Saturday, October 24Welcome khabarica24 Online

আন্তর্জাতিক

বেসরকারি সংস্থা নিয়ন্ত্রণে রাশিয়ায় কঠোর আইন

বেসরকারি সংস্থা নিয়ন্ত্রণে রাশিয়ায় কঠোর আইন

আন্তর্জাতিক, বিশেষখবর
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন একটি বিতর্কিত আইন অনুমোদন করেছেন যার ফলে সরকার হুমকি মনে করে এমন যেকোনো বিদেশি সংস্থাকে দেশটিতে নিষিদ্ধ করতে পারবে।এর ফলে অনেকেরই অভিযোগ, বিরোধীদের দমন করতে এটি সরকারের আরেকটি হাতিয়ার হয়ে উঠতে যাচ্ছে।নতুন এ আইনে বলা হয়েছে, রাশিয়ার নিরাপত্তার জন্যে হুমকি বা ঝুঁকি হয়ে উঠতে পারে, এমন যেকোনো বিদেশি সংস্থা বন্ধ করে দিতে পারবে সরকার। পাশাপাশি তাদের অর্থদণ্ড বা কারাদণ্ডও দেয়া যাবে। ওই সংস্থার সব সম্পদও বাজেয়াপ্ত করা হবে।যারা ওইসব সংস্থায় কাজ করবেন তাদের ছয় বছর পর্যন্ত কারাদণ্ডেরও বিধান রাখা হয়েছে। আইনটির সমর্থকরা বলছেন, এর ফলে রাশিয়ায় বিদেশি হস্তক্ষেপের রাস্তা বন্ধ হবে। তবে আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, এই কঠোর আইনের ফলে সিভিল সোসাইটিরই গলা বন্ধ করে ধরা হলো। হিউম্যান রাইটস ওয়াচ মনে করে, তাদের লক্ষ্য করেই এরকম আইন তৈরি ক...
সিরিয়ার বিখ্যাত পালমিরা নগরী আইএস যোদ্ধাদের দখলে

সিরিয়ার বিখ্যাত পালমিরা নগরী আইএস যোদ্ধাদের দখলে

আন্তর্জাতিক, স্লাইড
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে, পালমিরা নগরী থেকে স্থানীয় বাসিন্দাদের বেশিরভাগকেই সরিয়ে নেয়া হয়েছে।প্রত্যাহার করা হয়েছে সরকারি সৈন্যদের । খবরে বলা হচ্ছে আইএস যোদ্ধারা শহরটির দক্ষিণাঞ্চলে পুরাতন অংশে প্রবেশের চেষ্টা চালাচ্ছে।ইসলামিক স্টেট যোদ্ধারা বিখ্যাত এই শহর দখল করে নেয়ায়, মধ্যপ্রাচ্যে প্রতœতাত্ত্বিক নিদর্শনের জন্য সুপরিচিত এই নগরীর ঐতিহাসিক স্থাপনাগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।শহরটির বর্তমান অবস্থা সম্পর্কে, ওমার হামজা নামে স্থানীয় একজন বাসিন্দা বিবিসিকে বলেন, “প্রশাসন সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। শহরের পশ্চিমে হাসপাতালের নিয়ন্ত্রণ এখন আইএস এর হাতে। তারা পালমিরার উত্তরাঞ্চল পুরোপুরি দখলে নিয়েছে। রাস্তায় কোনও সাধারণ মানুষের দেখা নেই। অনেকেই স্কুল ঘরগুলোতে আশ্রয় নিয়েছেন”।এর আগে আইএস যোদ্ধারা অন্যান্য এলাকা দখলের পর বহু প্রতœতাত্ত্বিক প্রাচীন নিদর্শন...
ইরাকের বিস্তীর্ণ অঞ্চলের দখলে আইএস

