Monday, October 26Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে জাহাজডুবিতে ৭০০ জনের সলিলসমাধির আশঙ্কা

ভূমধ্যসাগরে জাহাজডুবিতে ৭০০ জনের সলিলসমাধির আশঙ্কা

আন্তর্জাতিক
আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে গত সপ্তাহে সমুদ্রপথে ইউরোপে পাড়ি দেয়ার সময় ৩ দিনে কয়েকটি জাহাজডুবির ঘটনায় ৭০০ জন প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মাল্টার সমুদ্র উপকূলে। জাহাজডুবির ওই ঘটনায় ৫০০ জন প্রাণ হারিয়েছেন বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রাণহানির সংখ্যা ঠিক থাকলে, এ বছর ভূমধ্যসাগরে বোট ও জাহাজডুবিতে মৃতের সংখ্যা ৩ হাজারে দাঁড়াবে। মাল্টা উপকূলে দুর্ঘটনায় বেঁচে যাওয়া ৯ আরোহীর মধ্যে ২ জন জানিয়েছেন, ভূমধ্যসাগরের মাঝপথে আদম পাচারকারীরা জাহাজ পরিবর্তন করতে বলে। আরোহীরা জাহাজ পরিবর্তনে রাজি না হওয়ায় তুমুল বাদানুবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে জাহাজটির সঙ্গে একটি কঠিন বস্তুর সজোরে ধাক্কা লাগে ও ডুবে যায়। কমপক্ষে ৫০০ আরোহী এতে প্রাণ হারিয়েছেন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) মুখপাত্র ক্রিস্টিয়ানে বার্থিআউমে বলছিলে...
ব্রিটিশ সাহায্যকর্মীর শিরশ্ছেদ করেছে আইএস জঙ্গিরা

ব্রিটিশ সাহায্যকর্মীর শিরশ্ছেদ করেছে আইএস জঙ্গিরা

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
এক ব্রিটিশ সাহায্যকর্মীর শিরশ্ছেদ করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। গতবছরের মার্চে সিরিয়া থেকে তাকে অপহরণ করা হয়েছিল। জঙ্গিরা একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে তারা ডেভিড হাইনেজ নামের একজন ব্রিটিশ সাহায্য কর্মীর শিরশ্ছেদ করেছে। ব্রিটিশ সরকার বলছে, তারা ওই ভিডিওটির সত্যতা যাচাই করে দেখছেন। এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।শনিবার রাতে ওই ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে ডেভিড হাইনেজের পাশেই একজন মুখোশধারী ব্যক্তিকে দাড়িয়ে থাকতে দেখা যায়, যার উচ্চারণে ব্রিটিশ টান রয়েছে।কয়েকদিন আগে আমেরিকান সাংবাদিক স্টিভেন সটলফের হত্যাকাণ্ডের যে ভিডিও প্রচার করা হয়, সেখানে ইসলামিক স্টেট জঙ্গিরা দাবি করেছিল যে, তাদের উপর হামলা বন্ধ না হলে, ব্রিটিশ সাহায্য কর্মী ডেভিড হাইনেজকে হত্যা করা হবে।চুয়াল্লিশ বছর বয়স্ক মি. হাইনেজ ফরাসি একটি সাহায্য সংস্থার হয়ে মানবিক স...
সিরিয়ায় সামরিক অভিযানের ঘোষণা ওবামার

