Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

এখন তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

এখন তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
টেস্ট এবং টি২০’র পর এবার ওয়ানডেতেও বিশ্বসেরা অলরাউন্ডারের আসন দখল করে নিলেন সাকিব আল হাসান। সর্বশেষ আইসিসি প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের মোহাম্মদ হাফিজকে পেছনে ফেলে সেরার আসন দখল করেন বাংলাদেশের এই অলরাউন্ডার।মোহাম্মদ হাফিজ আপাতত সাকিবের জন্য আর হুমকি নন। কারণ অ্যাকশন অবৈধ হওয়ার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে আর বোলিং করতে পারবেন না তিনি।এর আগে ২১ ডিসেম্বর আইসিসি কর্তৃক প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে টেস্ট এবং টি-২০’তে শীর্ষস্থানে উঠে আসেন সাকিব। ওয়ানডেতে ছিলেন দ্বিতীয় স্থানে। এবার ওয়ানডেতেও শীর্ষস্থানে ওঠায় সাকিব এখন ক্রিকেটের সবগুলো ফরম্যাটের সেরা অলরাউন্ডার। সাকিবই প্রথম ক্রিকেটার যিনি একই সঙ্গে আইসিসির তিনটি ফরম্যাটেই শীর্ষস্থানে উঠলেন।ওয়ানডেতে সাকিবের এখন রেটিং পয়েন্ট ৪০৩। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের মোহাম্মদ হাফিজের রেটিং ৩৯৭। তৃতীয়স্থানে রয়েছে শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ...
প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ খালেদা জিয়া

প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ খালেদা জিয়া

জাতীয়, স্লাইড
২০১৫ গণতন্ত্রের বিজয়ের সাল হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অবরুদ্ধ অবস্থায় মহিলা দল নেত্রীদের সঙ্গে আলাপকালে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেছেন। সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাত শেষে কার্যালয় থেকে বেরিয়ে এসে মহিলা দল নেত্রী ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি এ কথা বলেছেন।গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, চেয়ারপারসনের সঙ্গে আমাদের দেখা ও কথা হয়েছে। তিনি টেলিভিশনে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী বক্তব্য শুনে ক্ষুব্ধ হয়েছেন। তিনি আমাদের বলেছেন, একদিকে বিরোধীদলকে কুক্ষিগত করেছেন, বিরোধী জোট নেত্রীকে ইট-বালুর ট্রাক দিয়ে কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন। অন্যদিকে তিনি সমাবেশ করছেন। এটা দেশবাসী প্রত্যক্ষ করেছে।খালেদা জিয়া বলেছেন, আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যেভাবে আন্দোলন করা দরকার আমরা সেভাবেই আন্দোলন করব। ২০১৫ সাল হবে গণতন্ত্রের বিজ...
৩৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২৮ জানুয়ারি

৩৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২৮ জানুয়ারি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি শুরু হবে।সোমবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কমিশনের আগারগাঁওয়ের কার্যালয়ে সাধারণ ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।মৌখিক পরীক্ষায় অংশ নিতে পিএসসির ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত দিনে উপস্থিত থাকতে বলা হয়েছে।৯ হাজার ৮২২ জনকে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ করে গত ১৮ ডিসেম্বর ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। চলতি বছরের ২৪ থেকে ৩১ মার্চ ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৪৬ হাজার ৫৩০ জন অংশ নেন।বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২টি পদে নিয়োগের জন্য ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।গত বছরের মে মাসে এই বিসিএসের প্রিলিমিনারিতে ১ লাখ ৯৫ হাজার...
প্রধান বিচারপতি হলেন এস কে সিনহা

প্রধান বিচারপতি হলেন এস কে সিনহা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি হলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। গতকাল দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ-সংক্রান্ত নথিতে সই করেছেন। রাষ্ট্রপতি নতুন প্রধান বিচারপতির নিয়োগ অনুমোদন করার পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন। এস কে সিনহা আগামী ১৭ জানুয়ারি দায়িত্ব নিয়ে বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের স্থলাভিষিক্ত হবেন। ১৬ জানুয়ারি বিচারপতি মো. মোজাম্মেল হোসেন অবসরে যাচ্ছেন।জানা গেছে, সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে আপিল বিভাগের যে বেঞ্চ বাতিল করেছিল, এস কে সিনহা ছিলেন তার অন্যতম সদস্য। এ ছাড়া ২০১১ সালে বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় দেওয়া বেঞ্চেরও সদস্য ছিলেন তিনি। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ...
নজিবুর রহমান এনবিআরের নতুন চেয়ারম্যান

