Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

বাংলাদেশ ফ্রাঞ্চাইজি ফুটবল লীগের চেয়ারম্যান ম্যারাডোনা!

বাংলাদেশ ফ্রাঞ্চাইজি ফুটবল লীগের চেয়ারম্যান ম্যারাডোনা!

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বাংলাদেশ ফ্রাঞ্চাইজি ফুটবল লিগের চেয়ারম্যান হতে রাজি হয়েছেন আর্জেন্টাইন 'ফুটবল ইশ্বর' ডিয়েগো ম্যারাডোনা।শুক্রবার সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপের ইক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর গোস্বামী গণমাধ্যমকে এ তথ্য জানান।কিছুদিন আগে বাফুফেকে ভারতের ইন্ডিয়ান সুপার লিগের আদলে একটি ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগ আয়োজনের প্রস্তাব দিয়েছিল ভারতীয় প্রতিষ্ঠান সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ। তারা বলেছিল, যদি লিগটি আয়োজন করা সম্ভব হয়, তাহলে দিয়েগো ম্যারাডোনাই হবেন এই আসরের চেয়ারম্যান।লিগ আয়োজনে জানানো হয়, মোট আটটি দল এতে অংশ নেবে। সাতটি বিভাগের সঙ্গে যুক্ত হবে ময়মনসিংহ জেলা। শুধু ম্যারাডোনার নেতৃত্বে লিগ আয়োজনই নয়, ইউরোপ এবং লাতিন আমেরিকার নামি-দামি ক্লাবগুলোও যুক্ত থাকবে বাংলাদেশের ফ্রাঞ্চাইজি ভিত্তিক লীগে। বিশ্বমানের কোচ এবং খেলোয়াড়রাও থাকবে।অবশ্য বাফুফে এ বিষয়ে তখন তেমন একটা সাড়া দেয়নি। প্রস্তাব পাওয়ার পর বাফুফে সভাপতি...
ফ্রান্সে দুজনকে জিম্মিকারী অস্ত্রধারীর আত্মসমর্পন

ফ্রান্সে দুজনকে জিম্মিকারী অস্ত্রধারীর আত্মসমর্পন

আন্তর্জাতিক, স্লাইড
ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে একটি শহরে দুজনকে জিম্মিকারী অস্ত্রধারী আত্মসমর্পন করেছেন। পুলিশ তাকে গ্রেফতার করেছেন। তবে ওই অস্ত্রধারীর নাম-পরিচয় জানা যায়নি।এর আগে শুক্রবার প্যারিসের উত্তর-পশ্চিমাঞ্চলের এই শহরের একটি পোস্ট অফিসে জিম্মিকারী অবস্থান নেয়। এএফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডন অনলাইন।পুলিশের বরাত দিয়ে এএফপি জানায়, প্যারিসের উত্তর-পশ্চিমের শহর কলম্বেসের একটি ডাকঘরে দুজনকে জিম্মি করে ওই বন্দুকধারী। আটকা পড়া লোকদের উদ্ধার করতে মুহূর্তের মধ্যে ওই পোস্ট অফিস ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ভবনটির ওপর হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা যায়।ভবন থেকে বেরিয়ে আসা কয়েক ব্যক্তি বলেছেন, গ্রেনেড ও কালাশনিকোভ রাইফেলের মতো ভারী অস্ত্র নিয়ে এক ব্যক্তি ভবনে ঢুকে পড়েন।...
বিএনপি অবরোধ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করলে সংলাপ! : হানিফ

বিএনপি অবরোধ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করলে সংলাপ! : হানিফ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি নিজেরাই নিজেদের নেতাদের উপর হামলা চালিয়ে বিদেশিদের সহানুভূতি নিতে চায়। এর প্রমাণ হলো বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলা।  তিনি বলেন, বিএনপি অবরোধ ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করলে সংলাপের বিষয়টি বিবেচনা করা হবে। শুধু বিএনপি নয়, সব দলের সাথে আলোচনা হবে।শুক্রবার বিকেলে আ'লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  হানিফ বলেন, বিএনপিকে আগে নষ্ট রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। অবরোধ প্রত্যাহার করে জ্বালাও পোড়াও বন্ধ করতে হবে। তারপর সংলাপের বিষয়টি ভেবে দেখবে আ'লীগ।তিনি বলেন, সহিংসতা বন্ধ না করে বিএনপি বিদেশী বন্ধুদের কাছে যতই ধর্না দিক, তাদের সমর্থন পাবে না।আ'লীগ কুটনীতিকদের বৈঠক নিয়ে এখন ভাবছে না বলে তিনি জানান।বিজিবি প্রধানের বক্তব্যক...
অবৈধ সরকার এখন খাদের কিনারায় : রিজভী

অবৈধ সরকার এখন খাদের কিনারায় : রিজভী

জাতীয়, বিশেষখবর
বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করেনা এবং ক্ষমতায় গেলে কারো প্রতি প্রতিহিংসামূলক আচরণ করবেনা।আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। যতক্ষণ পর্যন্ত না বিজয় অর্জিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।শুক্রবার বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী একথা বলেন।একইসাথে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে এই মূহুর্তে কার্যকর সংলাপের ব্যবস্থা করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান বিবৃতিতে রিজভী বলেন, জনগণের ভোটের অধিকার ফিরে পাওয়া ও একটি অবাধ নির্বাচন নিশ্চিত করার জন্যই আমরা জনগণকে সাথে নিয়ে লাগাতার এই আন্দোলনে রত আছি। এই অবৈধ সরকার এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে।রিজভী বলেন, একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের জন্য জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে এ...
অশুভ শক্তিকে প্রতিহত করতে সেনাবাহিনী প্রস্তুত

