Sunday, October 25Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

বিমান দুর্ঘটনায় ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী ক্যাম্পোস নিহত

বিমান দুর্ঘটনায় ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী ক্যাম্পোস নিহত

আন্তর্জাতিক
ব্রাজিলের প্রেসিডেন্ট পদপ্রার্থী এডুয়ার্ডো ক্যাম্পোস (৪৯) বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্যাম্পোসকে বহনকারী বিমানটি সাও পাওলো প্রদেশের বন্দর-নগরী সান্তোসের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। বিমানটিতে ক্যাম্পোসের সঙ্গে থাকা অপর ৪ যাত্রী ও ২ পাইলটও নিহত হন। ক্যাম্পোসের আকস্মিক প্রয়াণে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ ৩ দিনের ‘জাতীয় শোক’ ঘোষণা করেছেন এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার সব কার্যক্রম বাতিল করেছেন। এক বিবৃতিতে রুসেফ বলেন, পুরো ব্রাজিল শোকাচ্ছন্ন। তিনি বলেন, আজ আমরা মহান এক ব্রাজিলিয়ান এডুয়ার্ডো ক্যাম্পোসকে হারিয়েছি। আমরা মহান এক সহযোদ্ধাকে হারিয়েছি। প্রয়াত প্রতিদ্বন্দ্বীকে তিনি ‘মহান রাজনৈতিক নেতা’ বলে অভিহিত করেন। ব্রাজিলের রাষ্ট্রীয় টেলিভিশনে ক্যাম্পোসকে বহনকারী বিমানটির ধ্বংসাবশেষের বহু ফুটেজ দেখানো হ...
গাজার বাড়ি বাড়ি, স্কুলে ইসরাইলি সেনাদের মলমূত্র

গাজার বাড়ি বাড়ি, স্কুলে ইসরাইলি সেনাদের মলমূত্র

আন্তর্জাতিক
ফিলিস্তিনের গাজায় নৃশংসতার স্বাক্ষর রেখে গেছে ইসরাইলি সেনারা। তারা ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরসহ বেশির ভাগ স্থানে মলমূত্র ত্যাগ করেছে। দেয়ালে দেয়ালে লিখে গেছে জাতিগত বিদ্বেষমুলক লেখা। তারা ভাঙচুর করেছে আসবাবপত্র। এসব তথ্য উঠে এসেছে বৃটেনের দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে। এর লেখক হ্যারিয়েট শেরউড। এতে বলা হয়, গাজার এক বাসিন্দা আহমেদ ওয়েদাত। তার সঙ্গে সাক্ষাত হয় শেরউডের। এ সময় তিনি জানান, ইসরাইলি সেনারা গাজায় স্থল অভিযান শুরু করে। এর দু’দিন পরেই তিনি বাড়ি ছাড়েন ১৩ সদস্যকে নিয়ে। কিন্তু বাড়ি ফিরে তিনি কি দেখতে পাচ্ছেন! তাদের বাড়িতে ইসরাইলি সেনাদের মলমূত্র। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ইসরাইলি সেনাদের মল। প্লাস্টিকের বোতলে ভরে রেখেছ মূত্র। ওই প্রতিবেদনে আরও বলা হয়, স্থল অভিযানের সময় ওই বাড়িটি দখলে রেখেছিল ইসরাইলি সেনারা। গাজায় ইসরাইলি অভিযানে সেনাদের কামান গোলা ও বিমান থেকে ছোড়া বোমার আঘাতে...
বাগদাদে অভ্যুত্থানের আশংকা: ডেপুটি স্পিকারকে প্রধানমন্ত্রী নিয়োগ

