নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা থাই সেনাপ্রধানের
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে শুক্রবার আটক করেছে দেশটির সেনাবাহিনী। এর আগে বৃহস্পতিবার রাতে সেনাপ্রধান জেনারেল প্রায়ুথ চ্যান-ওচা নিজেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। এ পদে স্থায়ীভাবে কাউকে না পাওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। অন্তর্বর্তী এ সময়ে প্রায়ুথ চ্যান এবং তার নিয়োগকৃত কর্মকর্তারা প্রশাসনিক কাজ সম্পাদন করবেন। থাইল্যান্ডের জাতীয় শান্তি ও শৃংখলা তত্ত্বাবধান কাউন্সিলের (এনপিওএমসি) বিবৃতি উদ্ধৃত করে দ্য ব্যাংকক পোস্ট এ তথ্য দিয়েছে।
বিবিসি, আলজাজিরা জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাসহ শতাধিক রাজনীতিবিদের বিরুদ্ধে সমন জারি করে তাদের জান্তা সরকারের কাছে হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এরই মধ্যে ইংলাক ও সর্বশেষ অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নিওয়াত্তুমরং বুনসংপাইসানসহ ৩৮ জন রাজনীতিবিদ হাজিরা দিয়েছেন। এছাড়া ১৫৫ জন রাজনীতিবিদ ও আন্দোলন...







