Monday, October 26Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলের নতুন হামলায় নিহত ১২

গাজায় ইসরাইলের নতুন হামলায় নিহত ১২

আন্তর্জাতিক, স্লাইড
হামাসের রকেট হামলায় শিশুসহ দুই ইসরাইলি নাগরিক নিহত হওয়ার জের ধরে গাজায় নতুন করে হামলা জোরদার করেছে ইসরাইল। শনিবার মধ্যাঞ্চলের একটি বাড়িতে ইসরাইলি সেনাদের বিমান হামলায় একই পরিবারের পাঁচজনসহ ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু ও দু’জন নারী রয়েছেন। এর আগে শুক্রবার হামাসের রকেট হামলায় শিশুসহ দুই ইসরাইলি নাগরিক নিহত হন। গাজায় ৪৭ দিন ধরে যুদ্ধাবস্থা বহাল আছে। মাঝে দু’পক্ষ বেশ কয়েকবার যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা বেশি সময় তা টেকেনি। শনিবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নতুন করে যুদ্ধবিরতির জন্য আলোচনা করতে দু’পক্ষকে আহ্বান জানান। আল জাজিরা ও এএফপি।খবরে বলা হয়, সকালের মধ্য গাজার একটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে ওই পরিবারের পাঁচ সদস্য নিহত হন। গাজার দেইর আল-বালাহ এলাকায় অবস্থিত আল-আকসা হাসপাতালের চিকিৎসকরা জানান, নিহতদের মধ্যে ২৮ বছর বয়সী এক ব্যক্তি, তার স্ত্রী (২৬) ও ত...
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হুমকি আইএস

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হুমকি আইএস

আন্তর্জাতিক
সাম্প্রতিক সময়ে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দেখা দিয়েছে বলে সতর্ক করেছে ওয়াশিংটন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল এ সতর্কবাণী উচ্চারণ করেছেন বলে জানিয়েছে বিবিসি।হেগেল বলেন, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরাকে আইএস’র অগ্রযাত্রা রুখতে সহায়তা করলেও জঙ্গিরা আবার সংগঠিত হয়ে উঠতে পারে বলে ধারণা করা যায়। তারা শুধু একটি সন্ত্রাসী গোষ্ঠী নয়, এর থেকেও বেশি কিছু। আইএস কর্তৃক যুক্তরাষ্ট্রের অপহৃত সাংবাদিক জেমস ফোলির শিরচ্ছেদ করার ভিডিও পোস্ট করার পর এই সতর্কতা জানালেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। ফোলির হত্যাকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্র একটি আনুষ্ঠানিক ফৌজদারি তদন্ত শুরু করেছে। ফোলি ও সিরিয়ায় বন্দী যুক্তরাষ্ট্রের অন্য নাগরিকদের উদ্ধারের প্রচেষ্টায় চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্র একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করল...
ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলা চলছেই

ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলা চলছেই

আন্তর্জাতিক, বিশেষখবর
ইসলামিক স্টেট’র (আইএস) সদস্যদের হুমকি সত্ত্বেও বৃহস্পতিবার উত্তর ইরাকে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির। এর আগে এক মার্কিন সাংবাদিককে শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে আইএস। সংগঠনটির পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে দেশটির আরেক সাংবাদিককে একইভাবে হত্যা করা হবে। মসুলের কাছে আইএস সদস্যদের বিরুদ্ধে লড়াইয়ে কুর্দি ও ইরাকি বাহিনীর সহযোগিতায় মার্কিন জাহাজ থেকে যুদ্ধবিমান এবং ড্রোন হামলা চালানো হয়। কুর্দি বাহিনী জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম পর্বতাঞ্চলে বৃহস্পতিবার বিমান হামলা চালানো হয়েছে। হামলায় আইএস’র ব্যবহৃত বেশ কয়েকটি যান ও অন্যান্য লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।...
আলোচনায় বসে সমাধানে আসুন

আলোচনায় বসে সমাধানে আসুন

আন্তর্জাতিক
পাকিস্তানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মুখে অবশেষে মুখ খুলেছে সে দেশের সেনাবাহিনী। তারা দেশের সরকার ও বিরোধী দলগুলোকে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে। এছাড়া রেড জোনের সরকারি ভবনগুলোকে রক্ষা করারও অঙ্গীকার করেছে তারা। সাবেক তারকা ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বাধীন দেশটির পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি) নওয়াজের পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাতে ইসলামাবাদের রেড জোন এলাকায় প্রবেশ করে। ওই এলাকাটিতে পাকিস্তানের প্রায় সব সরকারি ভবন ও বিদেশী দূতাবাসগুলো অবস্থিত। বুধবার জিও নিউজে প্রকাশিত খবরে বলা হয়, ‘পাকিস্তানের ইন্টার সার্ভিস রিলেসন্সের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিম বাজওয়া বলেছেন, ‘রেড জোনের সরকারি ভবনগুলো রাষ্ট্রীয় প্রতীক এবং সেনাবাহিনী সেগুলোকে রক্ষা করবে।’ এছাড়া দেশের বর্তমান রাজনৈতিক সংকট সমাধানে সরকা...
বিহারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ২০ সদস্য নিহত

বিহারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ২০ সদস্য নিহত

আন্তর্জাতিক
ভারতের বিহারে ট্রেনের ধাক্কায় একটি অতিরিক্ত যাত্রীবোঝাই অটোরিকশার ২০ যাত্রী প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে ৮টি শিশু ছিল। নিহতদের সবাই একই পরিবারের সদস্য ছিল বলে জানা গেছে। ওই পরিবারের আরও দুই সদস্য এ দুর্ঘটনায় আহত হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। বিহারের পূর্ব চম্পারন জেলার সেমরা এবং সুগৌলি রেল স্টেশনের মধ্যবর্তী একটি ক্রসিংয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। চিকনৌতা গ্রামে রেল ক্রসিংটির দায়িত্বে থাকা গেটম্যানের অসতর্কতায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দেরাদুনগামী রপ্তি গঙ্গা এক্সপ্রেস দ্রুতগতিতে অগ্রসর হচ্ছিল। এ সময় রেল ক্রসিং বারটি না ফেলায় অসতর্কতায় লাইনের ওপর উঠে পড়ে অটোরিকশাটি এবং ট্রেনের ধাক্কায় অনেকটা দূরে ছিটকে পড়ে। কয়েকটি মৃতদেহ ছিন্নভিন্ন ও বিকৃত হয়ে যাওয়ায়, সেগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ট্রেনটির ধাক্কায় কয়েক ...
আইনসভা থেকে পদত্যাগ করবে ইমরানের দল পিটিআই

আইনসভা থেকে পদত্যাগ করবে ইমরানের দল পিটিআই

আন্তর্জাতিক
খাইবার পাখতুনখার একটি আসন বাদে সব জাতীয় ও প্রাদেশিক পরিষদের আসন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছে ইমরান খানের নেতৃত্বাধীন দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।সোমবার দলের নেতা শাহ মাহমুদ কোরেশী পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, মঙ্গলবার আইনসভার স্পিকারদের কাছে সকল সদস্যের পদত্যাগপত্র জমা দেওয়া হবে।কোরেশী বলেন, সরকার ও পিটিআইয়ের অবস্থানের ফারাক রাত-দিন। তিনি বলেন, নওয়াজ শরিফ গত পার্লামেন্ট নির্বাচনকে পাকিস্তানের ইতিহাসের স্বচ্ছতম নির্বাচন দাবি করেছেন। আমরা বলি এটি ছিল নিকৃষ্টতম।নওয়াজ বলেছেন, নির্বাচন কমিশন স্বাধীন। আমরা বলি এটি ছিল ‘পক্ষপাতদুষ্ট।তবে তিনি জানান, খাইবার পাখতুনখা প্রদেশ থেকে সদস্যপদ প্রত্যাহার করা হবে কি না, সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। সূত্র : দি ডন...
নওয়াজ হটাও আন্দোলনে অনড় ইমরান

নওয়াজ হটাও আন্দোলনে অনড় ইমরান

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
পাকিস্তানের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পদত্যাগ না করা পর্যন্ত তিনি তার হাজার হাজার সমর্থকের সঙ্গে ইসলামাবাদে আন্দোলন চালিয়ে যাবেন। খান বলেন, ২০১৩ সালের সাধারণ নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে শরীফ ক্ষমতায় আসেন। তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং নতুন নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। পাকিস্তানের পূর্বাঞ্চলীয় নগরী লাহোর থেকে আসা বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেয়ার পর এক সমাবেশে বক্তব্য দেয়ার সময় ইমরান খান বলেন, তিনি শনিবার বিকালে অবস্থান ধর্মঘট করবেন এবং শরীফ পদত্যাগ না করা পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করবেন। রাজধানীতে এসে পৌঁছানোর পর শনিবার ভোরের দিকে ইমরান খান সমর্থকদের উদ্দেশে বলেন, ‘দেশবাসীর এখন সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। প্রধানমন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আমি এখানে অবস্থান করব। আমরা এমন একজন প্রধানমন্ত্...
আড়িপাতা হয়েছিল হিলারির ফোনে!

আড়িপাতা হয়েছিল হিলারির ফোনে!

আন্তর্জাতিক
সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ফোনে আড়িপাতার খবর গণমাধ্যমে হই চই ফেলে দেয়। বিভিন্ন সূত্র জানায়, কেরির ফোনে আড়ি পেতেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। এ খবর এখনও দামাচাপা পড়তে না পড়তেই আবারও আড়িপাতার খবর বেরিয়েছে। তাবে এবার খবর বেরিয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ফোনে আড়িপাতার। জানা গেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারীর একটি ফোন কলে আড়ি পেতেছে জার্মান গোয়েন্দা সংস্থা। জার্মানির গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে। জার্মানির দৈনিক পত্রিকা স্যুডডয়চে সাইটুং ও অঞ্চলভিত্তিক রাষ্ট্রীয় টেলিভিশন এনডিআর ও ডাব্লিউডিআর শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান গোয়েন্দা সংস্থার এক বিশ্বস্ত সূত্র মার্কিন গোয়েন্দা সংস্থাকে এক নথিতে জানিয়েছে হিলারি মার্কিন সরকারের বিমানে ভ্রমণের সময় তার ফোনে আড়িপাতা হয়।তবে ভুলবশত মাত্র একবার হিলারির ফোনে আড়িপাতা হয়েছে বলে জার্মান সরকারের...