Saturday, October 24Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

মিশরে মুরসি সমর্থক ও বিরোধীদের সংঘর্ষ, নিহত ১

মিশরে মুরসি সমর্থক ও বিরোধীদের সংঘর্ষ, নিহত ১

আন্তর্জাতিক
মিশরের রাজধানী কায়রোতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে মিডল ইস্ট অনলাইন। মুরসিপন্থীদের এক সমাবেশে ছড়িয়ে পড়া ওই সংঘাতের ঘটনায় ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর ৩রা জুলাই মিশরের সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর নিরাপত্তা বাহিনী তার সমর্থকদের ওপর ব্যপক অভিযান চালিয়ে আসছে। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৪’শরও বেশি নিহত ও ১৫ হাজার গ্রেপ্তার হয়েছে। এর জবাবে টানা জঙ্গি হামলায় প্রাণহানি হয়েছে প্রায় ৫০০ নিরাপত্তা কর্মীর। এ মাসের ২৬-২৭ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার প্রেসিডেন্ট নির্বাচনের ডাক দিয়েছে। বিরোধীরা নির্বাচনকে সামনে রেখে প্রতিবাদ বিক্ষোভ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এ নির্বাচনে জয়ী হতে যাচ্ছেন সেনাবাহিনীর সাবেক প্রধান আব্দেল ফাত্তাহ আল সিসি। যার...
তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ নিহত ২০১

তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণ নিহত ২০১

আন্তর্জাতিক
তুরস্কের পশ্চিমাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ২০১ শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে ৭৮৭ জন শ্রমিক কাজ করছিল বলে জানা গেছে। খনির ভেতরে এখনো পর্যন্ত যে কয়েকশ শ্রমিক আটকা পরে আছেন। তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধার কর্মীরা। মৃতের সংখ্যা ক্রমেই আরো বাড়ছে। দেশটির জ্বালানি মন্ত্রী তানের ইয়িলদিজ জানান, পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশের সোমা এলাকায় অবস্থিত ওই কয়লা খনিটিতে মোট ৭৮৭ জন শ্রমিক কাজ করছিল। বৈদ্যুতিক কোনো গোলোযোগের কারণে খনিটিতে বিস্ফোরণ ঘটে। এতে পুরো খনিতে কার্বন মনোক্সাইড ছড়িয়ে পড়লে অনেকে দমবন্ধ হয়ে মারা যায়। বর্তমানে উদ্ধারকারীরা খনিটির ভেতরে অক্সিজেন দিচ্ছে। ইতোমধ্যে খনিটির ভেতরে আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারীরা। তবে বাইরে আটকে পড়া, নিহত ও আহত শ্রমিকদের স্বজনেরা ভিড় করে আছে। এখন পর্যন্ত আহত ৮০ জনকে হাসপাতালে...
আজই শেষ ক্যাবিনেট মিটিং করবেন মনমোহন

আজই শেষ ক্যাবিনেট মিটিং করবেন মনমোহন

আন্তর্জাতিক, বিশেষখবর
দেশের প্রধানমন্ত্রী হিসাবে আজই শেষ মন্ত্রিসভার বৈঠকের প্রতিনিধিত্ব করতে চলেছেন দেশের বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিং। আগামীকাল তাঁর জন্য বিদায়ী নৈশভোজের আয়োজন করেছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরদিন অর্থাৎ ১৭ তারিখি হয়ত প্রধানমন্ত্রী দফতরে ড. মনমোহন সিংয়ের শেষ দিন।এই বছরের প্রথমেই মনমোহন সিং ঘোষণা করেছিলেন তৃতীয় বারের জন্য ইউপিএ সরকার গঠিত হলেও তিনি আর প্রধানমন্ত্রী পদে থাকবেন না।২০০৪ সাল থকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধান ৮১ বছরের এই নেতা ঘোষণা করেছিলেন, কিছু মাস পরই সাধারণ নির্বাচনের পর আমি প্রধানমন্ত্রিত্বের ব্যাটন নতুন কারোর হাতে সমর্পণ করব।...
বিজেপির জয়জয়কার- এক্সিট পোল জরিপ

বিজেপির জয়জয়কার- এক্সিট পোল জরিপ

আন্তর্জাতিক, স্লাইড
ভারতের ম্যারাথন নির্বাচন গতকাল সন্ধ্যায় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংস্থার বুথ ফেরত জরিপ প্রকাশিত হতে শুরু করেছে। এসব জরিপে বিজেপির বিপুল জয় নিশ্চিত করা হয়েছে। আজ তকের জরিপে বলা হয়েছে, বিজেপি জোট ২৭২ থেকে ২৮৩টি আসন পাবে। কংগ্রেস জোট পাবে ১১০ থেকে ১২০ আসন। ইন্ডিয়া টিভি-সিভোটারের জরিপে বলা হয়েছে, বিজেপি জোট ২৮৯টি আসন পাবে। বিজেপি একাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে ইঙ্গিত দেয়া হয়েছে। সেখানে কংগ্রেস জোট পাবে মাত্র  ১০১টি আসন। আর আম আদমি পার্টি পাবে সাকুল্যে ৫টি আসন। এবিপি নিউজ ও নিয়েলসনের জরিপেও বিজেপির সংখ্যাগরিষ্ঠতাকে নিশ্চিত করা হয়েছে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি ও বিহারের মতো রাজ্যে বিজেপি ভাল ফল করেছে বলে ইঙ্গিত দেয়া হয়েছে। এই জরিপে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ২৪টি আসন পেতে পারে বলে জানানো হয়েছে। তবে কংগ্রেস এসব বুথফেরত সমীক্ষাকে আমল দেবে না বলে জানিয়েছে। এমনকি তাদের কেউ বুথ ফেরত...
দেয়াল ধসে ১৮ জনের মৃত্যু

