Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

সাকিব মেলবোর্নে, ভালো খেলার প্রত্যয়

সাকিব মেলবোর্নে, ভালো খেলার প্রত্যয়

খেলাধুলা, খেলার মাঠ
  নিরাপদেই মেলবোর্নে পৌঁছেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের বিশ্বকাপ দলের সহ-অধিনায়ক সেখানে গেছেন বিগ ব্যাশ টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে। বিশ্বের সেরা এই অলরাউন্ডার এই মৌসুমে মেলবোর্ন রেনিগেইডসের সদস্য। দলটির সাথে বুধবার তিনি প্রথম ম্যাচে খেলতে নামছেন হোবার্টে। সেখানে প্রতিপক্ষ স্বাগতিক হারিকেন্স দল। এই মৌসুমে এটা হতে যাচ্ছে সাকিবের প্রথম ম্যাচ। সাকিব নিজের ফেসবুক পেইজে তাঁর অস্ট্রেলিয়া পৌঁছানোর খবর দিয়েছেন। সাথে একটি ভিডিও সাক্ষাৎকারও পোস্ট করেছেন। যে সাক্ষাৎকারে সাকিব বিগ ব্যাশে অলরাউন্ড পারফরম্যান্স করার আশা প্রকাশ করেছেন। ব্যাটে বলে ফিল্ডিংয়ে ভালো করে বিশ্বকাপে দেশকে চমৎকার কিছু দেওয়ার ইচ্ছেও জানিয়েছেন সাকিব।...
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

জাতীয়, স্লাইড
  খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান বলেছেন, নিরাপত্তার নামে ভয়ঙ্কর পিপার স্প্রে প্রয়োগে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এজন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।আজ মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মারুফ খান কামাল বলেন, খালেদা জিয়া শ্বাসকষ্টজনিত রোগ এবং ঠাণ্ডা রোগে ভুগছেন। মঙ্গলবার সকাল থেকে তিনি দুইবার বমি করেছেন এবং কিছুক্ষণ পরপর তার চোখ দিয়ে পানি পড়ছে।...
বিএনপির শক্তিকে অবমূল্যায়ন করা বোকামি ছাড়া কিছু নয়

বিএনপির শক্তিকে অবমূল্যায়ন করা বোকামি ছাড়া কিছু নয়

জাতীয়, স্লাইড
  লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বিএনপি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় জনসমর্থিত রাজনৈতিক দল। তার সঙ্গে যোগ হয়েছে আরও ১৯টি রাজনৈতিক দল। আমাদের সংখ্যা খুবই নগণ্য হতে পারে, কিন্তু বিএনপির শক্তিকে অবমূল্যায়ন করা বোকামি ছাড়া কিছু নয়।আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। অলি আহমদ বলেন, বিগত এক বছর যাবত শুনে এসেছি, আন্দোলন করার শক্তি বিএনপির নেই। বিগত ৫ জানুয়ারি সমগ্র বাংলাদেশে বিশেষ করে ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ডে তারা মিছিল করে প্রমাণ করে দিয়েছে তারা ছিল এবং আছে। সরকার যে মিথ্যা কথা বলেছে তা অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে। দেশের মানুষ এবং ২০ দলীয় জোটকে সরকারই আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে। তিনি বলেন, ২০ দলীয় ঐক্যজোট চেয়েছিল ঢাকার যে কোনো একটি জায়গায় শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ করতে। কিন্তু সরকার ভীত হয়ে ১৪৪ ধারা ...
গণমাধ্যম কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে সরকার : খালেদা জিয়া

গণমাধ্যম কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে সরকার : খালেদা জিয়া

জাতীয়, স্লাইড
বর্তমান সরকার কঠোরভাবে গণমাধ্যমগুলোকে নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।  মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে একথা বলেন তিনি।বিএনপি চেয়ারপার্সন বলেন, গণতান্ত্রিক সভ্য সমাজে স্বাধীন মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। বর্তমান সরকারের আমলে জনগণের সকল অধিকার ফ্যাসিবাদী কায়দায় হরণ করা হয়েছে। রুদ্ধ করা হয়েছে নির্ভিকভাবে মত প্রকাশের স্বাধীনতাকে।  তিনি বলেন, ইতোপূর্বে আওয়ামী লীগ সরকার দেশের জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক আমার দেশ’ বন্ধ এবং সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে কারা-অন্তরীণ রেখেছে। এছাড়া বেসরকারী টিভি ‘চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ করে দেয়া হয়েছে। এখন সকল গণমাধ্যমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিরোধী দল ও মত দমনে এ ধরণের অন্যায় ও...
অবরোধ প্রত্যাহারের আহ্বান আ’লীগের

অবরোধ প্রত্যাহারের আহ্বান আ’লীগের

জাতীয়, বিশেষখবর
ইজতেমার কথা বিবেচনায় নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আ'লীগ।মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ আ'লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ আহ্বান জানান।সংবাদ সম্মেলনে হানিফ বলেন, 'আগামী ৯ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারিতে দুই পর্বে টঙ্গীতে বিশ্ব ইজতেমার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বিশ্ব ইজতেমার উদ্যোক্তাদের প্রতিনিধি দল মতবিনিময়ের জন্য তার (খালেদা জিয়া) সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি পূর্বনির্ধারিত সময়সূচি না থাকার অজুহাতে তাদের সাথে সাক্ষাৎ করেননি। এই ঘটনার মধ্য দিয়ে আরেকবার প্রমাণিত হলো তার ধর্মীয় বিশ্বাস একেবারেই ঠুনকো।' এ সময় ইজতেমার কথা বিবেচনা করে বিএনপি নেত্রীকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান।  হানিফ বলেন, দেশবাসী খালেদার ধ্বংসাত্মক প্রতিহিংসার রাজনী...
শ্যালা নদীতে নৌযান চলাচলের অনুমতি

শ্যালা নদীতে নৌযান চলাচলের অনুমতি

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
সুন্দরবনের শ্যালা নদীতে আবারও নৌযান চলাচলের অনুমতি দিয়েছে নৌমন্ত্রণালয়। বুধবার সকাল থেকে এ নদী দয়ে নিয়ন্ত্রিত উপায়ে নৌযান চলাচল করতে পারবে। তবে তেলবাহী জাহাজ চলাচল আপাতত: বন্ধ থাকবে।মঙ্গলবার নৌ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্ত:মন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে নৌ মন্ত্রণালয় থেকে বলা হয়, মংলা-ঘষিয়াখালি চ্যানেলের খনন কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত শ্যালা নদী দিয়ে নিয়ন্ত্রিত উপায়ে সাময়িকভাবে নৌযান চলাচল করতে পারবে।  কোনভাবেই রাতে কোন নৌযান চলাচল করতে পারবেনা। নৌযানগুলো দিনের বেলায় সুন্দরবন এলাকা (বিশেষতঃ শ্যালা নদী) অতিক্রম করতে হবে। কুয়াশা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দিনের বেলায়ও শ্যালা নদীতে নৌযান চলাচল করতে পারবে না। তেলবাহী জাহাজ চলাচল আপাততঃ বন্ধ থাকবে।প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর ওই শ্যালা নদীতে তেলবাহী জাহাজ ওটি সাউদার্ণ ষ্টার-৭ ডুবে সাড়ে তিনশ' কিলোমিটার এলাকায় তেল...
মির্জা ফখরুল গ্রেফতার, খালেদার নিন্দা

মির্জা ফখরুল গ্রেফতার, খালেদার নিন্দা

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আটক করেছে ডিবি পুলিশ। গ্রেফতারের পর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এছাড়া ফখরুলকে গ্রেফতারের প্রতিবাদে রংপুর বিভাগে হরতাল ডেকেছে বিএনপি। সোমবার প্রেস ক্লাবে পেশাজীবীদের সম্মেলনে যোগ দিতে এসে বাধার মুখে পড়ে অবস্থান করছিলেন। প্রায় ২৪ ঘন্টা অবস্থান শেষে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে বের হওয়ার সময় বিকেল সোয়া চারটায় তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল পৌনে ৪টার দিকে সংবাদ সম্মেলন শেষে ফখরুল নিজের গাড়িতে চড়ে প্রেস ক্লাব থেকে বেরিয়ে যাচ্ছিলেন। প্রধান ফটকে পুলিশ তার গাড়িটি আটকে দেয়। বেশ কিছুক্ষণ ফটকে আটকে রাখার এক পর্যায়ে কয়েকজন পুলিশ সদস্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের গাড়িতেই উঠে পড়েন। এরপর সোয়া ৪টার দিকে গাড়...
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

খেলাধুলা, খেলার মাঠ
বড় কোনো চমক না রেখেই ঘোষণা করা হলো বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের চূড়ান্ত দল। আজ রবিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। সেই সম্মেলনে ঘোষণা করা হয় বিশ্বকাপ দল। বিশ্বকাপের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু বিশ্বকাপের দল ঘোষণার সময় নির্বাচকদের সাথে তিনি ছিলেন না। তিনি তখন বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলছিলেন। প্রধান নির্বিচক ফারুক আহমেদ বলেন, "আমরা একটা ভারসাম্যপূর্ণ দল করতে চেয়েছি। বিশ্বকাপ চার বছর পর পর আসে। এর দিকে তাকিয়ে থাকে সবাই। তাই ১৫ সদস্যের দল নির্বাচনে আমরা ভারসাম্যপূর্ণ দল করতে সর্বোচ্চ চেষ্টা করেছি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশন আমরা চিন্তা করেছি। সেই সাথে আমাদের দলের শক্তিশালী দিকটার দিকেও জোর দিয়েছি।"প্রশ্ন আসে অভিজ্ঞ বাঁ হাতি স্পিনার আব্দুল রাজ্জাক দলে নেই কেন। ফারুক বলেন, "অস্ট্রেলিয়া নিউজিল্য...