Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

খালেদার কার্যালয়ে ফের তালা

খালেদার কার্যালয়ে ফের তালা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের মূল ফটকে ফের তালা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এর আগে বেলা পৌনে ১২টায় তালা খুলে দেওয়া হয়।ফটকের সামনে আগের মতোই পুলিশ প্রহরা রয়েছে। আছে পুলিশের জলকামান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী একাধিক গাড়ি। গেটের বাইরে নারী পুলিশ সদস্যদের অবস্থানও আগের মতোই আছে।উল্লেখ্য, সোমবার দুপুর ১২টায় খালেদা জিয়াকে কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ রেখে মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।...
আওয়ামী লীগের ১০ জানুয়ারির সমাবেশ ১২ তারিখ

আওয়ামী লীগের ১০ জানুয়ারির সমাবেশ ১২ তারিখ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে পূর্বঘোষিত আওয়ামী লীগের জনসভার তারিখ পরিবর্তন করা হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১০ জানুয়ারির পরিবর্তে ওই সমাবেশ দুই দিন পিছিয়ে ১২ জানুয়ারি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।আজ বৃহস্পতিবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।বৈঠক শেষে রাত সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, বিশ্ব ইজতেমার কারণে এই তারিখ পরিবর্তিত করা হয়েছে।হানিফ বলেন, সারা দেশের মুসলমান সহ সারা বিশ্বের মুসলমানরা বিশ্বের এই দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসবে যোগ দিতে আসছেন। এ কারণেই আমাদের কর্মসূচি পরিবর্তন করে ১২ তারিখে নেয়া হয়েছে কারণ ৯, ১০, ১১ এই তিনদিন বিশ্ব ইজতেমা।...
খালেদার দুই মামলার সাক্ষ্যগ্রহণ ১৫ জানুয়ারি

খালেদার দুই মামলার সাক্ষ্যগ্রহণ ১৫ জানুয়ারি

জাতীয়
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতির দুই মামলায় সাক্ষ্যগ্রহণ পরবতী তারিখ ১৫ জানুয়ারি নির্ধারণ করেছে আদালত।  সকালে খালেদা জিয়ার আবেদন নাকচ করে সাক্ষ্যগ্রহণ শুরু করার নির্দেশ দেয় আদালত।একই সঙ্গে আজকের দিন সাক্ষ্যগ্রহণের হাজিরা থেকে এক আবেদনের প্রেক্ষিতে খালেদা জিয়াকে অব্যাহতি দেয়া হয়।  খালেদা জিয়ার আইনজীবীরা সাক্ষ্যগ্রহণে সময়ের আবেদনের বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করলে তা নাকচ করা হয়।বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদার অনুপস্থিতিতেই জিয়া এতিমখানা ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর অসমাপ্ত সাক্ষ্যগ্রহণের শুনানিতে এই আদেশ দেন বিচারক।বিচারক আবু আহমেদ জমাদার বুধবার সকালে এজলাসে আসার পর খালেদার পক্ষে সাক্ষ্য পেছানোর আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও মহসিন মিয়া।তারা বলেন, খালেদা জিয়াকে গত ৩ জানুয়ারি থেকে তার গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। গেইটেও তালা দিয়ে রাখা হয়ে...
অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান রিজভীর

অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান রিজভীর

জাতীয়, বিশেষখবর
পরবর্তী নিদেশ না দেয়া পর্যন্ত নেতাকর্মীদের অবরোধ চালিযে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  বুধবার বিকেলে গুলশানের একটি বাড়িতে তিনি সাংবাদিকদের বলেন, 'পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহতভাবে চলবে।'  রিজভী বলেন, চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। তিনি সুস্থ হলেই আবার দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এ ফ্যাসিবাদি, স্বৈরাচারী সরকার হিটলারের গ্যাস চেম্বার স্টাইলে তাকে হত্যার ষড়যন্ত্র করছে। দুর্বার আন্দোলনে এ সরকারের পতন ঘটাতে হবে।  তিনি অভিযোগ করে বলেন, সরকার দেশনেত্রীকে শ্বাসরোধে হত্যার অপচেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পেপার স্প্রে নিক্ষেপ করেছিল। এই বিষাক্ত পেপার স্প্রের পর থেকে তিনি অসুস্থ।এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত বিএনপির সকল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দাবি করেন।এর আগে সকালে অ্যাপোলো হাসপাত...
প্যারিসে পত্রিকা অফিসে বন্দুকধারীর হামলা, নিহত ১১

