Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

গোয়েন্দাদের আরও সতর্ক হতে হবে : প্রধানমন্ত্রী

গোয়েন্দাদের আরও সতর্ক হতে হবে : প্রধানমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  এনএসআইয়ের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায়, তাদের বিরুদ্ধে গোয়েন্দাদের আরও সতর্ক হতে হবে।শনিবার রাজধানীর সেগুন বাগিচায় জাতীয় গোয়েন্দা সংস্থার বহুতল ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১২ দিন ধরে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধের মধ্যে বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা, ভাংচুর, বোমাবাজি ও রেল লাইন উৎপাটনের ঘটনা ঘটেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিরোধী জোট নাশকতা চালিয়ে রাষ্ট্রকে অকার্যকর করতে চায়। এনএসআইয়ের অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী চোরাকারবার, মাদক চোরাচালান বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।...
দেশের প্রকৃত মালিক জনগণ আজ জিম্মি হয়ে পড়েছে : ড. কামাল

দেশের প্রকৃত মালিক জনগণ আজ জিম্মি হয়ে পড়েছে : ড. কামাল

জাতীয়, বিশেষখবর
  গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জাতি বর্তমানে এক চরম অনিশ্চয়তা ও গভীর রাজনৈতিক সংকটে পড়েছে। ৯০ সালে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পর ক্ষমতাসীন সরকারগুলোর স্বেচ্ছাচারী শাসন এবং প্রধান বিরোধী দলগুলোর ইতিবাচক ভূমিকার পরিবর্তে লাগাতার সংসদ বর্জন ও নেতিবাচক রাজনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় জাতি আজ এ অবস্থায় পড়েছে। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।ড. কামাল বলেন, ২০০১ সালে নির্বাচিত সরকারের সীমাহীন দুর্নীতি ও দুঃশাসন দেশকে এক অরাজকতাপূর্ণ পরিস্থিতির মধ্যে ঠেলে দেয়। পরবর্তীতে জন আন্দোলনের পরিপ্রেক্ষিতে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি আরো বলেন, ২০০৮ সালে নির্বাচিত সরকারের নিকট জনগণের প্রত্যাশা ছিল প্রচুর। কিন্তু ক্ষমতাসীন সরকার অঙ্গীকারগুলো বাস্তবায়নের পরিবর্তে দুর্নীতি ও দুঃ শাসন অব্যাহত রাখে। জনগণের ম্যান্ডেট গ্রহণ না করে সংখ্যাগ...
কালজয়ী গানের স্রষ্টা গোবিন্দ হালদার আর নেই

কালজয়ী গানের স্রষ্টা গোবিন্দ হালদার আর নেই

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  কালজয়ী গানের স্রষ্টা গোবিন্দ হালদার আর নেই। আজ শনিবার সকাল সাড়ে দশটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কিডনি, চর্ম, দৃষ্টিশক্তি ও বাকশক্তির সমস্যায় তাকে কলকাতার মানিকতলায় অবস্থিত জিতেন্দ্র নারায়ণ রায় হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে সেখানেই তিনি মারা যান। মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী পারুল হালদার এবং মেয়ে গোপা দত্তকে।১৯৩০ সালের ২১ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগায় জন্মগ্রহণ করেন গোবিন্দ হালদার। পরবর্তীতে কর্মসূত্রে কলকাতার কাঁকুড়গাছির ৩০ নম্বর রামকৃষ্ণ সমাধি রোডে অবস্থিত এল আই জি আবাসনে থাকতে শুরু করেন তিনি। মুক্তিযুদ্ধকালে তার লেখা হৃদয় স্পর্শ করা গানের মধ্যে রয়েছে ‘এক সাগর রক্তের বিনিময়ে/বাংলার স্বাধীনতা আনলে যারা’, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে/রক্ত লাল রক্ত লাল রক্ত লাল...
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে: ২০ দল

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে: ২০ দল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  দাবি আদায়ের মাধ্যমে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অবরোধসহ ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আজ শনিবার দুপুরে ২০ দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলা হয়।বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ২০০৯ সালে ক্ষমতাসীন হবার পর থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্রমাগতভাবে মানুষের অধিকারগুলো সংকুচিত করেছে। বিশেষভাবে গণতন্ত্রে যে বিরোধী দলের বিশেষ একটি জায়গা আছে সেটিকে তারা কখনই বিশ্বাস করেনি। গণতন্ত্রে স্বীকৃত বিরোধী দলের সব কর্মকাণ্ডকে বানচাল করতে তারা দমননীতি অবলম্বন করেছে। তাদের দমননীতি অমানবিক, মধ্যযুগীয় এবং নাজি ফ্যাসিস্টদের সমতুল্য। শুধু কথা বলা, সভা, সমাবেশের অধিকারগুলোই তারা হরণ করেনি বরং নাজিদের কায়দায় বিরোধী দলের নেতাদের অবরুদ্ধ, কারারুদ্ধ, মিথ্যা মামলাতেই জড়ানো হয়নি, অনেককে পৃথিবী...
সহিংসতা বন্ধে জাতিসংঘের আহ্বান

