Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

সংসদ অধিবেশনে যোগ দিতে লতিফ সিদ্দিকীকে আমন্ত্রণ

সংসদ অধিবেশনে যোগ দিতে লতিফ সিদ্দিকীকে আমন্ত্রণ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
    আগামী সংসদ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন সাবেক বিতর্কিত টিএন্ডটি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। আগামী ১৯শে জানুয়ারি থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনে যোগ দিতে জাতীয় সংসদ সচিবালয় থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর ভিত্তিতে কারা অধিদপ্তর সংসদ অধিবেশনে যোগ দেয়ার জন্য শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন লতিফ সিদ্দিকীর কাছে তার মনোভাব জানতে চায়। লতিফ সিদ্দিকী অধিবেশনে যোগ দেয়ার ইচ্ছা পোষণ করে কারা অধিদপ্তরের কাছে আবেদন জমা দিয়েছেন। ওই আবেদনে আবেগঘন ভাষায় তিনি বলেছেন, অনেক ঝঞ্ঝার পরও ৫ই জানুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হয়েছি। বাবা-মায়ের পর জাতীয় সংসদ আমার অতি শ্রদ্ধার একটি জায়গা। তাই যে কোন উপায়ে জাতীয় সংসদের আগামী অধিবেশনের প্রতিটি দিন উপস্থিত এবং সংসদীয় ব্যবস্থায় ভূমিকা রাখতে চাই। আশা করছি, এ বিষয়ে আমাকে বিমুখ করা হবে না। এ বিষয়ে ...
আমিরাত প্রসাসের নির্বাচন বুধবার হারুনুর রশীদকে বিদায়ী সংবর্ধনা

আমিরাত প্রসাসের নির্বাচন বুধবার হারুনুর রশীদকে বিদায়ী সংবর্ধনা

আমিরাত সংস্করণ, স্লাইড
দুবাই প্রতিনিধি :সংযুক্ত আরব আমিরাতের সাংবাদিকদের সংগঠন প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)এর পক্ষ থেকে বাংলা এক্সপ্রেস সম্পাদক ও প্রসাসের সম্মেলন কমিটির আহবায়ক হারুনুর রশীদকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। সোমবার রাতে দুবাইয়ের কেজিএন হোটেলের হল রুমে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে যোগ দেন সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা। সম্মেলন কমিটি দ্বারা নতুন সংবিধান প্রণয়ন, নির্বাচন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক নানা কর্মকান্ড কথা উঠে আসে আলোচনায়। প্রসাসের সদস্যের উপস্থিতিতে আগামী বুধবার নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।সাধারণ সম্পদাক আবু মুছার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রসাসের সভাপতি শিবলী আল সাদিক। মামুনুর রশীদের কোরআন তিলওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর প্রথমে বক্তারা বিদায় অতিথিকে নিয়ে স্মৃতিচারণ করেন। পরবর্তীতে সাংগঠনিক বিষয়বস্তুর উপর বেশি গুরুত্বারোপ করেন বক্তারা।সভাপতির বক...
লাইভ অনুষ্ঠানে বন্যাকে প্রধানমন্ত্রীর ফোন

লাইভ অনুষ্ঠানে বন্যাকে প্রধানমন্ত্রীর ফোন

বিশেষখবর
  ১৩ জানুয়ারি রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন। এ উপলক্ষে সকাল ৮টা থেকে চ্যানেল আইয়ে চলছিল নিয়মিত লাইভ গানের অনুষ্ঠান 'গানে গানে সকাল শুরু'। অতিথি বন্যা নিজেই। হঠাৎ করেই একটি ফোনে চমকে উঠলেন বন্যা। দর্শক কাতারে দাঁড়িয়ে ফোনটি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যাকে জানালেন জন্মদিনের শুভেচ্ছা।সাত-সকালে প্রধানমন্ত্রীর দেওয়া এমন চমকে শুধু বন্যাই নয়, বিষ্মিত হয়ে যান উপস্থাপিকাও। ওই মুহূর্তে দর্শকদের টেলিফোন নিচ্ছিলেন তিনি। হঠাৎ করেই ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চান রেজওয়ানা চৌধুরী বন্যাকে। উপস্থাপিকা ফোনের লাইন দেন বন্যাকে। এরপরই বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।রেজওয়ানাও প্রধানমন্ত্রীর কাছে অশেষ কৃতজ্ঞতা ও প্রধানমন্ত্রীর টেলিফোন এবারের জন্মদিনে তার শ্রেষ্ঠ প্রাপ্তি বলে জানান।তিনি বলেন, 'সত্যিই আমরা কৃতজ্ঞ। আমরা জাতি হিসেবে ধন্য। কেননা, আমরা একজন...
তুহিন মালিককে গ্রেফতারে পরোয়ানা

তুহিন মালিককে গ্রেফতারে পরোয়ানা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তির’ জন্য মানহানির একটি মামলায় হাজির না হওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম শামসুল আরেফিন মঙ্গলবার এ আদেশ দেন। আগামী ১০ ফেব্রুয়ারি তুহিন মালিকের গ্রেফতারি পরোয়ানার অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।তুহিন মালিকের বিরুদ্ধে  গত ৯ ডিসেম্বর আদালতে ‘সংবিধান নিয়ে কটূক্তি’, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ ও ‘মানহানির’ অভিযোগ দায়ের করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপ-সম্পাদক গোলাম রব্বানী।অভিযোগে বলা হয়েছে, গত ৩০ নভেম্বর পূর্ব লন্ডনের ওয়াটার লিলি গার্ডেন মিলনায়তনে এক আলোচনা সভায় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানিকর বক্তব্য দেন তিনি। তার বক্তব্যে বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানি হয়েছে এবং বক্তব্যটি রাষ্ট্রদ্রোহমূলক বলে অভিযোগ...
সংলাপের জন্য বিএনপিকে মুচলেকা দিতে হবে