নজিবুর রহমান এনবিআরের নতুন চেয়ারম্যান

জাতীয়, সংবাদ শিরোনাম
  পরিবেশ ও বন সচিব মো. নজিবুর রহমানকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। তিনি গোলাম হোসেনের স্থলাভিষিক্ত হবেন। চুক্তিতে নিয়োগে থাকা গোলাম হোসেনের মেয়াদ গত বৃহস্পতিবার শেষ হয়েছে। ১৯৮২ নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নজিবুরকে এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দিয়ে রবিবার রাতে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।১৯৬০ সালের ৩১ ডিসেম্বর সুনামগঞ্জের ছাতকে জন্মগ্রহণ করেন নজিবুর। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর তিনি অবসরোত্তর ছুটিতে যাবেন।নজিবুর এর আগে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।...
অবরোধ কর্মসূচি অব্যাহত রাখুন : নেতা-কর্মীদের রিজভী

অবরোধ কর্মসূচি অব্যাহত রাখুন : নেতা-কর্মীদের রিজভী

জাতীয়, বিশেষখবর
  অবরোধ চালিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি ব্যবসায়ীদের পক্ষ থেকে অবরোধ বন্ধে আইনের আশ্রয় নেওয়ার কথা ওঠার পরদিন সকালে এই আহ্বান জানান তিনি। আজ রবিবার সকালে এক সংবাদ বিফ্রিংয়ে রিজভী বলেন, আমি বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের প্রতি আহবান জানাচ্ছি, অবরোধ কর্মসূচি অব্যাহত রাখুন। এই কর্মসূচি চলবে। পুলিশি বাধায় ৫ জানুয়ারি কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারাদেশে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অবরোধের প্রথম কয়েকদিন মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ পাহারায় দূরপাল্লার বাস ছাড়ছে। রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোতেও গাড়ি চলছে অনেকটা স্বাভাবিক সময়ের মতোই। তবে অবরোধের শুরু থেকেই ঢাকাসহ বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে।এদিকে কয়েক দিনের হরতাল-অবরোধ কর্মসূচিতে ব্যবসা-বাণিজ্যে...
শামসুজ্জামান দুদু গ্রেপ্তার

শামসুজ্জামান দুদু গ্রেপ্তার

জাতীয়, বিশেষখবর
  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, শামসুজ্জামান দুদু মিরপুরের একটি রোস্তারাঁয় দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন। এ সময় পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।এ ব্যাপারে যোগাযোগ করা হলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন খান জানান, শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মিরপুর এলাকায় বোমা হামলাসহ কয়েকটি মামলা আছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।...
মুক্ত রুবেল যাচ্ছেন বিশ্বকাপে

মুক্ত রুবেল যাচ্ছেন বিশ্বকাপে

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিশ্বকাপে খেলতে আর কোনো বাধা নেই রুবেলে হোসেনের। রোববার জামিন পেয়েছেন বাংলাদেশ দলের এই পেসার। রুবেলের আইনজীবীরা কাল জজ আদালতে জামিনের আবেদন করলে ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস শুনানি শেষে অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন। মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, অভিযোগপত্র জমা দেয়ার সময়সীমা ৯০ কার্যদিবসের মধ্যে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় চার মাসের মতো সময় পাচ্ছেন রুবেল। অখ্যাত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির করা নারী ও শিশু নির্যাতন মামলায় তিন দিন জেল খেটে রোববার ছাড়া পেয়েছেন রুবেল। আজ বিশ্বকাপের অনুশীলনে দলের সঙ্গে যোগ দেবেন এই ডান-হাতি পেসার। রুবেলের মুক্তিতে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। তার মুক্তির জন্য জোর চেষ্টা চালিয়েছে বিসিবি। একটি সূত্র জানিয়েছে, রুবেলের মুক্তির জন্য সব ধরনের সহায়তা করেছে বিসিবি। রুবেলের জামিন সম্পর্কে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ...