Saturday, October 24Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

দিনাজপুরের সেই ভিক্ষুকের মেয়ে এখন জার্মানির এমপি

আন্তর্জাতিক
নন্দিনী সৃষ্টি করলেন ইতিহাস, এটা কোন নাটক কিংবা সিনেমার গল্প নয় বাস্তবের নন্দিনী অনেক বেশী সৃজনশীল. এই নন্দিনী কাপাচ্ছে সমগ্র ভারতবর্ষ, বাংগালী মেয়ে নন্দিনী জন্ম উত্তর দিনাজপুরের রায়গঞ্জে,এই রায়গঞ্জ এবং দুর্গাপুরে নন্দিনীর বেড়ে ওঠা, নন্দিনীর বাস্তব সত্য পথের প্যাচালীর অপু দুর্গা কেও হার মানিয়েছে সেটা বলার অপেক্ষা রাখেনা,চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ হাসপাতালের ঠিক একটু পিছনে নন্দিনীদের বাড়ি,নন্দিনীর বাবা সমৃদ্ধ কোন ব্যবসায়ী কিংবা চাকুরিজীবী নয়, নেই কোন পৈত্রিক সম্পত্তির বৈভব. নন্দিনীর বাবা হরিনাথ ফকির ছিলেন স্থানীয় একটি মন্দিরের দায়িত্বে,প্রতিদিন মন্দিরের আশেপাশের বাড়িগুলো থেকে চাউল তুলতেন মন্দিরের জন্য,সেই চাউলের একটি অংশ মন্দিরে দিতেন আর একটি অংশ তিনি নিজে রাখতেন। মাঝেমধ্যে নন্দিনী তার বাবার সাথে গ্রামে গ্রামে ঘুরতেন চাউল সংগ্রহ করার জন্য। নন্দিনীর বয়স যখন ছয়...

একজন যাত্রীর জন্য স্টেশনে থামে ট্রেন, কারণটা শুনলে অবাক হবেন

আন্তর্জাতিক, প্রথম পাতা
খবরিকা ডেস্ক: বরফে ঢাকা একটা রেললাইন। বরফে ঢাকা একটা নির্জন স্টেশন। স্টেশনে প্রতিদিন সকালে থামে একটা ট্রেন। একজন যাত্রী ওঠে। বিকেলে ফিরতি ট্রেনে সেই একজনই নামে। একজন কলেজছাত্রী। একজনের জন্যই একটা স্টেশন। এমনই চলছে গত তিন বছর ধরে। হোক্কাইডো। জাপানের সবচেয়ে উত্তরের দ্বীপ। চারপাশে রুক্ষ্ম, পাহাড়ি পরিবেশ। ভরা শীতে অবিরত তুষারপাতে ঢেকে গেছে চারপাশ। তারই মাঝখানে তুষারে ঢাকা একটা রেললাইন। সেই শুভ্র তুষারের স্তূপ ছিন্নভিন্ন করে ছুটে চলেছে লাল রঙা এই ট্রেন। প্রতিদিন সকালে এই রেলপথের জনহীন কামি-শিরাতাকি স্টেশনে থামে এই ট্রেন। তুলে নেয় এক কলেজছাত্রীকে। আবার নামিয়ে দেয় বিকেলে। অনেকদিন আগেই পরিত্যক্ত এই স্টেশন। তবু শুধু মাত্র একজন যাত্রীর জন্য কেন এই স্টেশনে থামে ট্রেন? কারণ ছাত্রীটির গ্র্যাজুয়েশন এখনও শেষ হয়নি। অনেকদূরের কলেজে যেতে হয় ওকে। তাতে ট্রেনই ভরসা। তাই শুধুমাত্র ছাত্রীটির জন্য একটা গো...

রাজস্থানের পাহাড়ে দুধের ঝর্ণা!