সহিংসতা বন্ধে জাতিসংঘের আহ্বান

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বাংলাদেশে রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর প্রতি সংঘাত থামানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন। সংস্থাটি বলেছে, এরই মধ্যে সংঘাতে অনেক হতাহতের ঘটনা ঘটেছে এবং তা আরও বাড়তে পারে বলে তারা শঙ্কিত।বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনের কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তিতে বিএনপি দেশজুড়ে অবরোধের ডাক দেওয়ার পর থেকে চলমান সংঘাতের শুরু। দলটির চেয়ারপারসন ও জ্যেষ্ঠ নেতাদের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে বাধা দেয় সরকার। এরপর থেকে সহিংসতায় এক ডজনের বেশি মানুষ নিহত হয়েছেন। বিরোধী দলের অনেক বড় নেতাকে আটক করা হয়েছে।বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার একটি যাত্রীবাহী বাসে দেওয়া আগুনে পুড়ে চারজনের (পরে হাসপাতালে একজন মারা যাওয়ায় সংখ্যাটি এখন পাঁচ) মৃত্যু হয়েছে। একই দিন বিএনপির এক সিনিয়র নেতা গুলিবিদ্ধ হয়েছেন এবং তার গাড়িতে আগু...
যৌথবাহিনীর অভিযান যে কোনো মুহূর্তে

যৌথবাহিনীর অভিযান যে কোনো মুহূর্তে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  নাশকতার লাগাম টেনে ধরতে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান। র্যাব, পুলিশ ও বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সমন্বয়ে এ অভিযান শুরু হবে চলতি সপ্তাহের যে কোনো মুহূর্তে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষও করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। আর এ অভিযানের তদারকি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযানে চলমান রাজনৈতিক নাশকতায় জড়িত এবং এর মদদদাতাদের যে কোনো মূল্যে আটক করা হবে। অন্যান্য অভিযান থেকে ভিন্ন ও কঠোর এ অভিযানে গ্রেফতারের তালিকায় বিএনপি-জামায়াতের মাঠপর্যায় থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের নেতারাও রয়েছেন। তালিকায় আরও রয়েছে পেশাদার অপরাধীদের নাম।এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল টেলিফোনে বলেন, অবরোধের নামে বিএনপি-জামায়াত সাধারণ মানুষের ওপর বোমা মারছে, যানবাহনে অগি্নসংযোগ করছে। এদের ছাড় দেওয়ার কোনো স...
সংলাপ না বসলে দেশের অবস্থা আরো খারাপ হবে : বি চৌধুরী

সংলাপ না বসলে দেশের অবস্থা আরো খারাপ হবে : বি চৌধুরী

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, দেশের চলমান সংকট উত্তরণে সরকারকে আবারো দ্রুত সংলাপে বসার তাগিদ দিলেন। সংলাপ না বসলে দেশের অবস্থা আরো খারাপ হতে পারে বলে আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।শুক্রবার দুপুরে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে দেখে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক রাষ্ট্রপতি এই তাগিদ দেন।তিনি বলেন, দেশের চলমান সংকট ক্রমাগত প্রকট থেকে প্রকটতর হচ্ছে। এটা রাজনীতির জন্য অশনি সংকেত। এই অবস্থার অবসান করতে হলে আমি বলতে চাই পথ একটাই। আবারো বলছি, একটাই পথ আছে- সরকারকে আলাপ-আলোচনায় বসতেই হবে, বিরোধী দলের সঙ্গে তাদের কথা বলতেই হবে।তিনি বলেন, আমি এডভান্স বলতে চাই না, নিজেরা আলোচনায় না বসলে বিদেশীদের হস্তক্ষেপে আপনাদের বিরোধী দলের সঙ্গে কথা বলতে হতে পারে। এটা হবে লজ্জাজনক।দুপুর ২টার দিকে অধ্যাপক বি...
রবিবার বরিশালের ছয় জেলায় ২০ দলের সকাল-সন্ধ্যা হরতাল

রবিবার বরিশালের ছয় জেলায় ২০ দলের সকাল-সন্ধ্যা হরতাল

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বরিশাল বিভাগের ছয় জেলায় আগামী রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। আজ শুক্রবার সন্ধ্যায় জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে হরতালের বিষয়টি সাংবাদিকেদর নিশ্চিত করা হয়।এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের বলেন, বিএনপির চেয়ারপারসনকে অবরুদ্ধ করে রাখা, চলমান অবরোধ কর্মসূচিতে বিএনপির মহাসচিবসহ ২০ দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার-নির্যাতন ও হত্যার প্রতিবাদে উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন ফরহাদের বাসভবনে নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক হয়। ওই সভায় বরিশাল বিভাগের ছয় জেলায় সর্বাত্মক এই হরতাল পালনের সিদ্ধান্ত হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, উক্ত বৈঠকে উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন, সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির আমিনুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এব...