সিরিয়ায় সামরিক অভিযানের ঘোষণা ওবামার

আন্তর্জাতিক
সন্ত্রাসী সংগঠন আইএসকে ধ্বংস করার প্রত্যয় ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ফলে ইরাকে আইএস-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে সামরিক অভিযান চলছে তা পরিচালিত হবে সিরিয়াতেও। বুধবার স্থানীয় সময় রাতে জাতীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তবে এ ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। তারা বলেছে সিরিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালালে তা হবে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাতিসংঘের সমর্থন ছাড়া এমন অভিযান এক ধরনের আগ্রাসন। ওদিকে এ অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশ নিচ্ছে না বৃটেন। আইএসকে ভেঙে দেয়া ও চূড়ান্ত ধ্বংস করার যে ঘোষণা ওবামা দিয়েছেন তা ওবামার আগের মধ্যপ্রাচ্য নীতি থেকে ঘুরে দাঁড়ানো বলে ব্যাখা করেছেন সিএনএন-এর জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রধান প্রতিনিধি জিম স্কুইটো। এর আগে ওবামা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ...
আইএস দমনে সৌদিতে কেরি

আইএস দমনে সৌদিতে কেরি

আন্তর্জাতিক, বিশেষখবর
সুন্নিপন্থি ইসলামী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দমনে যা যা করা দরকার সবকিছুই করার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটি ইরাকে আইএস জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা শুরু করে দিয়েছে। সিরিয়ায়ও হামলার ঘোষণা দিয়েছেন বারাক ওবামা। এবার জোট বা কোয়ালিশন গঠনের জন্য আরব নেতাদের সাহায্য নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ‘বন্ধুরাষ্ট্র’ সৌদিতে বৈঠক করতে যাচ্ছেন। সেখানে সৌদি আরব ছাড়াও মিসর, জর্ডান, ইরাক, লেবানন ও তুর্কির মতো তেলসমৃদ্ধ দেশের নেতারাও থাকবেন। বৃহস্পতিবার কেরি জেদ্দার রেড সি পোর্টে পা রেখেছেন।...
আফগানিস্তানে গোয়েন্দা সদর দপ্তরে জঙ্গি হামলা: নিহত ৩৩, আহত ১৪৭

আফগানিস্তানে গোয়েন্দা সদর দপ্তরে জঙ্গি হামলা: নিহত ৩৩, আহত ১৪৭

আন্তর্জাতিক
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে একটি সরকারি বাসভবন ও গোয়েন্দা সদর দপ্তরসমূহে তালেবান জঙ্গিদের পরিচালিত হামলায় ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কমপক্ষে ৩৩ জন নিহত ও ১৪৭ জন আহত হয়েছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ১০ পুলিশ কর্মকর্তা ও হামলাকারী ২১ জঙ্গির সবাই বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এদিকে বন্দুকযুদ্ধে আহত ১৩০ জনই বেসামরিক নাগরিক এবং ১৭ জন পুলিশ কর্মকর্তা। একটি টুইটার বার্তায় তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ওই প্রদেশে তালেবান জঙ্গিরা দুটি গাড়িবোমা হামলা চালালে সহিংসতার সূত্রপাত হয়। পাল্টা-হামলা চালায় নিরাপত্তা বাহিনী। দুই পক্ষের মধ্যে দীর্ঘ ৩ ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। গজনি প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ আহমাদি জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে...
মোদিকে ইসলামের শত্রু হিসেবে দেখাতে চায় আল-কায়েদা

মোদিকে ইসলামের শত্রু হিসেবে দেখাতে চায় আল-কায়েদা

আন্তর্জাতিক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আল-কায়েদা ইসলামের শত্রু হিসেবে উপস্থাপন করতে চায়। আর তাই ভারত উপমহাদেশে নতুন শাখা গঠনে আল-কায়েদার ঘোষণাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়া উচিত ভারতের। সন্ত্রাসবিরোধী সুপরিচিত মার্কিন বিশেষজ্ঞ ব্রুস রাইডেল এমন মন্তব্য করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। সিআইএ’র সাবেক বিশেষজ্ঞ রাইডেল বৃহস্পতিবার বলেছেন, আল-কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির ওই ভিডিও বার্তা গুরুত্বের সঙ্গে নেয়া উচিত। আল- কায়েদা প্রধানমন্ত্রী মোদিকে ইসলামের শত্রু হিসেবে দেখাতে চায়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সন্ত্রাস-বিরোধী বিশেষজ্ঞদের মধ্যে রাইডেলকে শীর্ষস্থানীয়দের মধ্যে গণ্য করা হয়। জাওয়াহিরির ভিডিও বার্তা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, পাকিস্তানে তাদের ঘাঁটি ও লস্কর-ই-তৈয়্যেবার সঙ্গে ঘনিষ্ট যোগসূত্রের কারণে ভারতের জন্য আল-কায়েদা সাংঘাতিক হুমকিস্বরূপ। আল-কায়েদার হুমকি গুরুত্বের সঙ্গে নে...
একটি রকেটে দুটি উপগ্রহ পাঠালো চীন

