Saturday, October 24Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

চীনে বিস্ফোরণের ৭২ ঘণ্টা পর জীবিত উদ্ধার হলো কুকুর

চীনে বিস্ফোরণের ৭২ ঘণ্টা পর জীবিত উদ্ধার হলো কুকুর

আন্তর্জাতিক, বিশেষখবর, স্লাইড
চীনের তিয়ানজিনে রাসায়নিক বিস্ফোরণের সেই জায়গাটিতে ধ্বংসাবশেষের মধ্যে ৭২ ঘণ্টা পর একটি কুকুর ছানা পাওয়া গেছে।সেটি এখন চীনের মানুষদের জন্য জীবন যুদ্ধের এক প্রতীক হয়ে উঠেছে।কুকুর ছানাটি একেবারে অক্ষত আছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।চীনের সোশাল মিডিয়াতে এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। হাজার হাজার কমেন্টে ভরে গেছে চীনা সোশাল মিডিয়ার সাইটগুলো।তার ছবিও শেয়ার হচ্ছে ব্যাপক।ভয়াবহ দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর খবরের পর কালো রঙের কুকুর ছানাটির আবির্ভাবকে এক আশার আলো বলে দেখছেন অনেকে।তেমনটাই লিখেছেন জুন বাও নামের একজন। অনেকে বিষয়টিকে অলৌকিক বলেও বর্ণনা করেছেন। কুকুর ছানাটি তার উদ্ধারকারীদের কাছ থেকে একদমই সরতে চাইছে না।গত বুধবার রাতে কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে তিয়ানজিন শহরের শিল্প এলাকায়।যার শকওয়েভ পৌঁছে গিয়েছিল কয়েক কিলোমিটার দুরে।যেখানে গাড়ির কারখানা, বিমা...
সিরিয়ায় বিমান হামলায় নিহত ১১০

সিরিয়ায় বিমান হামলায় নিহত ১১০

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
  সিরিয়ায় সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ১১০ জন নিহত। এছাড়া  আহত হয়েছে প্রায় ৩০০ লোক। রোববার দেশটির রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী দুমা শহরের একটি মার্কেটে ওই হামলা চালানো হয়। এ নিয়ে আসাদবিরোধীদের নিয়ন্ত্রিত ওই শহরটিতে এক সপ্তাহের মধ্যে দুইবার হামলা চালানো হলো।লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা দ্য সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে সোমবার আলজাজিরা এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে।সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী ওই মানবাধিকার সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান বলেছেন, হতাহতদের বেশির ভাগই বেসামরিক লোক। দুমার স্থানীয় ফটোগ্রাফার ফারিয়াস আব্দুল্লাহ আলজাজিরাকে জানান, দুমা অঞ্চলের মধ্যে ওটিই সবচেয়ে মার্কেট। যেখানে প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম হয়।প্রসঙ্গত, এর আগে গত বুধবার দুমা শহরের ওই একই মার্কেটে বিমান হামলা...
চীনে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১১২

চীনে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১১২

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
চীনের উত্তরাঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিনের একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন ১১২। রবিবার সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।এ প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিস্ফোরণে প্রাণক্ষয়ের এই ঘটনা থেকে কর্তৃপক্ষকে শিক্ষা নিতে হবে।বুধবারের শক্তিশালী জোড়া বিস্ফোরণে নিহতদের মধ্যে ২৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে ২১ দমকলবাহিনীর কর্মীও রয়েছেন। আহত হয়েছেন সাত শতাধিক। এদের মধ্যে ৭০ জনের অবস্থা গুরুতর।এদিকে, শনিবার বাতাসের দিক পরিবর্তনের ফলে বিস্ফোরণস্থলে নতুন করে আগুন জ্বলে ওঠে এবং বিষাক্ত গ্যাস লোকালয়ে চলে আসার শঙ্কা তৈরি হওয়ায় দুটি স্কুলে আশ্রয় নেওয়া স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেয় কর্তৃপক্ষ। তবে ঠিক কতজনকে সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, দুর্ঘটনাস্থল...
ভারতের ৬৯তম স্বাধীনতা দিবস আজ

ভারতের ৬৯তম স্বাধীনতা দিবস আজ

আন্তর্জাতিক, স্লাইড
ভারতের ৬৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে আজ ১৫ আগস্ট। নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে দেশটি।দিবসটি উপলক্ষে আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বলেন, 'এটা কোনো সাদামাটা সকাল নয়। এটা স্বপ্নের প্রত্যাশার সকাল, ১২৫ কোটি ভারতীতবাসীর আকাঙ্ক্ষার সকাল।...
কাশ্মীরে মসজিদে গ্রেনেড হামলায় ১১জন আহত

