Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

শমসের মবিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

শমসের মবিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

বিশেষখবর
  বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগর হাকিম ইমদাদুল হক এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শমসের মবিন চৌধুরীকে বিকেল সাড়ে ৩টার দিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। এরপর শাহবাগ থানার পরিদর্শক শহিদুল হক ভূঁইয়া শমসের মবিন চৌধুরীকে ১০ দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেন। বিকেলে শুনানি শেষে সাড়ে ৪টা দিকে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শাহবাগ থানার জিআরও মাহমুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, বৃহস্পতিবার রাতে শমসের মবিন চৌধুরীর স্ত্রী সাহেদা ইয়াসমিন চৌধুরী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, শমসের মবিন চৌধুরীকে ওয়ারেন্ট বা অভিযোগ ছাড়াই বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। তখন তিনি তার বনানী ডিওএইচএসের বাসায় অবস্থান করছিলেন। এরপর রাত ১২টা ১০ মিনিটে শমসের মবিন চৌ...
বিশ্ব ইতিহাসে ২০১৫ হবে একটি মাইলফলক : শেখ হাসিনা

বিশ্ব ইতিহাসে ২০১৫ হবে একটি মাইলফলক : শেখ হাসিনা

জাতীয়, স্লাইড
  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব ইতিহাসে ২০১৫ সাল একটি মাইলফলক হতে যাচ্ছে। গত ৭ জানুয়ারি নিউ ইউরোপ ম্যাগাজিনের বিশেষ সংখ্যায় '২০১৫ সালে আমাদের বিশ্ব' শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধে তিনি এ কথা বলেছেন। ইংরেজি ভাষায় প্রকাশিত ব্রাসেলভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন ১৯৯৩ সাল থেকে প্রকাশিত হচ্ছে। প্রকাশিত নিবন্ধে বলা হয়, আমরা নতুন বছরে প্রবেশ করতে যাচ্ছি। ২০১৫ সাল এবং পরবর্তীতেও আমাদের ভাবমূর্তি গড়ে তোলা প্রয়োজন। ভবিষ্যৎ যে পুরোটাই অনিশ্চিত- তা নয়। আমাদের ভবিষ্যৎ আমাদেরকেই গড়ে তুলতে হবে। ২০১৫ সালে আমাদের বিশ্ব এবং ২০১৫ সালের পরবর্তীতে আমাদের বিশ্ব কেমন হবে, সেটি এখন থেকেই স্বপ্ন দেখতে হবে। এটি সম্পূর্ণ নির্ভর করবে আমাদের বর্তমান কর্মকাণ্ডের ওপর। বর্তমানে আমরা কি করছি- তার ওপর অনেকটাই নির্ভর করবে ভবিষ্যৎ। আমাদের কর্মকাণ্ড আমাদের কথায় প্রতিফলিত হবে এবং এভাবেই আমরা পূর্বাভাস দিতে পারবো-...
খোলার দুই দিন পর ফের অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা

খোলার দুই দিন পর ফের অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামীকাল শনিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের  হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। খোলার দুই দিন পর আজ শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার ও বৃহস্পতিবার অবরোধের সর্মথনে বিশ্ববিদ্যালয় গেটে ছাত্রদল ও ছাত্রশিবির মিছিল করে। এ সময় তারা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এ নিয়ে আজ শুক্রবার প্রশাসন এক বৈঠকে বসে। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, অবরোধের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে একাডেমিক কার্যক্রম বন্ধ করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের আগামীকা...
আইনমন্ত্রীর বাসায় বোমা হামলা

আইনমন্ত্রীর বাসায় বোমা হামলা

জাতীয়, স্লাইড
  বিএনপির লাগাতার অবরোধের মধ্যে চতুর্থ দিনে আইনমন্ত্রী আনিসুল হকের বাসায় হাতবোমা হামলার ঘটনা ঘটেছে। বনানী থানার ওসি ভূইয়া মাহাবুব হোসেন জানান, শুক্রবার রাত ৮টার পর বনানী দুই নম্বর রোডে মন্ত্রীর বাসার সীমানার ভেতরে হাতবোমাটি বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানান ওসি।মন্ত্রীর ব্যক্তিগত সহকারী এম মাসুম জানান, বাইরে থেকে ছুড়ে দেওয়া হাতবোমাটি বাসার সীমানার ভেতরে বিস্ফোরিত হলে সেখানে রাখা গাড়ির কাচ ভেঙে যায়।ঘটনার সময় মন্ত্রী বাসায় ছিলেন না বলে জানিয়েছেন মাসুম।এর আগে তারেক রহমানের বক্তব্য-বিবৃতি গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হাই কোর্ট বেঞ্চের সদস্য বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের ধানমন্ডির বাড়ির সামনে বৃহস্পতিবার বোমাবাজির ঘটনা ঘটে। একই দিনে ভোরের দিকে ফেনীতে ওই বেঞ্চের জ্যেষ্ঠ সদস্য বিচারপতি কাজী রেজা-উল হকের গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়।গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্...
ফ্রান্সে ফের গুলি, পত্রিকা অফিসে হামলাকারী দুই ভাইসহ নিহত ৩

