Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

জনগণ চাইলে হরতাল বিরোধী আইন

জনগণ চাইলে হরতাল বিরোধী আইন

বিশেষখবর
    দেশের চলমান সহিংস  রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বলেছেন, ‘পাকিস্তানে স্কুল  শিক্ষার্থীদের ওপর হামলা করেছে তালেবানরা। সেখানে কি হামলকারীদের  সঙ্গে সংলাপ সম্ভব? সেখানে তালেবানদের সঙ্গে আলোচনা করা না  গেলে এখানকার কোন সন্ত্রাসী সংগঠনের সঙ্গেও আলোচনা হতে পারে না।’ গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আলোচনার জন্য এজেন্ডা কি হবে? বিশৃঙ্খলা করে আলোচনার জন্য বলা হলে বসব না। কেউ যদি দেশের উন্নয়নে সহযোগিতা করতে চায় তাহলে তাদের সঙ্গে একশ বার আলোচনায় বসব। আইনমন্ত্রী বলেন, হরতালের নামে এখন যা হচ্ছে তা সন্ত্রাস। সন্ত্রাস দমনে আইন আছে। এখন এ আইন প্রয়োগ করা হবে। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জনগণ চাইলে’ হরতাল বন্ধে আইন করা হবে। এক প্রশ্নের জবাব...
প্রয়োজনে গুলি

প্রয়োজনে গুলি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিজিবি মানুষ হত্যা করতে চায় না। সে ধরনের নির্দেশও বিজিবির ওপর নেই। তবে মানুষ হত্যা করতে দেখলে এবং নিজে আক্রান্ত হলে জীবন বাঁচানোর জন যে কোন আক্রমণ প্রতিহত করবে। আক্রান্ত হলে সে নিজের অস্ত্র ব্যবহার করতে পারবে। এটা তার অধিকার। মনে রাখতে হবে বিজিবির হাতে থাকা সব অস্ত্রই প্রাণঘাতী। গতকাল পিলখানায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, একজন ব্যক্তি যদি পেট্রলবোমা ফাটায়, তাহলে ৫ জন লোক নিহত হতে পারে। এ দৃশ্য কোন বিজিবি সদস্যের নজরে এলে ওই বোমাবহনকারীকে ‘ক্যাজুয়ালটি’ করা তার দায়িত্ব। সাধারণ মানুষের জীবন বাঁচাতে কোন বোমাবাজকে গুলি করতে বিজিবি কুণ্ঠিত হবে না। মহাপরিচালক বলেন, ঢাকার বাইরে ৩৫টি জেলা থেকে বিজিবি চাওয়া হয়েছে। ইতিমধ্যে ১৭টি জেলায় বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহলে রয়েছেন। প্রতিদিন ৮০-৮৫ প্লাটুন বিজিবি কাজ করছে।...
আগুন নিয়ে খেলা বন্ধ করুন : বিএনপির প্রতি প্রধানমন্ত্রী

আগুন নিয়ে খেলা বন্ধ করুন : বিএনপির প্রতি প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষ পুড়িয়ে হত্যাসহ ধ্বংসাত্মক কর্মকান্ড বন্ধ করতে বিএনপি’র প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আগুন নিয়ে খেলা বন্ধ করুন অন্যথায় নিজেদের আগুনে পুড়ে তাদেরই মরতে হবে।তিনি বলেন, যারা আগুন নিয়ে খেলতে চায়, তাদেরকেই সেই আগুনে মরতে হয়। এটাই বাস্তবতা। ১৫ জানুয়ারি খালেদা জিয়ার আদালতে হাজির হওয়া এড়াতে উদ্দেশ্যমূলকভাবে এ হরতাল আহ্বান করা হয়েছে। প্রধানমন্ত্রী আজ বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের এক সংবর্ধনায় বক্তৃতায় একথা বলেন। জাতীয় মহিলা ক্রিকেট দল এশিয়ান গেমসসহ সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য অর্জন করায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। গত বছর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল রৌপ্য পদক লাভ করেছে।অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন। আজ...
কয়েকদিনের মধ্যেই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের আর খুঁজে পাওয়া যাবে না

কয়েকদিনের মধ্যেই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের আর খুঁজে পাওয়া যাবে না

জাতীয়, বিশেষখবর
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসী এবং জঙ্গিবাদী কর্মকাণ্ড দমন করার মতো সামর্থ্য বর্তমান সরকারের রয়েছে।তিনি বলেন, সারাদেশে দু’চারটি সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড ছাড়া তাদের অবরোধের কোন প্রভাব নেই। কয়েক দিনের মধ্যেই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের আর খুঁজে পাওয়া যাবে না।তিনি আরো বলেন, যেসব এলাকায় সন্ত্রাসী ও জঙ্গিবাদী কর্মকাণ্ড চলছে সেসব এলাকায় সন্ত্রাসীদের সনাক্ত করা হচ্ছে এবং তাদের আইনের আওতায় আনা হচ্ছে। ইঞ্জিনিয়ার মোশাররফ আজ সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু প্রতিবন্ধী একাডেমির উদ্যোগে ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘ শেখ মুজিব না হলে বাংলাদেশ হতো না ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলে...
নিবিড় পর্যবেক্ষণে রিয়াজ রহমান