সংলাপের জন্য বিএনপিকে মুচলেকা দিতে হবে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে কোনো ধরনের সংলাপে অাসতে চাইলে শর্ত হিসেবে বিএনপিকে সন্ত্রাস ও জঙ্গিবাদ ত্যাগের এবং যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক ছাড়ার 'লিখিত মুচলেকা' দিতে হবে। প্রধানমন্ত্রীর রাজনীতিবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বিএনপির সঙ্গে সংলাপ বিষয়ে আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনায় সভায় বক্তব্য দেওয়ার সময় এমন কথা বলেন।এইচ টি ইমাম বলেন, “বিএনপির সঙ্গে আলোচনা বা সংলাপ নয়। আগে তাদের লিখিত দিতে হবে যে সন্ত্রাস, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই। কেবল তবেই তাদের সঙ্গে আলোচনা হতে পারে।'সরকার সংলাপ ডাকলে অবরোধ তুলে নেওয়া হবে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার এমন মতামত জানানোর দু'দিনের মধ্যে আজ এই শর্ত দেন এইচ টি ইমাম। দশম সংসদ নির্বাচন বয়কটের পর নির্দলীয় সরকারের অধীনে গত এক বছর ধরেই মধ্যবর্তী নির্বাচন চেয়ে আসছে বিএনপি নেতৃত্বাধ...
ভয় পাওয়ার দল নয় আওয়ামী লীগ

ভয় পাওয়ার দল নয় আওয়ামী লীগ

জাতীয়, স্লাইড
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'আওয়ামী লীগ গণঅভ্যুত্থান ঘটিয়ে, যুদ্ধ করে এখানে এসেছে। ভয় পাওয়ার দল আওয়ামী লীগ নয়। দু'চারটি বোমা মেরে নাসিমকে ভয় দেখানো যাবে না। আমি পালিয়ে যাওয়ার লোক নই।'মঙ্গলবার স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর সলিমুল্লাহ শাখার পুনর্মিলনীর অনুষ্ঠানে হাতবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও সাবেক মন্ত্রী দীপু মনি, স্থানীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ডা. মিল্লাতসহ কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।এই হামলার জন্য বিএনপিকে দায়ী করে নাসিম বলেন, 'খালেদা জিয়া ঘরে বসে বসে টাকা দিয়ে, দুই চারটা সন্ত্রাসী দিয়ে দুই চারটা বোমা মারলে আওয়ামী লীগ ভয় পাবে না। আওয়ামী লীগ যে উন্নয়নের রাস্তায় আছে সেই উন্নয়নই করে যাবে।'বোমা বিস্ফোরণ সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা বলেন, মন্ত্রীসহ অতিথিরা মঞ্চেই ছিলেন। উদ্বোধনী পর্বে কোরান তেলাওয়াত শেষ হত...
অবরোধ অব্যাহত রাখার আহ্বান খালেদার

অবরোধ অব্যাহত রাখার আহ্বান খালেদার

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যায় দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে খালেদা জিয়া এ আহবান জানান।অপরদিকে কাঙ্ক্ষিত ও যৌক্তিক পরিণতিতে না পৌঁছা পর্যন্ত সাময়িক কষ্ট স্বীকার করে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছে স্থায়ী কমিটি। সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, অবৈধ আওয়ামী সরকারের সীমাহীন নির্যাতন সত্ত্বেও সারাদেশে অবরোধ আন্দোলন সফল করার জন্য সকল স্তরের নেতাকর্মীদের অভিনন্দন জানানো হচ্ছে। এতে বলা হয়, বিগত ২৪ ঘণ্টায় পুলিশ এবং সরকারের নিজস্ব গুন্ডাবাহিনী ২০ দলীয় জোটের ২জন কর্মীকে হত্যা করেছে। প্রায় আড়াই হাজার নেতাকর্মী আহত হয়েছে। অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১২ জানুয়ারি সোহরাওয়া...
নাশকতা ঠেকাতে যা দরকার করা হবে : প্রধানমন্ত্রী

নাশকতা ঠেকাতে যা দরকার করা হবে : প্রধানমন্ত্রী

জাতীয়
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দলীয় কার্যালয়ে অবস্থান না করে বাসায় যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদা জিয়াকে কেউ অবরুদ্ধ করে রাখেনি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি বাড়ি চলে যাক, কেউ বাধা দেবে না। খালেদা জিয়াকে সন্ত্রাস-জঙ্গিবাদের নেত্রী আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, অনেক জায়গায় নাশকতা চলছে। সরকার জনগণের নিরাপত্তার জন্য যা যা দরকার তা সবই করবে। তিনি বিশ্ব ইজতেমা চলাকালে অবরোধ কর্মসূচি আহ্বানের তীব্র সমালোচনা করে দেশবাসীকে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন শেখ হাসিনা। স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি হলেও বিশ্ব ইজতেমার কারণে জনসভার কর্মসূচি দুই দিন পিছিয়ে ১২ জানুয়ারি করা হয়। এদ...