প্যারিসে পত্রিকা অফিসে বন্দুকধারীর হামলা, নিহত ১১

আন্তর্জাতিক, স্লাইড
ফ্রান্সের রাজধানী প্যারিসে চার্লি হেবদো নামে একটি বিদ্রুপাত্মক সাময়িকীর অফিসে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে অন্তত ১১ জন লোক নিহত এবং ১০ জন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। এই পত্রিকাটি আগেও হামলার শিকার হয়েছিল।প্রত্যক্ষদর্শীরা বলছেন, কালো পোশাক পরা দুজন লোক কালাশনিকভ রাইফেল নিয়ে পত্রিকা অফিসে ঢুকে। এর কয়েক মিনিট পরেই গুলির শব্দ শোনা যায়।পত্রিকাটি তার সবশেষ টুইটে ইসলামিক স্টেট নেতা আল-বাগদাদিকে নিয়ে একটি কার্টুন প্রকাশ করেছিল। খবর বিবিসি বাংলার।ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলন্দ একে একটি 'বর্বর সন্ত্রাসবাদী হামলা' বলে বর্ণনা করেছেন।২০১১ সালের পত্রিকাটি ইসলামের নবী মুহাম্মদকে তাকে 'প্রধান সম্পাদক' বলে উল্লেখ করার পর পত্রিকাটির অফিসে বোমা হামলা হয়।...
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো কমলো

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো কমলো

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিশ্বব্যাপি জ্বালানি তেলের দাম কমছেই। বুধবার অশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৫০ ডলারের নিচে নেমে গেছে। ২০০৯ সালের মে মাসের পর এই প্রথম তেলের দাম ব্যারেলপ্রতি ৫০ ডলারের নিচে নেমে গেল।বুধবার দিনের শুরুতে দাম প্রায় এক ডলারের মতো কমে গিয়ে ৪৯ দশমিক ৯২ ডলারে নেমে আসে।খবর বিবিসি বাংলার।বিশেষজ্ঞরা বলছেন, আগামি কয়েকদিনে তেলের দাম আরো কমবে। এর কারণ হিসেবে তারা বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চিত অবস্থা এবং ওপেকের মতো তেল উৎপাদকদের সংগঠনগুলো উৎপাদন কমাতে রাজি না হবার কথা উল্লেখ করছেন।তারা বলছেন, এর ফলে বাজারে সরবরাহ বেড়ে গেছে।আজ তেলের দাম গত রোববারের তুলনায় ১০ শতাংশ কম।অনেকে বলছেন, গত জুন মাসেও যেখানে বিশ্ববাজারে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি একশ' দশ ডলার - তা শেষ পর্যন্ত কুড়ি ডলারে নেমে যেতে পারে।...
তারেক রহমানের বক্তব্য প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা

তারেক রহমানের বক্তব্য প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  গণমাধ্যমে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করেছেন হাইকোট। আইনের দৃষ্টিতে পলাতক থাকায় রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশের সব ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি এই অন্তর্বর্তী আদেশ জারি করেন আদালত।বুধবার বিচারপতি ড. কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোট বেঞ্চ একটি রিটের শুনানি গ্রহণ শেষে এই নির্দেশনা দেন।একই সঙ্গে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার কেন অবৈধ ঘোষণা করা হবে না মর্মে সংশ্লিষ্টদের ৪ সপ্তাহের রুল জারি করা হয়েছে।মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকা লীনা গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রিটটি দায়ের করেন।রিটের পক্ষে শুনানি করেন, আইনজীবী আবদুল মতিন খসরু, সাহরা খাতুন ও সানজিদা খানম প্রমূখ।রিটে বিবাদী করা হয়েছে বিএনপির ভাই...
আরো মৃতদেহ উদ্ধারে সাগরের তলদেশে ইন্দোনেশীয় ডুবুরি

আরো মৃতদেহ উদ্ধারে সাগরের তলদেশে ইন্দোনেশীয় ডুবুরি

আন্তর্জাতিক
  খারাপ আবহাওয়ায় বিরতির সুযোগে ইন্দোনেশিয়ার কর্মকর্তারা এয়ারএশিয়ার ফ্লাইট ৮৫০১-এর ধ্বংসাবশেষ থেকে আরো মৃতদেহ উদ্ধারের আশায় মঙ্গলবার জাভা সাগরের তলদেশে অনুসন্ধানের জন্য ডুবুরি পাঠিয়েছেন।গত ২৮ ডিসেম্বর ১৬২ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরগামী এয়ারএশিয়ার ফ্লাইটটি বিধ্বস্ত হওয়ার পর থেকে খারাপ আবহাওয়ার কারণে এ পর্যন্ত উদ্ধার টিম ৪০টিরও কম মৃতদেহ উদ্ধার করতে পেরেছে। অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান সাম্বাং সোয়েলিসটিয়ো সাংবাাদিকদের বলেন, ‘কয়েকজন ডুবুরি সাগরের তলদেশের দিকে যাচ্ছেন।’ উদ্ধার টিম এখনো ফ্লাইটটির ডেটা রেকর্ডার ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার করতে সক্ষম হয়নি। তবে তারা সাগরের তলদেশে বিধ্বস্ত বিমানটির পাঁচটি গুরুত্বপূর্ণ অংশ খুঁজে পেয়েছেন।উদ্ধার অভিযানে মৃতদেহ উদ্ধারকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।মঙ্গলবার পর্যন্ত উদ্ধারকৃত মৃতদেহের সংখা দাঁড়িয়েছে ৩৭-এ।প্রবল স্রোতে লাশগুলো দূরে...