ইরাকের বিস্তীর্ণ অঞ্চলের দখলে আইএস

আন্তর্জাতিক, স্লাইড
কয়েকদিনের টানা সংঘর্ষের পর ইরাকের সরকারি সেনাদের হটিয়ে রামাদি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে ইসলামিক স্টেট বা আইএস। এর মধ্য দিয়ে ইরাকের বিস্তীর্ণ অঞ্চলের দখল নিল আইএস। সরকারি সেনারা এখনো শহরটি ফের তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। গতকাল সেখানে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রামাদি শহরকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। কারণ এটি ইরাকের সবচেয়ে বড় প্রদেশ আনবারের রাজধানী।তবে পেন্টাগন বলছে, আইএস রামাদি নিয়ন্ত্রণে নিলেও তাদের জন্য সমস্যা হবে না। আইএস হটাতে ইরাকে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।আইএসের বিরুদ্ধে লড়ছে হিজবুল্লাহ : এদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষক ডিন হেন্ডারসন ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, আইএস মূলত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর তৈরি। এখন তাদের তৈরি বাহিনীর বিরুদ্ধেই দেশটিতে লড়তে হচ্ছে। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আইএসের বিরুদ্ধে এখন লড়াই শুরু কর...
আবারও নেপালে ভূমিকম্প

আবারও নেপালে ভূমিকম্প

আন্তর্জাতিক, বিশেষখবর, সংবাদ শিরোনাম
আবারও ভূমিকম্প হয়েছে নেপালে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৭।বাংলাদেশ সময় আজ শনিবার বিকেল ৫টা ৩৪ মিনিটে দেশটিতে মাঝারি মানের একটি ভূমিকম্প আঘাত হানে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উ‍ৎপত্তিস্থল ছিল নেপালের রামেচাপ জেলার ২৪ কিলোমিটার উত্তরে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।...
পাকিস্তানে বাসে বন্দুকধারীদের গুলি, নিহত ৪৩

পাকিস্তানে বাসে বন্দুকধারীদের গুলি, নিহত ৪৩

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
পাকিস্তানের করাচিতে ইসমাইলী সম্প্রদায়ের লোকদের বহনকারী বাসে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৩ জন।বুধবার সকালে করাচির সফেরা চক এলাকায় এ ঘটনা ঘটে।হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৬ জন নারী রয়েছে। পাকিস্তানের অনলাইন পত্রিকা ডন এ খবর প্রকাশ করেছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডন জানায়, তিন থেকে চারটি মোটর সাইকেলে করে ৮ জন বন্দুকধারী যাত্রীবহনকারী ওই বাসে গুলি চালায়। বাসটিতে ৫২ জন যাত্রীর ধারণ ক্ষমতা থাকলেও এতে অনেক বেশি যাত্রী তোলা হয়।এদিকে এএফপির খবরে বলা হয়, বন্দুকধারীরা প্রথমে বাস থামিয়ে পাশ থেকে গুলি করে। পরে বাসের ভেতরে উঠে নির্বিচারে গুলি করতে থাকে। বাস থেকে নেমে যাওয়ার আগে বন্দুকধারীরা পরীক্ষা করে দেখে সবাই আহত হয়েছে কি না।সিন্ধ পুলিশ ইন্সপেক্টর জেনারেল গোলাম হায়দার জানিয়েছেন, বাসটি করাচির সফেরা এলাকায় যাচ্ছিল। এসময় ৯ এমএম পিস্তল ...
পাশ্চাত্যের চাপ সত্ত্বেও পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে ইরান

পাশ্চাত্যের চাপ সত্ত্বেও পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে ইরান