ফ্রান্সে ফের গুলি, পত্রিকা অফিসে হামলাকারী দুই ভাইসহ নিহত ৩

আন্তর্জাতিক, স্লাইড
  ফ্রান্সের রাজধানী প্যারিসের রম্য ম্যাগাজিন শার্লি হেবদোর কার্যালয়ে হামলাকারী দুই ভাই সাইদ কোশি (৩৪) ও শরিফ কোশি (৩২) নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছে। এছাড়া প্যারিসের একটি সুপারশপে ঢুকে লোকজনকে জিম্মি করে রাখা অপর সন্ত্রাসী আমেদি কৌলিবেলি (৩২) একই ধরনের অভিযানে নিহত হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার আগে আমেদি তার হাতে জিম্মি থাকা  লোকজনের মধ্য থেকে কমপক্ষে চারজনকে হত্যা করে বলে পুলিশ নিশ্চিত করেছে। খবর বিবিসি ও এএফপির।ইসলাম ধর্ম ব্যঙ্গ করে বিশ্বব্যাপী সমালোচিত হওয়া শার্লি হেবদোর কার্যালয়ে গত বুধবারের জঙ্গি হামলায় নিহত হন পত্রিকাটির প্রধান সম্পাদকসহ আট সাংবাদিক, পুলিশের দুই সদস্য ও অন্য দুজন। এছাড়া আহত হন আরও ১০ জন। ফ্রান্সের মাটিতে কয়েক দশকের মধ্যে এই হামলাকে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করা হয়েছে। পুলিশ বলেছে, গতকাল সাইদ কোশি ও তার ভাই শরিফ  কোশি প্যারিসের অদূরের শহর...
ইজতেমার প্রথম পর্ব শুরু আজ

ইজতেমার প্রথম পর্ব শুরু আজ

জাতীয়, স্লাইড
  বিএনপিসহ ২০ দলের ডাকা অবরোধের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীর তুরাগতীরে শুরু হচ্ছে আজ। দেশের বিভিন্ন স্থান থেকে বাস-ট্রাক, ট্রেন ও লঞ্চযোগে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লি  ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন। পুরো মাঠের ৪০ খিত্তায় জেলাওয়ারি তাবলীগ জামাতের মুসল্লিরা নির্দিষ্ট খিত্তায় বুধবার থেকে অবস্থান নিতে শুরু করেছেন। গতকাল সারা দিনই দলে দলে মুসল্লিদের বিশ্ব ইজতেমা ময়দানে প্রবেশ করতে দেখা গেছে। আগামী ১১ই জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের এ সমাবেশ। ৪ দিন বিরতি দিয়ে ১৬ই জানুয়ারি শুরু হয়ে ১৮ই জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আগত মুসল্লিদের জন্য টঙ্গীর তুরাগ তীরে ১৬০ একর খোলা জমিনের ওপর পাটের চট দিয়ে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়েছে। তাবলীগ জামাতের এ মিলনমেলায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের প্রায় ১৫০টি দেশ থেকে ৩০-৪০ হাজার ব...
অবরুদ্ধ খালেদাকে অমিত শাহ’র ফোন

অবরুদ্ধ খালেদাকে অমিত শাহ’র ফোন

জাতীয়, বিশেষখবর
  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহ।বুধবার রাতে তিনি ফোনে খালেদা জিয়ার সঙ্গের কথা বলেন। এ সময় তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। এমন সৌজন্য দেখানোর জন্য খালেদা জিয়া এই শীর্ষ বিজেপি নেতাকে ধন্যবাদ জানান।এছাড়া দেশে-বিদেশের আরও অনেকেই খালেদা জিয়াকে ফোন করে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আগের চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।উল্লেখ্য, ৫ জানুয়ারি নিয়ে রাজনৈতিক উত্তাপের মধ্যে গত শনিবার রাত থেকে দলীয় কার্যালয়ে আটকে আছেন খালেদা জিয়া।...
জামিন নামঞ্জুর, কারাগারে রুবেল

জামিন নামঞ্জুর, কারাগারে রুবেল

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  চিত্রনায়িকা হ্যাপীর করা নারী নির্যাতন মামলায় বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটার রুবেলের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।এর আগে একই মামলায় ১৫ ডিসেম্বর হাইকোর্ট রুবেলকে চার সপ্তাহের জামিন দিয়েছিলেন।...