নিবিড় পর্যবেক্ষণে রিয়াজ রহমান

জাতীয়, বিশেষখবর
  ২০ দলীয় জোটের অবরোধের মধ্যে দুর্বৃত্তের হামলায় আহত রিয়াজ রহমানের গুলির ক্ষতচিহ্ন পরিচর্যার পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচার কক্ষ থেকে বুধবার সন্ধ্যায় তাকে পোস্ট অপারেটিভ কক্ষে নেওয়ার পর স্বজন ও দলীয় কয়েকজন নেতা তাকে দেখে এসেছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে ইতোমধ্যে চিকিৎসকরা জানিয়েছেন।হাসপাতালে চিকিৎসাধীন রিয়াজ রহমানকে দুপুর আড়াইটায় এইচডিইউ কক্ষ থেকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় সেখান থেকে বের করা হয় তাকে। অস্ত্রোপচার কক্ষে নেওয়ার পর ইউনাইটেড হাসপাতালের ক্লিনিক্যাল অপারেশন বিভাগের পরিচালক দবির উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, লোকাল অ্যানেসথেসিয়া দিয়ে তার পা ও কোমরের চারটি ক্ষত ভালোভাবে পর্যবেক্ষণ করে অ্যান্টিবায়োটিক দিয়ে পরিষ্কার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।...
প্রশ্ন ফাঁসে বিজি প্রেসের সবাইকে মনিটরিং

প্রশ্ন ফাঁসে বিজি প্রেসের সবাইকে মনিটরিং

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  প্রশ্ন ফাঁস ঠেকাতে সরকারের তৎপরতা শতভাগ। এই কথা জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কেউ অপরাধ করে আর পার পাবে না। ফেসবুকে কেউ বিভ্রান্তি ছড়ালে বিটিআরসি সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেবে। সন্দেহের এক নম্বর তালিকায় থাকা বিজি প্রেসের সংশ্লিষ্ট সকলের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তাদের আত্মীয়-স্বজনকেও মনিটরিংয়ের মধ্যে রাখা হয়েছে। আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা সম্পর্কিত জাতীয় মনিটরিং কমিটির দ্বিতীয় সভা শেষে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।তিনি বলেন, এবার প্রেসের (বিজি প্রেস) প্রতি বেশি জোর দিচ্ছি। যারা ভাল কর্মকর্তা-কর্মচারী তাদের অপবাদ দিচ্ছি না। সেখানে যারা দুষ্ট লোক তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি, এবার কোনভাবেই রেহাই পাবেন না। তারাই শুধু না, তাদের বংশধর কারা কোথায় আছেন, তাদেরও মনিটরিংয়ের মধ্যে রেখেছি। তাদের বাবা-মা, ভাই-ফ্রেন্ড। কার সঙ্গে বেশি আড্ডা দেন, প্রেমিক-প্রেমিকা কেউ ...
পেছাল মুজাহিদের আপিলের শুনানি

পেছাল মুজাহিদের আপিলের শুনানি

জাতীয়, স্লাইড
  যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল শুনানি আসামিপক্ষের আবেদনে পিছিয়ে গেল।বুধবার এই শুনানি শুরুর কথা থাকলেও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন আদালত শুনানির দিন পিছিয়ে দিয়েছে।আসামিপক্ষের অ্যাডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদীন তুহিন আদালতে জানান, তাদের জ্যেষ্ঠ আইনজীবী আদালতে নেই। তাদের সময় প্রয়োজন।এরপর আদালত বিষয়টি ‘নট টুডে’ হিসাবে উল্লেখ করে। এ ধরনের আদেশের পর কোনো মামলার পরবর্তী শুনানি নির্ভর করে কার্যতালিকায় উপর।...
রংপুরে পেট্রলবোমায় প্রাণ গেল ৫ যাত্রীর

রংপুরে পেট্রলবোমায় প্রাণ গেল ৫ যাত্রীর

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  রংপুরের মিঠাপুকুরে নৈশকোচে পেট্রলবোমা হামলায় অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছে এক শিশু ও দুই মহিলাসহ ৫জন। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ চলাকালে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা এ হামলা চালায়। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসী ও আহতরা জানান, মঙ্গলবার রাতে কুড়িগ্রাম উলিপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী খলিল স্পেশাল কোচ (যশোর ব-১১৬৮৬০) ঢাকার উদ্দেশে যাওয়ার পথে রাত ১২টায় রংপুর-বগুড়া মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বাতাসন এলাকায় পৌঁছলে দুবৃর্ত্তরা বাসটিকে লক্ষ্য করে পরপর কয়েকটি পেট্রোলবোমা ছুড়ে মারে। পেট্রোল বোমার আঘাতে সঙ্গে সঙ্গে কোচে আগুন লেগে যায়। কোচের দরজা-জানালা বন্ধ থাকায় ড্রাইভার-হেল্পারসহ কোন যাত্রী নামতে না পেরে অগ্নিদদ্ধ হয়ে পুড়ে ঘটনাস্থলে এক শিশু, ২ মহিলাসহ ৪ জন নিহত হয়। হাসপাতালে নেয়...