়াজ

মোদির শপথে যোগ দিচ্ছেন নওয়াজ

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। নওয়াজ শরীফ তার ঘনিষ্ঠদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকের পর শনিবার এই সিদ্ধান্ত নিয়েছেন ইসলামাবাদের একটি সূত্র জানিয়েছে। এদিকে নওয়াজ শরীফকে আমন্ত্রন জানানোয় বিক্ষোভ করেছে বিজেপির সমমনা সংগঠন শিবসেনা। নওয়াজের পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ জানান, বৃহস্পতি ও শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে এ নিয়ে তিনি কয়েকবার আলোচনা করেছেন।এদিকে পাকিস্তানের পররাষ্ট্র কার্যালয়ের মুখপাত্র তাসনিম আসলাম জানান, নওয়াজ শরীফের নয়াদিল্লি সফরের বিস্তারিত নিয়ে ভারতের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। সারতাজ আজিজ নওয়াজের সফরসঙ্গী হতে পারেন বলে জানিয়েছেন তিনি।প্রসঙ্গত, ২৬ মে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে প্রশস্ত চত্বরে শপথ নেবেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি। শপথ অনুষ্ঠানে মোদি সার্কভুক্ত দেশ...