একটি রকেটে দুটি উপগ্রহ পাঠালো চীন

আন্তর্জাতিক
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে একটি রকেটের সঙ্গে দুটি উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। লং মার্চ-টুডি রকেটের মাধ্যমে উপগ্রহ দুটিকে মহাকাশের সুনির্দিষ্ট কক্ষপথের উদ্দেশে পাঠানো হয়। চুয়াংসিন-১-১০৪ নামের উপগ্রহটি হাইড্রোলজি, আবহাওয়া, বৈদ্যুতিক ক্ষমতা ও দুর্যোগে ত্রাণ ব্যবস্থাপনার নানাবিধ বিষয়ে তথ্য সংগ্রহ ও আদান-প্রদান করবে। অপর উপগ্রহটিকে বলা হচ্ছে ‘স্মার্ট স্যাটেলাইট’। এটি মাল্টিমিডিয়া টেলিযোগাযোগ পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএনএস। উপগ্রহ কেন্দ্রের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দুটি উপগ্রহই তাদের পূর্ব-নির্ধারিত কক্ষপথে সফলভাবে পৌঁছেছে। এদিকে উপগ্রহ দুটি পাঠানোর মাধ্যমে লং মার্চ রকেটকে এ নিয়ে ১৯২টি মিশনে ব্যবহার করা হলো।...
রাশিয়ার কাছে যুদ্ধ জাহাজ সরবরাহ স্থগিত করেছে ফ্রান্স

রাশিয়ার কাছে যুদ্ধ জাহাজ সরবরাহ স্থগিত করেছে ফ্রান্স

আন্তর্জাতিক
রাশিয়ার কাছে বিক্রি করা যুদ্ধ জাহাজ সরবরাহ স্থগিত করেছে ফ্রান্স। ১৬০ কোটি ডলারের বিনিময়ে ফ্রান্স থেকে হেলিকপ্টার বহনকারী বেশ কটি যুদ্ধজাহাজ ক্রয়ে চুক্তি করেছিল রাশিয়া। এখন প্রথম দফায় দুটি যুদ্ধ জাহাজ পাঠানোর যে পরিকল্পনা ছিল তা স্থগিত করেছে ফ্রান্স। চুক্তি অনুযায়ী অক্টোবরের শেষের দিকে প্রথম দফায় হেলিকপ্টার বহনকারী দুটি যুদ্ধজাহাজ সরবরাহ করার কথা ছিল দেশটির। পূর্ব ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার অবস্থানকে ইওরোপের নিরাপত্তার জন্য ঝুঁকি উল্লেখ করে এমন সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। রাশিয়ার ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী এই সিদ্ধান্তকে অপ্রীতিকর উল্লেখ করে বলেছেন, এতে রাশিয়ার সেনাবাহিনীতে পরিকল্পিত আধুনিকায়ন থেমে থাকবে না। যুদ্ধজাহাজ কেনার ব্যাপারে রাশিয়ার সাথে ফ্রান্সের ১৬০ কোটি ডলারের চুক্তির বিষয়ে ব্যাপক আপত্তি ছিল ইউরোপের দেশগুলোর। সেই আপত্তি এতদিন উপেক্ষা করেছে ফ্রান্স। পূর্ব ইউক্রেনে বিদ্রোহীদের ...