অশুভ শক্তিকে প্রতিহত করতে সেনাবাহিনী প্রস্তুত

জাতীয়
  দেশের অখণ্ডতা রক্ষায় যে কোনো অশুভ শক্তিকে দৃঢ়ভাবে প্রতিহত করতে আমাদের সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৫৫ পদাতিক ডিভিশনের শীতকালীন অনুশীলন শেষে দরবারে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।সৈনিকদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, মনে রাখবেন জনগণই দেশের শক্তি, আপনারা জনগণেরই অবিচ্ছেদ্য অংশ। আমাদের সবার দায়িত্ব সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন কাজ করা। তাই জনগণের আস্থা অর্জন অত্যন্ত জরুরি।প্রধানমন্ত্রী বলেন, এ মহড়া ৫৫ পদাতিক ডিভিশন তথা বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বের উজ্জ্বল স্বাক্ষর বহন করছে। সেনাবাহিনী পেশাগত কর্মকাণ্ডের পাশাপাশি দেশ ও জাতির প্রয়োজনে অর্পিত দায়িত্ব পালন করে আসছে। গত নির্বাচনের সময় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব নিরপেক্ষ ও দক্ষতার সঙ্গে পালন করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখ...
সরকার সন্ত্রাসীদের দিয়ে হামলা চালাচ্ছে: খালেদা

সরকার সন্ত্রাসীদের দিয়ে হামলা চালাচ্ছে: খালেদা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার সন্ত্রাসীদের দিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলা করছে। এতে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই।বৃহস্পতিবার রাত ৮টায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সিনিয়র যুগ্ম মহাসচিব এস এম রফিকুল ইসলাম খালেদার বলা ওই বক্তব্য সাংবাদিকদের জানান।গুলশান কার্যানলয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যায়। রাত আটটার দিকে তারা বের হয়ে আসেন। এরপর খালেদা জিয়ার কার্যালয়ের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা রফিকুল ইসলাম।রফিকুল ইসলাম আরও জানান, খালেদা জিয়া আন্দোলন তীব্রতর হওয়ার কথা বলেছেন। তিনি বলেন, এই আন্দোলনের লক্ষ্য ক্ষমতায় যাওয়া নয়, দেশের গণতন্ত্র, মানবাধিকার রক্ষা এবং উন্নয়নের রাজনীতি নিশ্চিত করা।...
তারেককে দেশে ফিরিয়ে আনা হবে: আইনমন্ত্রী

তারেককে দেশে ফিরিয়ে আনা হবে: আইনমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তিনি পলাতক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।বৃহস্প্রতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।আইনমন্ত্রী বলেছেন, বিএনপির হরতালের নামে এখন যেটা করছে সেটা হচ্ছে সন্ত্রাস, তার জন্য আইন প্রয়োগ করা হবে। হরতাল বন্ধ করা যদি জনগণের দাবি হয় তাহলে হরতাল বন্ধেও আইন করা হবে।তিনি বলেন, তালেবানদের সাথে যেমন আলোচনা হয়না তেমনি বিএনপির মত সন্ত্রাসী দলের সাথেও কোন আলোচনা হবেনা। তবে দেশের উন্নয়নে যে কোন দলের সাথে আলোচনা হতে পারে।আনিসুল হক বলেন, বিএনপি দেশের উন্নয়ন চায়না সে কারনেই তারা দেশে সন্ত্রাস চালাচ্ছে। উন্নয়ন ঠেকাতেই তারা এ অরাজকতার সৃষ্টি করছে। তাদের আন্দোলনে জন ...
সাংসদ বাদলের কার্যালয়ে ককটেল হামলা

সাংসদ বাদলের কার্যালয়ে ককটেল হামলা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  সরকার দলীয় সাংসদ মইনউদ্দিন খান বাদলের কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় এ ঘটনা ঘটেছে।চান্দগাঁও থানার ওসি সৈয়দ আব্দুর রউফ বলেন, ভবনের নিচতলায় এমপি সাহেবের অফিস ছিল। দু’তিনদিন আগে তারা উপরে শিফট করেছেন। সন্ধ্যায় দুর্বৃত্তরা তিনটি ককটেল বিস্ফোরণ করলে এগুলো ভবনের নিচতলার দেয়ালে পড়ে বিস্ফোরিত হয়। ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো আবাসিক এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার ‘এ’ ব্লকে একটি ভবনের দোতলায় চট্টগ্রাম-৮ আসনের নির্বাচিত সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি মইনউদ্দিন খান বাদলের রাজনৈতিক কার্যালয়।প্রসঙ্গত, গত মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মইনউদ্দিন খান বাদল বলেন, 'খালেদা জিয়া যদি এখন গ্রেনেড নিয়ে ...