কাশ্মীরে মসজিদে গ্রেনেড হামলায় ১১জন আহত

আন্তর্জাতিক
ভারতের কাশ্মীরের সোপিয়ান জেলায় বৃহস্পতিবার ভোরে একটি মসজিদে গ্রেনেড বিস্ফোরণে অন্তত ১১ জন আহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, জামিয়া ট্রেনজ মসজিদে ফজরের নামাজ শেষ হওয়ার পর পরই বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি বলেন, ‘নামাজিরা নামাজ শেষে মসজিদের মেঝেতে একটি ধাতব পাত্র পড়ে থাকতে দেখেন। এ সময় একজন তা ওঠানোর চেষ্টা করলে এর নিচে লুকানো গ্রেনেডটি বিস্ফোরিত হয়।’ জম্মু ও কাশ্মীরের খানিয়ার এলাকায় গত বুধবার বিদ্রোহীদের হামলায় চারজন আহত হন। এর মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।...
চীনে বিস্ফোরণে নিহত ১৭

চীনে বিস্ফোরণে নিহত ১৭

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
চীনে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০০ জন।বন্দরনগরী তিয়ানজিনে বিস্ফোরক দ্রব্যের একটি গুদামে এই ঘটনা ঘটেছে।চীনের কর্মকর্তারা বলছেন, সেখানকার সময় রাত সাড়ে এগারোটার দিকে পর পর দুটি বিস্ফোরণ ঘটেছে। যার ধাক্কা পৌঁছে গিয়েছিল কয়েক কিলোমিটার দুর পর্যন্ত।প্রথম বিস্ফোরণটির শক্তি ছিল তিন টন টিএনটির সমপরিমাণ। কিন্তু তার পরেরটির শক্তি ছিল ২১ টন টিএনটির মতো।চারপাশের বহু ভবন এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকগুলোতে ফাটল দেখা গেছে।প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণের পর আগুনের কুণ্ডলী রাতের আকাশকে একেবারে আলোকিত করে তোলে।বহু দুর থেকে যা দেখা গেছে। অনেকে ভেবেছেন ভূমিকম্প হচ্ছে। বহু মানুষজন আতংকে বাইরে ছুটছিলেন।ওদিকে দিনের আলো ফোটার পর বোঝা যাচ্ছে চারপাশে বেশ কিছু ভবন গুড়িয়ে গেছে।দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে বহু কন্টেইনার। সকালেও আগুন জলতে দেখা গেছে।আশপাশে বিশাল এলাকা জুড়ে বিদ...
যুক্তরাষ্ট্রের ফার্গুসনে জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রের ফার্গুসনে জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক, বিশেষখবর, স্লাইড
  যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের ফার্গুসনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।পুলিশের বর্ণবাদী আচরণের বিপক্ষে এক বিক্ষোভ সমাবেশে পুলিশের ছোড়া গুলিতে আঠারো বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ তরুণ আহত হবার পর সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে।হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় থাকা টাইরন হ্যারিসের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ এনেছেন সরকারী কৌসুলিরা।যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন শহরে পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন নিহত হবার বছরপূর্তিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসেছিল তারই বন্ধু টাইরন হ্যারিস।পুলিশ বলছে, ওই সমাবেশ থেকে প্রথম পুলিশের দিকে গুলি ছুড়েছিল এমন ছয় ব্যক্তির একজন হ্যারিস।তবে, হ্যারিসের বাবা জানিয়েছেন, তার ছেলে নিরস্ত্র ছিল, এবং পুলিশ যখন হামলা চালায়, সে ঘটনাস্থল থেকে দৌড়ে পালাচ্ছিল।এখন সরকারী কৌশুলিরা হ্যারিসের বিরুদ্ধে পুলিশে কাজে বাধা প্রধান এবং পুলিশের ওপ...
সৌদিতে বোমায় নিহতদের চারজনই বাংলাদেশি

সৌদিতে বোমায় নিহতদের চারজনই বাংলাদেশি

আন্তর্জাতিক, জাতীয়
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আসির প্রদেশের একটি মসজিদে বোমা হামালায় নিহত ১৫ জনের মধ্যে চারজনই বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। বৃহস্পতিবারের বোমা হামলায় তাদের মৃত্যু হয়।নিহত বাংলাদেশিরা হলেন- আফাজ উদ্দিন, মো. জীবন, মইনুল মৃধা ও বেলাল হোসেন। এদের মধ্যে আফাজের বাড়ি লক্ষ্মীপুরে, আর জীবনের বাড়ি কুমিল্লায়।জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল আজিজুর রহমান জানান, হামলায় আরও চার বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে দিনাজপুরের চান মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় রিয়াদে আনা হয়েছে। হতাহতরা সবাই সেখানে পরিচ্ছন্নকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানান তিনি।আসির প্রদেশের আভা শহরের মসজিদটিতে ওই আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মসজিদটিতে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে স্পেশাল উইপোনস অ্যান্ড টেকটিকস (সোয়াত) ইউনিট। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্ট...