ইসলামী উম্মার শান্তি ও কল্যাণ কামনা
মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্য, দুনিয়া ও আখেরাতের শান্তি, দেশের কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হল তাবলিগ জামাত আয়োজিত ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতে আত্মশুদ্ধি ও গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে আল্লাহর দরবারে রহমত কামনা করা হয়। এ সময় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে ইজতেমা ও আশপাশের এলাকায় এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। বেলা ১১টা ১৬ মিনিটে শুরু করে ১১টা ৪৮ মিনিট পর্যন্ত ৩২ মিনিট স্থায়ী এ আখেরি মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি ভারতের হজরত মাওলানা মুহাম্মদ সা’দ। তিনি আরবি ও উর্দু ভাষায় মোনাজাত করেন। রোববার বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে ঠিক কি পরিমাণ মুসল্লি অংশ নিয়েছেন তার সঠিক সংখ্যা কেউ জানাতে পারেননি। তবে এ সংখ্যা ৩০ লক্ষাধিক হতে পারে বলে আয়োজকদের ধারণা। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলী...







