Monday, October 26Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

ছাড় দিতে নারাজ ইমরান দিশা খুঁজছেন নওয়াজ

ছাড় দিতে নারাজ ইমরান দিশা খুঁজছেন নওয়াজ

আন্তর্জাতিক, স্লাইড
পাকিস্তানে রাজনীতিতে যে টানাপড়েনের সৃষ্টি হয়েছে তার আপাতত কোনো সমাধান দেখা যাচ্ছে না। ইমরান খান এবং তাহিরুল কাদরির সমর্থকেরা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় অন্যদিকে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পদত্যাগ করবেন না ঘোষণা দিয়েছেন। এর মধ্যে গতকাল দেশটির পার্লামেন্টে জরুরি অধিবেশন শুরু হয়েছে। সংসদে বিরোধী দলের সমর্থন চেয়ে টালমাটাল রাজনৈতিক অবস্থার দিশা খুঁজছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সংসদে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান বলেছেন, আন্দোলনের নামে ইমরান খান ও তাহিরুল কাদরি যা করছেন তা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, কয়েক হাজার মানুষের কাছে দেশ জিম্মি হয়ে থাকতে পারে না। এর মধ্যে দেশটির প্রভাবশালী সেনাবাহিনীর ভূমিকা নিয়ে দেখা দিয়েছে নানা জল্পনা। সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, যে কোনোভাবে সেনাবাহিনী ইমরান খানের আন্দোলনে সমর্থন দিচ্ছে। এ দৃষ্টিভঙ্গির কার...
বিক্ষোভে অগ্নিগর্ভ পাকিস্তান

বিক্ষোভে অগ্নিগর্ভ পাকিস্তান

আন্তর্জাতিক, স্লাইড
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় তিনজন নিহত ও চার শতাধিক বিক্ষোভকারী আহত হয়েছে। প্রায় ১০০ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে নওয়াজের বাসভবন অভিমুখে শুরু হওয়া বিক্ষোভ রোববারও অব্যাহত ছিল। বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ইসলামাবাদের সরকারি বাসভবন ছেড়ে লাহোরে পারিবারিক বাসভবনে গেছেন। এ দিন বিরোধী দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসার আহ্বান জানিয়ে দেশটির তথ্যমন্ত্রী পারভেজ রশিদ বলেছেন, বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের জন্য সরকার বিরোধী দলগুলোর সঙ্গে আবারও আলোচনা শুরু করতে চায়। তবে শেষ নিঃশ্বাস পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইমরান খান। এ দিকে দেশের সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে আজ কমান্ডারদের নিয়ে বৈঠকে বসছেন সেনাপ্রধান জেনারেল রাহেল শরিফ। ডন, এএফপি, আল জাজিরা ও জিও টিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যম এসব ত...
পরমাণু শক্তিধর রাশিয়ার সঙ্গে বিবাদে জড়িও না: পুতিন

পরমাণু শক্তিধর রাশিয়ার সঙ্গে বিবাদে জড়িও না: পুতিন

আন্তর্জাতিক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, পরমাণু অস্ত্রে সমৃদ্ধ রাশিয়ার সশস্ত্র বাহিনী যে কোন ধরনের আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত। রাশিয়ার সঙ্গে মতবিরোধে জড়ানো বিদেশী রাষ্ট্রসমূহের উদ্দেশে তিনি বলেন, রাশিয়ার সহযোগীদের এটা বোঝা উচিত যে আমাদের সঙ্গে বিবাদে না জড়ানোটাই সর্বোত্তম। তবে কোন সুনির্দিষ্ট রাষ্ট্রের নাম উল্লেখ করেননি রাশিয়ার প্রেসিডেন্ট। ক্রেমলিন-সমর্থক যুব ক্যাম্পের সদস্যদের এক সমাবেশে রাজধানী মস্কোয় এক ভাষণে এ সতর্কবাণী উচ্চারণ করেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই বিবৃতির এক পর্যায়ে পুতিন বলেন, ধন্যবাদ ঈশ্বরকে। রাশিয়ার সঙ্গে বড় ধরনের সংঘাতে জড়ানোর কথা কেউ ভাবছে বলে মনে হয় না আমার। তিনি আরও বলেন, আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, বিশ্বের পারমাণবিক শক্তিধর শীর্ষ দেশগুলোর একটি রাশিয়া। গত মার্চে ইউক্রেনের শাসনাধীন গুরুত্বপূর...
সিরিয়াযুদ্ধে শরণার্থী ৩০ লাখ ছাড়িয়েছে

সিরিয়াযুদ্ধে শরণার্থী ৩০ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক, স্লাইড
সিরিয়ায় লড়াই থেকে বাঁচতে পালিয়ে যাওয়া শরণার্থীর সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। এ দেশটি এখন সবচেয়ে বড় ধরনের জরুরি মানবিক পরিস্থিতিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সিরিয়ার জনসংখ্যার প্রায় অর্ধেকই বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ২০১১ সালের মার্চ থেকে সিরীয়রা উদ্বাস্তু হিসেবে পাশের দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করেছে। সেখানে নিবন্ধিত হওয়ার অপেক্ষায় আছে তারা। এবং শরণার্থীর এ ঢল কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বহু শরণার্থীই প্রতিবেশী দেশগুলো বিশেষ করে লেবাননে পালিয়ে গেছে। সেখানে শরণার্থীর সংখ্যা ১১ লাখ ৪০ হাজার। এরপর আছে তুরস্ক (৮১৫,০০০) এবং জর্ডান (৬০৮,০০০)। ইরাকে পালিয়েছে ২১৫,০০০ শরণার্থী এবং বাদবাকিরা মিসর ও অন্যান্য দেশে আশ্রয় নিয়েছে। সিরিয়ার তিন বছরের গৃহযুদ্ধে নিহত হয়েছে ১ লাখ ৯০ হাজারেরও বেশি মানুষ। সিরিয়ায় বিরোধী দলগুলো প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর সঙ্গে লড়ছে। ২০১১ সালে আসাদ সরকার ...
নওয়াজের বিরুদ্ধে মামলা

