Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

ওয়ানডে দ্রুততম সেঞ্চুরির মালিক ডি ভিলিয়াস

ওয়ানডে দ্রুততম সেঞ্চুরির মালিক ডি ভিলিয়াস

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়াস। ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধে মাত্র ৩১ বলে তিনি এ মাইলফলক স্পর্শ করেন।  এর আগে ওয়ানেডেতে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। আফ্রিদির ৩৭ বলে করা সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গেন এ অলরাউন্ডার মাত্র ৩৬ বলে।একই ম্যাচে ডি ভিলিয়ার্স ভেঙ্গেছেন হাফ সেঞ্চুরির রেকর্ডও। মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরির তিনি ২২ বছর আগে শ্রীলংকার সনাথ জয়সুরিয়ার রেকর্ড ভাঙ্গেন। ১৯৯৬ সালে জয়সুরিয়ার রেকর্ড হাফসেঞ্চুরিটি ছিল মাত্র ১৭ বলে। এদিন আরও একটি রেকর্ড নিজের পাশে লেখাতে পারতেন ডি ভিলিয়াস। কিন্তু এবার আর পারলেন না মাত্র ১ রানের জন্য। তাই ১৬ ছয় আর ৯ চারে ৫৯ বলে ১৪৯ রান করে দুটি রেকর্ডের মালিক হয়ে একটু আক্ষেপ থাকতে পারে প্রটিয়া অধিনায়কের।এদিকে, প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ৪৩৯ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্...
খালেদার অফিসের সামনে লাইভ ক্যামেরা

খালেদার অফিসের সামনে লাইভ ক্যামেরা

জাতীয়, স্লাইড
  গুলশান ও বারিধারার কূটনৈতিকপাড়ায় কড়া পাহারা বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনেও বসানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর লাইভ ক্যামেরা। রবিবার সকাল সাড়ে ৯টায় খালেদা জিয়ার কার্যালয়ের সামনে ডিএমপির মিডিয়া সেন্টারের লাইভ ক্যামেরা স্থাপন করেন ডিএমপির কনস্টেবল মাহবুদ হোসেন ও কামরুল আহসান।ক্যামেরার মাধ্যমে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সার্বিক চিত্র ও তথ্য সরাসরি ডিএমপি দপ্তরে যাচ্ছে বলে জানান দায়িত্বরত পুলিশ সদস্যরা।জানতে চাইলে মাহবুদ হোসেন বলেন,  বিশেষ বিশেষ দিনে আমরা এ ব্যবস্থা নিয়ে থাকি। আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে কূটনৈতিক পাড়ায় বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের নিরপত্তাও বাড়ানো হয়েছে।এদিকে গত রাত সাড়ে ১২টার দিকে বিএনপি নেত্রীর কার্যালয়ের মূল ফটকে ফের তালা ...
রুবেলের জামিন বাতিলে হাইকোর্টে হ্যাপি

রুবেলের জামিন বাতিলে হাইকোর্টে হ্যাপি

মীরসরাই
  চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা মামলার আসামি ক্রিকেটার রুবেল হোসেনের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। রবিবার হ্যাপির আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশি­ষ্ট শাখায় এই আবেদন জমা দেন। আবেদনে আসামি রুবেলের জামিন স্থগিত করে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি বিচারিক আদালতের দেওয়া জামিনের আদেশ কেন বাতিল করা হবে না- তা জানতে রুল চাওয়া হয়েছে।  এ বিষয়ে হ্যাপির আইনজীবী ইউনুস আলী আকন্দ সাংবাদিকদের জানান, বিচারক মামলার অভিযোগের বিষয়ে গুরুত্ব না দিয়ে সে আসামিকে খেলোয়ার হিসেবে গুরুত্ব দিয়ে জামিনে মুক্তির আদেশ দিয়েছেন। এছাড়া একই দিনের ঢাকা মহানগর দায়রা জজ আদারতে জামিনের জন্য বিভিন্ন আইনজীবীরা ৩০ টি আবেদন করেছিল। এর মধ্যে ২৯ টি মামলার জামিন আবেদন নিয়মানুযায়ী শুনানীন জন্য ফেব্রুয়ারি মাসে দিন ধার্য করা হয়েছে। এছাড়া এই মামলার বাদী রাষ...
আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারা বর্বরোচিত: ড. কামাল

আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারা বর্বরোচিত: ড. কামাল

জাতীয়, বিশেষখবর
  আন্দোলনের নামে পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারার ঘটনাকে নৃশংস ও বর্বরোচিত বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আজ রবিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে আগুনে দগ্ধ রোগীদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।তিনি রোগীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কাটান ও তাদের চিকিৎসার খোঁজখবর নেন। আন্দোলনের নামে পেট্রোলবোমা দিয়ে সাধারণ মানুষ পুড়িয়ে মারার কঠোর সমালোচনা করেন গণফোরাম সভাপতি।এসময় তার সঙ্গে ছিলেন গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সগীর আনোয়ার, স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ আখতার উল ইসলাম প্রমুখ।...
বাজারে থাকছে ১ ও ২ টাকা

বাজারে থাকছে ১ ও ২ টাকা

জাতীয়, বিশেষখবর
  বাজার থেকে এক ও দুই টাকা মূল্যমানের মুদ্রা তুলে নেওয়া হবে অর্থমন্ত্রীর এমন বক্তব্যের পর ব্যাংলাদেশ ব্যাক জানিয়েছে, যতদিন  চাহিদা থাকবে ততদিন বাজারে থাকবে এসব এসব নোট ও মুদ্রা।রবিবার সচিবালয়ে এক বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, “ধীরে ধীরে এক-দুই টাকার মুদ্রা তুলে নেওয়া হবে। পাঁচ টাকাই হবে তখন সর্বনিম্ন মুদ্রা।”মন্ত্রী বলেন, ‘অপ্রয়োজনীয় টাকা নিয়ে মানুষকে ঘুরতে হয়। এতে সরকারের চেয়ে বেশি লাভ হবে সাধারণ মানুষের। বর্তমানে এক ‍ও দুই টাকার মুদ্রার সংখ্যা খুবই কমেছে। পুরনো এক ও দুই টাকার নোটগুলো বাজার থেকে তুলে নিয়ে ধ্বংস করা হবে। এগুলো ধ্বংস করতে ৩০০ কোটি টাকার মতো ব্যয় হবে।’ এর কারণ ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে মুদ্রার বাজারে এক ‍ও দুই টাকার মুদ্রার সংখ্যা খুবই কমে এসেছে। এর আবেদন ধীরে ধীরে আরও ফুরিয়ে যাবে।...
মিরপুরে ফার্নিচার দোকানে আগুন, নিহত ১

মিরপুরে ফার্নিচার দোকানে আগুন, নিহত ১

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি ফার্নিচার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শামিম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার রাত ১০টার দিকে ফায়ার সর্ভিসের ৩টি ইউনিট পৌনে দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি।মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফুল ইসলাম আগুনে দগ্ধ হয়ে এক জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  ফায়ার সর্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার ভজন সরকার জানান, মিরপুর থেকে দু’টি এবং মোহাম্মদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।...
পাকিস্তানে ১৯ তম জঙ্গির ফাঁসি কার্যকর

পাকিস্তানে ১৯ তম জঙ্গির ফাঁসি কার্যকর

আন্তর্জাতিক
পাকিস্তানে শনিবার এক জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়েছে। এরআগে তার মৃত্যুদণ্ড বাতিল করা হয়। কিন্তু পরে নিহতের পারিবারের পক্ষ থেকে তাকে ক্ষমা করে দেয়ার বিষয়টি আদালত নাকচ করে দেওয়ার পর তা পুনর্বহাল করা হয়। কর্মকর্তারা একথা জানান।গত মাসে পাকিস্তানে সেনাবাহিনী পরিচালিত একটি বিদ্যালয়ে হত্যাযজ্ঞের ঘটনার পর বিভিন্ন সন্ত্রাসী মামলার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ওপর আরোপ করা ছয় বছরের স্থগিতাদেশ সরকার তুলে নেয়ার পর থেকে এ নিয়ে ১৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই জংভির সদস্য ইকরামুল হককে শনিবার ভোরে লাহোরের মধ্যাঞ্চলীয় একটি কারাগারে ফাঁসি দেয়া হয়।তিন বছর আগে এক শিয়া মুসলমানকে হত্যার দায়ে সন্ত্রাস দমন আদালত ২০০৪ সালে ইকরামুল হককে মৃত্যুদন্ড দেয়।পুলিশ, কারাগার কর্মকর্তা ও আসামি পক্ষের আইনজীবী গোলাম মোস্তফা মানগান মৃত্যুদন্ড কার্যকরের খবর নিশ্চিত করেছেন।ইকরামুলের মৃত্যুদণ্ড কার্যকর...