Saturday, October 24Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

ফিলিস্তিনি শিশু হত্যা ইসরাইলের সন্ত্রাসী কাজ : মুন

ফিলিস্তিনি শিশু হত্যা ইসরাইলের সন্ত্রাসী কাজ : মুন

আন্তর্জাতিক, বিশেষখবর, স্লাইড
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি শিশু হত্যার ঘটনাকে ইসরাইলের সন্ত্রাসী তৎপরতা বলে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।শুক্রবার সকালে নাবলুস শহরের দক্ষিণে একটি গ্রামে ১৮ মাসের এ শিশুকে পুড়িয়ে হত্যা করে অবৈধ বসতি স্থাপনকারী ইসরাইলীরা। দুটি বাড়িতে তারা পেট্রোলবোমা ও ককটেল ছুঁড়ে হামলা চালায়। এতে বাড়ি দুটিতে ভয়াবহভাবে আগুন ধরে যায়। এ ঘটনায় ১৮ মাসের শিশু আলী সাদ দাওয়াবশা পুড়ে মারা যায় ফিলিস্তিনের হাসপাতাল সূত্র জানিয়েছে, আগুনে শিশুটির মা-বাবা ও চার বছরের ভাইও পুড়ে গেছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাড়িতে আগুন ধরে যাওয়ার পর হতভাগ্য শিশুটির বাবা তাদের দুই ভাইকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু, চার বছরের শিশুকে বাঁচানো গেলেও ১৮ মাসের ওই শিশুকে বাঁচাতে পারেন নি। অগ্নিকাণ্ডের সময় পাশের বাড়িতে কেউ ছিল না বলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি; শুধুমাত্র বাড়িটি পুড়ে গেছে...
ইরাকের উত্তরে আবারো তুরস্কের বিমান হামলা

ইরাকের উত্তরে আবারো তুরস্কের বিমান হামলা

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  ইরাকের উত্তরে কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকের ঘাটি লক্ষ করে দ্বিতীয় পর্যায়ে বিমান হামলা চালিয়েছে তুরস্কের বিমানবাহিনী। তুরস্কের নিরাপত্তা বাহিনী বিষয়টি জানিয়েছে।ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো এ হামলাকে সমর্থন জানিয়েছে।তবে, তুরস্ককে সংখ্যালঘু কুর্দিদের সাথে শান্তি আলোচনা চালিয়ে যাবার আহ্বান জানিয়েছে ন্যাটো।শুক্রবার ইরাকের যেসব স্থাপনায় হামলা চালিয়েছিল তুরস্ক, ওই একই এলাকায় পিকেকে’র ঘাটি লক্ষ্য করে দ্বিতীয় পর্যায়ের এই হামলা চালায় তুরস্ক।শুক্রবার পিকেকে এবং সিরিয়ায় ইসলামিক স্টেটের অবস্থানগুলোর ওপর একাধিক বিমান হামলা চালায় তুরস্ক।এদিকে, সন্ত্রাসবাদ দমনে তুরস্কের এই বিমান হামলার প্রতি সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো।তবে, একই সাথে সংখ্যালঘু কুর্দিদের সাথে দুবছরের যুদ্ধবিরতির অবসান ঘটানো এই হামলা যেন পিকেকে’র সাথে শান্তি আলোচনা চালিয়ে যাবার ক্ষেত্রে প্রতিবন্...
চীনে শক্তিশালী ভূমিকম্প : নিহত ৪

চীনে শক্তিশালী ভূমিকম্প : নিহত ৪

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
চীনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৭ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে) রিখটার স্কেলে ৬.৫ মাত্রার ভূমিকম্প দেশটির উত্তর-পশ্চিমের স্বায়ত্তশাসিত অঞ্চল জিনজিয়াংয়ে আঘাত হানে।এ রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিকম্পে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৮০ জন।চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জিনজিয়াংয়ে হোটানের পিশান কাউন্টিতে। চীনা আর্থকুয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, এর উৎস ছিল ভূমির ১০ কিলোমিটার গভীরে।এই ভূমিকম্পে অন্তত চার জন মারা গেছেন। তবে মৃতদের পরিচয় ও ঠিক কীভাবে তারা মারা গেছেন, তাৎক্ষণিকভাবে খবরে তা জানাতে পারেনি সিনহুয়া।পিশানে সরকারি এক ফার্মের কর্মী লি হুয়া জানিয়েছেন, ভূমিকম্পটি খুব জোরেশোরে অনুভূত হয়েছে। প্রায় মিনিটখানেক ধরে তার ঘরবাড়ি দুলেছে। লি হুয়া বলেন, ‘আমার খুব ভয় ...
মিয়ানমার সীমান্তে বিদ্রোহী ঘাঁটিতে ভারতীয় বাহিনীর হামলা