আন্তর্জাতিক
পাহাড়ের কোল বেয়ে নেমে আসছে শুভ্রধারা, আর এ ধারা স্বর্গবাসীর উপভোগ করার কথা থাকলেও বিস্ময়ভরে তা উপভোগ করেছেন জগতেরই বাসিন্দারা। জগতের বাসিন্দা হয়ে দুধের ঝর্ণা উপভোগের এই সৌভাগ্য লাভ করলেন ভারতের রাজস্থানের বাসিন্দারা। পানিতে রঙ মাখানো অথবা রাসায়নিক কোনো কারসাজি নয়, সত্যি সত্যিই রাজস্থানের বাসিন্দারা দুধের ধারা দেখলেন! আসলে কী ঘটেছে রাজস্থানে? স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, সোমবার ভারতের পশ্চিমাঞ্চলের রাজ্যটির দক্ষিণাঞ্চলীয় শহর সিরোহির পাহাড়ি অঞ্চলে বেশ কিছুক্ষণ দুধের ঝর্ণাধারা উপভোগ করেন স্থানীয়রা। কোনো দৈব ব্যাপার নয়, আকস্মিকভাবেই ঘটনার সূত্রপাত। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন সকালে সিরোহির বাহারিঘাটা অঞ্চলে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি ট্যাঙ্কার। সঙ্গে সঙ্গে ট্যাঙ্কারটিতে ভর্তি থাকা দুধ গড়িয়ে পড়ে পাহাড়ের কোল বেয়ে। গুজরাটের একটি উৎপাদক প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার লিট...

‘রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত আমেরিকা’

আন্তর্জাতিক
রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে আমেরিকা। এ কথা বলেছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও নৃবিজ্ঞানের অধ্যাপক ডেনিস এটলার। তিনি বলেছেন, সিরিয়ার চলমান ঘটনাবলীতে আমেরিকা মধ্যপ্রাচ্যে অন্তত এক স্কোয়াড্রন এফ-১৫ বিমান পাঠিয়ে যুদ্ধের জন্য জোরদার বাজি ধরেছে। এ বিমান পাঠিয়ে মূলত আকাশ ও ভূমিতে মার্কিন সম্পদ রক্ষার চেষ্টা চেলছে। মার্কিন এ বিশ্লেষক বলেন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর মধ্যপ্রাচ্যে আমেরিকার একচেটিয়া আধিপত্য ছিল এবং স্বাধীনমতো সবকিছু করত। কিন্তু সিরিয়ার সামিরক ঘাঁটিতে ফিরে এসে রাশিয়া সেই অব্স্থার পরিবর্তন ঘটিয়ে দিয়েছে এবং মার্কিন হস্তক্ষেপ, আগ্রাসন ও প্রক্সি যুদ্ধকে রীতিমতো মোকাবেলা করা শুরু করেছে। সিরিয়া সরকারের অনুরোধে সামরিক অভিযান শুরুর মধ্যদিয়ে রাশিয়া মার্কিন আধিপত্য খর্ব করেছে এবং আমেরিকা এখন নিজের ভাবমর্যাদা উদ্ধারের চেষ্টা করছে। এর পাশাপাশি তারা মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভ...
পদার্থে নোবেল পেলেন জাপান ও কানাডার বিজ্ঞানী

পদার্থে নোবেল পেলেন জাপান ও কানাডার বিজ্ঞানী

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
এ বছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন জাপানের তাকাকি তাজিতা ও কানাডার আরথার বি ম্যাকডোনাল্ড।নোবেল কমিটি এক বিবৃতিতে বলেন, ‘নিউট্রিনোস বা অতিপারমাণবিক কণা যে আন্দোলিত হয় এবং এর ভর রয়েছে'- এটি আবিষ্কারের কারণে কাজিতা ও ম্যাকডোনাল্ডকে নোবেলের জন্য মনোনীত করা হয়েছে। কারণ আগে ধারণা করা হতো নিউট্রিনোসের কোনো ভর নেই।কাজিতা জাপানের রাজধানী টোকিওর কাশিবা এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি অব টোকিওতে কর্মরত রয়েছেন। অন্যদিকে, ম্যাকডোনাল্ড কানাডার কিংস্টনের কুইন্স ইউনিভার্সিটিতে কর্মরত।গত বছর এক জাপানি এবং এক মার্কিন বিজ্ঞানী পদার্থে নোবেল পান। বিবিসি বলেছে, ১৯০১ সালে নোবেল পুরস্কার চালুর পর এ পর্যন্ত পদার্থে ২০১ জন নোবেল পেয়েছেন। এর মধ্যে দুইজন নারী।প্রসঙ্গত, আগামীকাল বুধবার রসায়নের নোবেলের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হবে।...
২০ বছরেরও কম সময়ে সৌদি সরকারের পতন ঘটবে