বাগদাদে অভ্যুত্থানের আশংকা: ডেপুটি স্পিকারকে প্রধানমন্ত্রী নিয়োগ

আন্তর্জাতিক, বিশেষখবর
ক্ষমতায় থাকার অনড় সিদ্ধান্তের কারনে ইরাকের সংকট ক্রমে জটিল হয়ে উঠছে। সোমবার বাগদাদের গুরুত্বপূর্ণ জায়গায় মালিকির অনুগত ইরাকি স্পেশাল ফোর্সকে মোতায়েন করা হয়েছে। পেন্টাগন বলছে ক্ষমতা নিয়ে যে কোন মুহুর্তে বাগদাদে সামরিক অভ্যুত্থানের আশংকা দেখা দিয়েছে।সর্বদলীয় সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রী পদের দাবি ছাড়তে নারাজ নূরে আল মালিকি। এদিকে পার্লামেন্টের ডেপুটি স্পিকার হায়দার আল আবাদিকে সরকার গঠনের আহবান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফুয়াদ আল মাসুম। সোমবার ইরাকের কোয়ালিশন শিয়া সম্প্রদায়ের পক্ষে প্রধানমন্ত্রী পদের জন্য আবাদিকে প্রধানমন্ত্রী মনোনয়ন করা হয়। খবর আল জাজিরার। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট মাসুদ বলেন, দেশ এখন আবাদির হাতে। তবে আবাদি সরকার গঠনের আগে নুরই আল মালিকি ৩০ সরকার পরিচালনার সময় পাবেন। ইরাকি প্রেসিডেন্ট এর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। ...
ইরাকে বিমান হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ওবামার

ইরাকে বিমান হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ওবামার

আন্তর্জাতিক, বিশেষখবর
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরাকের উত্তরাঞ্চলে কট্টর ইসলামপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ওপর বিমান হামলা অব্যাহত থাকবে। মার্কিন কূটনৈতিক ও সামরিক উপদেষ্টা এবং ইরাকে সংখ্যালঘু খ্রিস্টান, ইয়াজিদি সম্প্রদায় ছাড়াও নিরপরাধ মানুষদের আইএসের হাত থেকে রক্ষার প্রয়োজনে এ হামলা চালানো হচ্ছে। দ্বিতীয় দফা বিমান হামলা চালানোর পর শনিবার সাপ্তাহিক ভাষণে ওবামা এ অঙ্গীকার করেন। বৃহস্পতিবার তিনি হামলার অনুমোদন দেন। তবে আইএস মার্কিন হামলাকে গ্রাহ্য করছে না। এক যোদ্ধা বলেন, মার্কিন হামলা কোনো প্রভাব ফেলবে না। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, প্রথম দফা হামলার পর আইএস যোদ্ধাদের অবস্থান, গাড়িবহরের ওপর চারটি ফাইটার জেট এবং একটি মানববিহীন ড্রোন দিয়ে আরও দু’বার হামলা চালানো হয়েছে। দ্বিতীয় দফার হামলায় আইএসের একটি মর্টার কেন্দ্র ধ্বংসের পাশাপাশি তাদের একটি দলকেও হত্যা করা হয়েছে। এরই এক ঘণ্টা ...
যুদ্ধবিরতি শেষে গাজায় আবারও বিমান হামলা

যুদ্ধবিরতি শেষে গাজায় আবারও বিমান হামলা

আন্তর্জাতিক
ইসরাইল ও হামাসের মধ্যকার ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির সময় শেষ হয় শুক্রবার। তবে স্থানীয় সময় সকাল ৮টায় ৩ দিনের এ যুদ্ধবিরতি শেষ হওয়ার কিছু সময় পরই হামাস রকেট হামলা চালিয়েছে- এমন অভিযোগে ইসরাইলও গাজায় বিমান হামলা শুরু করেছে। হামলায় ফিলিস্তিনি এক শিশু নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে। গাজা শহরের একটি মসজিদে হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। তবে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, হামাসের হামলায় তাদের এক সদস্য ও বেসামরিক একজন আহত হয়েছে।এদিকে, স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে মিসরের রাজধানী কায়রোতে ইসরাইল, হামাস ও ফিলিস্তিনের প্রতিনিধিরা যে আলোচনা চালিয়ে যাচ্ছে তা বন্ধের ঘোষণা দিয়েছে ইসরাইল। শুক্রবারের হামলার প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতিমধ্যেই দেশটির সেনাবাহিনীকে গাজায় ‘জোরালো’ হামলা চালানোর নির্দেশ দিয়েছে। ইসরাইলি সেনাবাহিনীও ফিলিস্তিনি বিদ্রোহীদের চালানো এ রকেট হামলাকে ‘...
ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত চায় ফিলিস্তিন

ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত চায় ফিলিস্তিন

আন্তর্জাতিক
ফিলিস্তিনি অধ্যুষিত গাজায় হামলার ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের ‘সুস্পষ্ট প্রমাণ’ রয়েছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি। হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সময় ইসরাইল কর্তৃক সংঘটিত যুদ্ধাপরাধের ব্যাপারে তদন্তের জন্য জোর দেন তিনি। মিসরের মধ্যস্থতায় ইসরাইল ও ফিলিস্তিনি যোদ্ধা সংগঠন হামাসের মধ্যে ৭২ ঘণ্টার যুদ্ধবিরিতি কার্যকরের অল্প সময় পর হেগ সফরে যান মালিকি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গত সপ্তাহে জাতিসংঘ ইসরাইলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত শুরু করে। ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ২৮ দিনে ইসরাইল যা ঘটিয়েছে, তা যুদ্ধাপরাধের সুস্পষ্ট প্রমাণ। তিনি বলেন, সুস্পষ্টভাবেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরাইল। এদিকে ইসরাইলের দাবি, গাজায় হামলার সময় বেসামরিক মানুষ হতাহতের বিষয়টি এড়ানোর সর্বোচ্চ প্রয়াস চা...
সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ইসরাইলের

সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ইসরাইলের

আন্তর্জাতিক, বিশেষখবর
রক্তের নেশায় মত্ত ইসরাইলি সেনারা এবার থামবে বলে মনে হয়। যুদ্ধবিরতিতে রাজি হয়ে তারা আর হামলা চালায়নি। হামাসও ওই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মিসরের মধ্যস্থতায় এ যুদ্ধবিরতির পাশাপাশি গাজা থেকে সব সেনা প্রত্যাহার করা হবে বলে ইসরাইল ঘোষণা দিয়েছে। লক্ষ্য অর্জিত হয়েছে এ ঘোষণাও দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তবে তারা হুশিয়ারি দিয়েছে হামাস যদি রকেট ছোড়ে তাহলে তার উপযুক্ত জবাব দেয়া হবে। তাই ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শুরুর কয়েক মিনিট আগেও হামাসের রকেট নিক্ষেপ ও ইসরাইলি বাহিনীর বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার মধ্যরাতে ইসরাইল যুদ্ধবিরতির ঘোষণা দেয়। স্থানীয় সময় সকাল ৮টায় (৫.০০ জিএমটি) এ যুদ্ধবিরতি কার্যকর হয়। এদিকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় দুই পক্ষকে সাধুবাদ জানিয়েছেন। এএফপি, বিবিসি। সর্বশেষ শুরু হওয়া যুদ্ধবিরতি হামাস ও ইসরাইল মেনে চলার প্রতিশ্র“তি দিয়েছ...
চীনের ইউনান প্রদেশে ভূমিকম্পে নিহত ১৫০

চীনের ইউনান প্রদেশে ভূমিকম্পে নিহত ১৫০

আন্তর্জাতিক, স্লাইড
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে মাটি চাপা পড়ে ১৫০ জন মারা গেছে। আহত হয়েছে ৭৯ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ইউনান প্রদেশের ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে উনপিংয়ে ভূপৃষ্ষ্ঠের ১০ কিলোমিটার অভ্যন্তরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। স্থানীয় সময় ৪টা ৩০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হনে। স্থানীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি জানায়, ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরবাড়ি ধসে পড়ে লোকজন আটকা পড়েছে। স্থানীয় টিভি চ্যানেল সিসিটিভি জানিয়েছে, বিগত ১৪ বছরের মধ্যে বেশি মাত্রার ভূমিকম্প এটি। প্রসঙ্গত, ১৯৭০ সালে ইউনান প্রদেশে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এতে ১৫ হাজার লোক মারা যায়।...