Sunday, October 25Welcome khabarica24 Online

বাজারে থাকছে ১ ও ২ টাকা

1-and-2_57078

 

বাজার থেকে এক ও দুই টাকা মূল্যমানের মুদ্রা তুলে নেওয়া হবে অর্থমন্ত্রীর এমন বক্তব্যের পর ব্যাংলাদেশ ব্যাক জানিয়েছে, যতদিন  চাহিদা থাকবে ততদিন বাজারে থাকবে এসব এসব নোট ও মুদ্রা।রবিবার সচিবালয়ে এক বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, “ধীরে ধীরে এক-দুই টাকার মুদ্রা তুলে নেওয়া হবে। পাঁচ টাকাই হবে তখন সর্বনিম্ন মুদ্রা।”মন্ত্রী বলেন, ‘অপ্রয়োজনীয় টাকা নিয়ে মানুষকে ঘুরতে হয়। এতে সরকারের চেয়ে বেশি লাভ হবে সাধারণ মানুষের। বর্তমানে এক ‍ও দুই টাকার মুদ্রার সংখ্যা খুবই কমেছে। পুরনো এক ও দুই টাকার নোটগুলো বাজার থেকে তুলে নিয়ে ধ্বংস করা হবে। এগুলো ধ্বংস করতে ৩০০ কোটি টাকার মতো ব্যয় হবে।’ এর কারণ ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে মুদ্রার বাজারে এক ‍ও দুই টাকার মুদ্রার সংখ্যা খুবই কমে এসেছে। এর আবেদন ধীরে ধীরে আরও ফুরিয়ে যাবে।