২০ বছরেরও কম সময়ে সৌদি সরকারের পতন ঘটবে

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষস্থানীয় সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি হজযাত্রীদের প্রতি সৌদি কর্মকর্তাদের অমানবিক ও দায়িত্বজ্ঞানহীন আচরণের কঠোর সমালোচনা করে বলেছেন, আগামী বিশ বছরেরও কম সময়ের মধ্যে সৌদি সরকারের পতন ঘটবে ও সেখানে সউদ বংশের বাইরের কেউ নতুন সরকার গঠন করবে।তিনি রোববার তেহরানে এক সমাবেশে বলেছেন, সৌদি রাজার অমানবিক, দায়িত্ব জ্ঞানহীন ও অনৈসলামী আচরণ মিনার ঘটনার চেয়েও বেশি তিক্ত।সাফাভি বলেন, সৌদি সরকারের ব্যর্থতার কারণে পবিত্র মক্কা, মদিনা ও হজ অনুষ্ঠান আরও ভালোভাবে পরিচালনার পথ খুঁজে বের করা উচিত মুসলমানদের।তিনি বলেন,  আমরা আশা করছি, আল্লাহ চাইলে এখন থেকে আগামী বিশ বছরেরও কম সময়ের মধ্যে একটি ইসলামী সরকার পবিত্র মক্কা ও মদিনা পরিচালনা করবে এবং   সেখানে সউদ বংশ বলে কিছু থাকবে না।ইরান দাবি করছে, মিনার ঘটনায় অন্তত দুই হাজার হজযাত্রী নিহত ও ...
আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
  ইউরোপের দেশগুলোকে বাধ্যতামূলকভাবে ১ লাখ ৬০ হাজার শরণার্থী নেয়ার প্রস্তাব করা হয়েছে। শরণার্থী সংকট সামাল দিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাংকার বুধবার এ প্রস্তাব দিয়েছেন।সংকট মোকাবেলায় ইউরোপের দেশগুলোকে সহজ, সংকল্পবদ্ধ আর সমন্বিত পদক্ষেপ নিতেও কমিশনের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান ক্লদ। ১৪ সেপ্টেম্বর ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ প্রস্তাব নিয়ে আলোচনা হবে।এর আগে মে মাসে কমিশনের বৈঠকে ৪০ হাজার শরণার্থী গ্রহণ করার প্রস্তাব করা হয়েছিল। তার সঙ্গে এবার যোগ হবে আরও ১ লাখ ২০ হাজার শরণার্থী। ক্লদ জানান, এখন অভিবাসী বা শরণার্থী নিয়ে দ্বিধা বা ভয়ের সময় নয়।বিবিসি জানায়, স্টেট অব দি ইউনিয়নের বার্ষিক বক্তৃতায় ইউরোপীয় কমিশনের প্রায়োধিকার তুলে ধরার সময় কমিশনের প্রেসিডেন্টের এ ঘোষণা এলো। বক্তব্যের শুরুতেই ক্লদ বলেন, ইউরোপীয় ইউনিয়ন এখন ভালো পরিস্থিতিতে নেই, ইউনিয়নের ভেতর ইউরো...
লিবিয়া উপকূলে নৌকা থেকে ৫০ মৃতদেহ উদ্ধার

লিবিয়া উপকূলে নৌকা থেকে ৫০ মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকার খোল থেকে ৫০টিরও বেশি মৃতদেহ উদ্ধার করেছে ইতালিয় কোস্টগার্ড।এছাড়াও, নৌকাটি থেকে প্রায় ৪৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ইতালিয় কোস্টগার্ডের একজন মুখপাত্র।অভিবাসন প্রত্যাশীদের নৌকাটিকে সাহায্য করতে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের ফ্রনটেক্স বর্ডার কন্ট্রোল এজেন্সির সঙ্গে দায়িত্ব পালনরত সুইডিশ জাহাজ পোসেইদন এ সব লাশের খোঁজ পায়। ওই মুখপাত্র আরো বলেন, লিবিয়া উপকূল থেকে ৫০ কিলোমিটার দূরে বুধবার মোট ১০টি নৌকা থেকে সাহায্যের আবেদন পাওয়া গেছে। এর মধ্যে পাঁচটির উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে।সম্প্রতি লিবিয়া উপকূলে কয়েক হাজার অভিবাসী মারা গেছে এবং আরো কয়েক হাজার অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর আগে, আগস্টের শুরুতে নৌকার খোল হতে ৪৯জনের মৃতদেহ উদ্ধার করেছিল ইতালিয় নৌসেনা। জাতিসংঘের ভাষ্য অনুয...