নওয়াজের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, তার ভাই পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ সহ মোট ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ১৭ই জুন লাহোরে পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি)’র বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে নিহত হন কমপক্ষে ১১ নেতাকর্মী। এ ঘটনায় গতকাল ওই মামলা করা হয়েছে। ওদিকে তিন দিনের মধ্যে দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করলেন সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। এ সময় সেনাপ্রধানকে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) ও তাহিরুল কাদরির পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি)’র সঙ্গে কয়েক দফা আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় দেশের রাজনীতিতে অচলাবস্থা কাটাতে সঙ্কটের সমাধানের জন্য সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী সংলাপের বিষয়ে একমত প্রকাশ করেন। সেনাপ্রধানের কাছে প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেন যে, পিটিআই ও পিএটির নেতাদের সঙ্গে সংলাপে বেশ ক...
ফিলিস্তিনিদের উল্লাস

ফিলিস্তিনিদের উল্লাস

আন্তর্জাতিক, স্লাইড
ফিলিস্তিন ও ইসরায়েল দু'পক্ষই দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি চুক্তি করেছে। ফলে গাজায় ইসরায়েলি অবরোধও তুলে নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। দু'পক্ষের এ সিদ্ধান্ত ফিলিস্তিনিদের মনে স্বস্তি ও আনন্দের উপলক্ষ এনে দিয়েছে। গতকাল হাজার হাজার ফিলিস্তিনি স্থায়ী যুদ্ধবিরতির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে এই চুক্তি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের পর বসতবাড়িতে ফিরতে শুরু করে গাজাবাসী। মঙ্গলবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পশ্চিম তীর থেকে জানান, দু'পক্ষের জন্য গ্রহণযোগ্য একটি ফর্মুলা পাওয়া গেছে। দু'পক্ষই এতে একমত হয়েছে এবং যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। মাহমুদ আব্বাস এ যুদ্ধবিরতিকে একটি নতুন জাতির উত্থান এবং দখলদারিত্বের অবসান বলে অভিহিত করেন। খবর এপি, এএফপি, রয়টার্স, বিবিসি ও আলজাজিরা। কায়রোয় মিসরের মধ্যস্থতায় গ্রহণযোগ্য সমাধানে পেঁৗছাতে সহায়তা করায় মা?হমুদ আব্বাস মিসর ...
দীর্ঘ মেয়াদি যুদ্ধবিরতিতে ইসরাইল ও হামাস সম্মত

দীর্ঘ মেয়াদি যুদ্ধবিরতিতে ইসরাইল ও হামাস সম্মত

আন্তর্জাতিক
ইসরাইল ও হামাস একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন। মিসর এই প্রস্তাবে মধ্যস্ততা করে।এরফলে টানা এক মাস ধরে চলা ইসরাইলের নগ্ন হামলা বন্ধ হবে। হামাস আলোচক মুসা আবু মারজুক বলেন, এই চুক্তির ফলে গাজায় ইসরাইলি হামলার অবসান ঘটবে। তিনি তার ফেসবুকে এটাকে গাজার জনগণ এবং প্রতিরোধ আন্দোলনের বিরাট জয় হিসেবে অভিহিত করেন। ফিলিস্তিনিরা জানিয়েছে, চুক্তির আওতায় ইসরাইল গাজার অবরোধ শিথিল করে সাহায্য ও ভবন নির্মাণ সামগ্রী প্রবেশ করতে দেবে। এ ব্যাপারে বিস্তারিত বিবরণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। গত ৭ জুলাই থেকে গাজায় হামলা চালিয়ে আসছিল ইসরাইল। এই হামলায় অন্তত ২ হাজার ১৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু। গাজার প্রায় পুরোটাই ধ্বংস করে দেয়া হয়েছে। ইতোপূর্বে গাজায় ইসরাইলের দুটি আক্রমণের চেয়েও এবার অনেক বেশি লোক নিহত হয়েছে।হামাসের কেন্দ্রীয় ৩ নেত...
ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক
ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস তার নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয় ওঁলাদের কাছে তিনি এ পদত্যাগপত্র জমা দেন। প্রেসিডেন্ট ওঁলাদের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য দেয়া হয়েছে। প্রেসিডেন্টের দিক-নির্দেশনায় আজ নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। দেশটির বামপন্থী অর্থমন্ত্রী আরনড মন্টেবুর্গ অর্থনীতি সংক্রান্ত নতুন নীতি ও কর্মপন্থা প্রণয়নের আহ্বান জানানোর পর এ পদত্যাগের ঘটনা ঘটলো। ভলস অভিযোগ এনে বলেছেন, আরনড ‘হলুদ রেখা অতিক্রম’ করেছেন। ফ্রান্সের অর্থনীতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাহত করছে ভলসের কৃচ্ছ্রসাধন সংক্রান্ত নীতি বলে কঠোর সমালোচনা করেছিলেন অর্থমন্ত্রী। প্রেসিডেন্ট ওঁলাদে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য ভলসের প্রতি আহ্বান জানিয়েছেন। গত মার্চ মাসে স্থানীয় নির্বাচনে প্রেসিডেন্ট ওঁলাদের সমাজবা...