আন্তর্জাতিক, বিশেষখবর
পাশ্চাত্যের চাপ সত্ত্বেও শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে ইরান। একথা জানিয়েছেন তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি।তিনি শুক্রবার তেহরানের জুমার নামাজের খোতবায় বলেছেন, শান্তিপূর্ণ কাজে পরমাণু কর্মসূচি প্রয়োজন হলেও তেহরান একইসঙ্গে দৃঢ়তার সঙ্গে জানাচ্ছে যে, দেশটি কখনোই পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি।ইরানের প্রতি তাদের ভাষায় যেসব পশ্চিমা কর্মকর্তা আস্থা রাখতে পারছেন না তাদের উদ্দেশ করে ইমামি কাশানি বলেন, তারা এমন সময় ইরানের সততা ও সদিচ্ছাকে প্রশ্নিবিদ্ধ করছে যখন তারা নিজেরাই মিথ্যাচারের মাধ্যমে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে গোটা বিশ্বের স্থিতিশীলতাকে বিপদের মুখে ঠেলে দিয়েছে।ইয়েমেনে সৌদি আরবের বর্বরোচিত আগ্রাসনে প্রতিদিনই নিহত মানুষের সংখ্যা বাড়ছে বলে উল্লেখ করেন তেহরানের জুমার নামাজের খতিব। তিনি বলেন, সৌদি আরবসহ অন্যান্য আরব দেশের জনগণের উচিত রিয়া...
ইয়েমেন থেকে পালিয়েছে ৪ হাজার সৌদি সেনা

ইয়েমেন থেকে পালিয়েছে ৪ হাজার সৌদি সেনা

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
  সৌদি সরকারের পক্ষ থেকে ইয়েমেনের ওপর স্থল-হামলা চালানোর নির্দেশ আসতে পারে- এই ভয়ে  প্রায় ৪ হাজার সৌদি সেনা সীমান্তের ঘাঁটিগুলো থেকে পালিয়ে গেছে।ইউরোপের কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে গবেষণা সংস্থা 'গ্লোবাল রিসার্চ' এই তথ্য জানিয়েছে।ইরাকের নাহরাইন নেট নিউজও জানিয়েছে, পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলোর বরাত দিয়ে তাদের কূটনীতিকরা বলেছেন, সৌদি সেনারা ইয়েমেন সীমান্ত সংলগ্ন সামরিক ঘাঁটি ও সেনা-কেন্দ্রগুলো থেকে দলে দলে পালিয়ে গেছে।অন্য এক রিপোর্টে জানা গেছে, দশ হাজারেরও বেশি সৌদি সেনা দেশটির নানা সামরিক ইউনিট ও ন্যাশনাল গার্ড বাহিনী থেকে পালিয়ে গেছে।বিশেষজ্ঞরা বলছেন, ইয়েমেনে স্থল-অভিযান চালানোর মতো শক্তিশালী মনোবল ও নৈতিক সাহস সৌদি সশস্ত্র বাহিনীর নেই এবং এ ধরনের অভিযান চালানো হবে সৌদি আরবের জন্য আত্মহত্যার শামিল।ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্লেষণ অনুযায়ী ইয়েমেনের সশস্ত্র বাহিনী, হুথি যোদ্ধা ...
নেপালে নিহতের সংখ্যা বেড়ে ৩,২১৮

নেপালে নিহতের সংখ্যা বেড়ে ৩,২১৮

আন্তর্জাতিক, সংবাদ শিরোনাম, স্লাইড
নেপালে গত শনিবারের ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩২১৮ জনে পৌঁছেছে। আজ সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান রামেশ্বর দাঙ্গাল এ তথ্য জানান। আহত ব্যক্তিদের তালিকায় রয়েছে ছয় হাজার ৫০০ জনের বেশি। এএফপির খবরে জানানো হয়, ভারত ও চীনে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৯০ জনে পৌঁছেছে। ভূমিকম্পের প্রভাবে তুষারধসে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে গতকাল পর্যন্ত ১৭ জন নিহত হয় বলে খবর পাওয়া গেছে। ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। এ পরিস্থিতিকে দুর্যোগপূর্ণ উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে নেপাল। গতকাল রবিবার নেপালে আবার নতুন করে ভূমিকম্প হয়েছে। ভারত ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় ওই ভূকম্পন অনুভূত হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।নেপালের তথ্য ও সম্প্রচারমন্ত্রী মীনেন্দ্র রিজাল ভারতীয় টেলিভিশনে দেওয...