মিয়ানমার সীমান্তে বিদ্রোহী ঘাঁটিতে ভারতীয় বাহিনীর হামলা

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
ভারতীয় প্যারা কমান্ডোরা মিয়ানমার সীমান্তে বিদ্রোহীদের ঘাঁটিতে হামলা চালিয়েছে। মেশিনগানসহ এমআই-১৭ হেলিকপ্টারে উড়ে তারা হামলা চালিয়েছে বলে জানা গেছে। গতকালের এই অভিযানে বেশ কয়েকজন বিচ্ছিন্নতাবাদী হতাহত হয়েছেন বলে দাবি করেছেন তারা।ভারতীয় সেনাবাহিনীর দাবি, সীমান্তের ওপারে নোকলাকে এনএসসিএন’র (খাপলাং)একটি ঘাঁটি এবং মণিপুরের উখরুল জেলার সীমান্ত বরাবর কেওয়াইকেএলের একটি ঘাঁটিতে এ অভিযান চালানো হয়েছে।সীমান্তবর্তী এলাকার সূত্র জানায়, ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার ওই এলাকায় চক্কর দেয় এবং মেশিনগান থেকে গুলি ছুঁড়তে থাকে। তারা বলেন, সীমান্তের কেবলি ওপারে অবস্থিত বিদ্রোহীদের ঘাঁটিতে আঘাত করার জন্য হেলিকপ্টারগুলো মিয়ানমার সীমান্তে ঢুকেছিল বলে তাদের মনে হয়েছে।সশস্ত্র বিদ্রোহীরা আরও হামলা করতে যাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন মেজর জেনারেল রান্ধির সিং জানান।...
৭০ বছরে চীনের সবচেয়ে বড় নৌদুর্ঘটনা, নিখোঁজ ৪০০

৭০ বছরে চীনের সবচেয়ে বড় নৌদুর্ঘটনা, নিখোঁজ ৪০০

আন্তর্জাতিক, বিশেষখবর
  বলা হচ্ছে ঘটনাটি ৭০ বছরের মধ্যে চীনের সবচেয়ে প্রাণঘাতী নৌদুর্ঘটনায় পরিণত হতে পারে। সোমবার রাতে ঝড়ের কবলে পড়ে মুহূর্তেই ৪৫৮ আরোহী নিয়ে উল্টে যায় পর্যটকবাহী ইস্টার্ন স্টার নামের চারতলা জাহাজটি। দেশটির ইয়াংজি নদীতে ডুবে যাওয়া ওই জাহাজ থেকে উদ্ধার করা হয়েছে ১৪ আরোহীর লাশ।  জীবিত উদ্ধার করা হয় সমান সংখ্যাক আরোহীকে। এখনও নিখোঁজ রয়েছে আরও ৪০০ আরোহী। তাদের খোঁজে উল্টে থাকা জাহাজ ও আশপাশের নদীতে বুধবারও তল্লাশি চালিয়ে যাচ্ছেন ডুবুরি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আর কাউকে জীবিত পাওয়ার আশা ক্রমেই ফিকে হয়ে আসছে।খোদ চীনা প্রধানমন্ত্রী লে কেকিয়াং উদ্ধার অভিযান দেখতে ঘটনাস্থলে যান। নিখোঁজ যাত্রীদের আত্মীয়স্বজনদের ক্ষোভের মুখে উদ্ধার ও তল্লাশি অভিযানের সর্বশেষ তথ্য নিয়মিতভাবে স্বচ্ছতার সঙ্গে প্রকাশের নির্দেশ দিয়েছেন তিনি। উদ্ধারকাজে যথাযথ কর্মী ও তহবিল যোগানোর আশ্বাসও দিয়েছেন তিনি। দেশটির রাষ্ট্রা...
নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতি হামলা, নিহত ১৮