দেয়াল ধসে ১৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক
প্রচন্ড বৃষ্টিপাতের কারণে একটি রিসাইক্লিং প্লান্টের দেয়াল ধসে ১৮ জনের মৃত্যু হয়েছে চীনে। এছাড়া আরও ৩ জন গুরুতর আহত হয়েছে। গতকাল চীনের পূর্ব কিংডাও শহরে এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে এপি। কিংডাও শহরের সরকারি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, দেয়ালটি ভেঙ্গে একটি বাড়ির উপর পরে যেখানে ৪০ জন কর্মী ছিলেন। কতৃপক্ষ দেয়াল ধসের কারণ নির্ণয়ের চেষ্টা করছেন।...
দুবাইতে বাস-ট্রাক সংঘর্ষে ৪ বাংলাদেশিসহ নিহত ১৫

দুবাইতে বাস-ট্রাক সংঘর্ষে ৪ বাংলাদেশিসহ নিহত ১৫

আন্তর্জাতিক, স্লাইড
কামরুল ইসলাম জনি, দুবাই দুবাইতে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন বাংলাদেশি সহ ১৫ জন নিহত ও ১৪ আহত হয়েছেন। নিহত ৪ জন বাংলাদেশি মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দুবাই কন্স্যুলেটের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান। শনিবার সকালে দুবাইয়ের আমিরাত মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশিরা হলেন, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার নবী আল হক এর ছেলে বদরুল হাসান ( ৩৫), চাঁদপুর জেলার মতবল উপজেলার বাদশা মিয়ার ছেলে মোঃ আলমগীর (৩২), সিলেট জেলার কলিম উল্লাহর ছেলে নজরুল ইসলাম ( ২৮) চাঁদপুরের ইলু ডালির ছেলে মাসুদ ডালি (২৪)। এ দূর্ঘটনায় ৯জন বাংলাদেশি আহত হয়েছে। আহত একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এছাড়া আরো ৩জন স্থানীয় আল বারাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্য ৫ জনকে আহত বাংলাদেশিকে আল বারাহ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে শ্রমিক ক্যাপে প্রেরণ করা হয়। জানা গেছে, বাসটিতে ২৭ জন এশিয়ান শ্রমিক ছিলেন। আহতদের মধ্যে...
‘মিসরে মিডিয়ার স্বাধীনতা ভোগ করা যাবে না’

‘মিসরে মিডিয়ার স্বাধীনতা ভোগ করা যাবে না’

আন্তর্জাতিক
মিসরের সাবেক সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট প্রার্থী আবদেল ফাত্তাহ আল-সিসি দেশটির সংবাদপত্রের সম্পাদকদের সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যেন গণমাধ্যমের স্বাধীনতার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি না করেন। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা এই সাবেক জেনারেল চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হবেন বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার তিনি মিসরের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলোর সম্পাদকদের সঙ্গে সাক্ষাতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। জেনারেল সিসি বলেন, গণমাধ্যমকে আরও বেশি স্বাধীনতা দিলে তা দেশের জাতীয় নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করে তুলতে পারে। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের দুর্নীতির খবর ফাঁস না করে তাদের কাজ করতে দিন। এ সংক্রান্ত কোনো বিষয় সরকারের শীর্ষ পর্যায়কে জানাতে হলে তা সরাসরি তাদের জানান; পত্রিকায় এ খবর প্রকাশ করে জনমনে বিভ্রান...
রাজনীতিতে নিষিদ্ধ হচ্ছেন ইংলাক!

রাজনীতিতে নিষিদ্ধ হচ্ছেন ইংলাক!

আন্তর্জাতিক
  রাজনীতি থেকে নিষিদ্ধ করা হতে পারে ইংলাক শিনাওয়াত্রাকে। বুধবার তাকে সাংবিধানিক আদালত পদত্যাগের নির্দেশ দেয়। এরপরই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, তার সরকার কৃষকদের কাছ থেকে অতি উচ্চ মূল্যে ধান কিনেছে। সেই ধান এখন জমা হয়ে আছে। রপ্তানি করা যাচ্ছে না এত দামের কারণে। এ খাতে ব্যাপক দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ এসেছে। দেশটির দুর্নীতি বিরোধী কমিশন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। তা এখন সিনেটে ভোটে দেয়া হবে। সেখানে তাকে অভিশংসিত করা হলে তিনি রাজনীতিতে ৫ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন। গতকাল থাইল্যান্ডে এ নিয়ে সরব আলোচনা চলছিল। আলোচনা হয় আন্তর্জাতিক অঙ্গনে। বুধবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত্রা ও ৯ জন মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেন। পাশাপাশি নিয়োগ করা হয় অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়। গত বছরের নভেম্বরে সরকার বিরোধী আন্দোলন ...