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতি হামলা, নিহত ১৮

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম
নাইজেরিয়ায় একটি মসজিদে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির বর্নো রাজ্যের রাজধানী মেইদগুরির আলহাজ হারুনা মসজিদে আসরের নামাজ চলা অবস্থায় ওই হামলার ঘটনা ঘটে।হামলায় বেশ কিছু লোক আহত হয়েছেন। এর আগে শুক্রবার দিবাগত রাতে বর্নো রাজ্যের একটি গ্রামে দেশটির বিদ্রোহী সংগঠন বোকো হারামের হামলায় অন্তত ১৩ জন নিহত হয়।সর্বশেষ হামলায় দায় এখনও কেউ স্বীকার করেনি। দেশটির সাবেক সেনাশাসক মুহাম্মাদু বুহারি দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার একদিন পরই এসব হামলার ঘটনা ঘটল।শপথ নেওয়ার পর বুহারি বোকো হারাম দমনের অঙ্গীকার করেছেন।বর্নো রাজ্যের পুলিশপ্রধান আদরেমি ওপাদোকান ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, শনিবার মনডে মার্কেটের কাছের ওই মসজিদে আসরের নামাজ শুরু হওয়ার পরপরই আত্মঘাতি হামলাকারী তার কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।মার্কেটের ব্যবসায়ী নুরা খালিদের বর...
ভারতে তীব্র দাবদাহে শুধু মানুষ নয় মরছে পশু পাখিও

ভারতে তীব্র দাবদাহে শুধু মানুষ নয় মরছে পশু পাখিও

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
  ভারতে তীব্র দাবদাহে ভারতে সহস্রাধিক মানুষ মারা গেছে। এছাড়া মরছে বহু পশু পাখিও। ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যেই তাপদাহের দাপট বেশী।স্বাভাবিক ভাবে তেলেঙ্গানার নালগোন্দার বাসিন্দারা গ্রীষ্মকালে ৪৪-৪৫ ডিগ্রি সেলসিয়াসে অভ্যস্ত। কিন্তু এ বছর তাপমাত্রা তার চেয়ে দুই-তিন ডিগ্রি বেড়ে যাওয়া জীবন ওষ্ঠাগত হওয়ার জোগাড় হয়েছে।মঙ্গলবার পর্যন্ত তীব্র দবদাহে ভারতে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। তার মধ্যে, তেলেঙ্গানাতে মৃতের সংখ্যা বেশি। শুধু মানুষ নয়, গরমের শিকার হচ্ছে পশু পাখিরাও।নালগোন্দার ব্যবসায়ী রাভিন্দর রেড্ডি বিবিসিকে জানিয়েছেন, শহরে প্রচুর বাদুড় মরে যাচ্ছে। "গাছ থেকে পাতার মত মরে মরে নীচে পড়ছে বাদুড়।"তিনি নিজে দেখেছেন দুশ'র মত মরা বাদুর। ১৫-২০ টি মৃত ময়ূর দেখেছেন।উদ্বিগ্ন রেড্ডি জানান, গরমে তার ব্যবসাও বন্ধের উপক্রম। তার ১৮ জন কর্মচারীর মধ্যে মাত্র চারজন কাজে আস...
চীনের বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ৩৮

চীনের বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ৩৮

আন্তর্জাতিক, বিশেষখবর
  চীনে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছে আরও ছয় জন।সোমবার রাতে দেশটির মধ্যাঞ্চলের হেনান প্রদেশের ওই বৃদ্ধাশ্রমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।প্রশাসনের বরাত দিয়ে মঙ্গলবার চীনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো ঘটনাটি জানিয়েছে।সংবাদমাধ্যমগুলো জানায়, হেনানের লুশান কাউন্টির ওই বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের সময় দেড় শতাধিক লোক ছিল। দগ্ধদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রশাসনিক কর্মকর্তারা দাবি করেছেন, আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনেকেই নিরাপদে সরে যেতে পেরেছে। তবে আগুন নেভানোর পর সেখানে আর কেউ আটকা পড়েছেন কিনা বা কারও দুর্ভাগ্যজনক পরিণতি ঘটেছে কিনা তা খুঁজে দেখছে উদ্ধারকর্মীরা।...