Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : খালেদা জিয়া

বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : খালেদা জিয়া

জাতীয়, সংবাদ শিরোনাম
  ২০ দলীয় জোট নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে। বিজয় না হওয়া পর্যন্তএই আন্দোলন চলবে।রোববার বেলা ৩টার দিকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের একটি প্রতিনিধিদল গুলশান কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাত করলে গেলে তিনি একথা বলেন।সাক্ষাতশেষে বেরিয়ে এসে বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, খালেদা জিয়া যেকেনো মূল্যে সারা দেশে এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, অবৈধভাবে বিরোধী দলের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে। এসব করে সরকার পার পাবে না।আইনজীবী প্রতিনিধি দলে ছিলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, শাহজাহান ওমর, জয়নাল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া।...
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতীয়, স্লাইড
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ‘গণতন্ত্রের বিজয় দিবস’ ও দশম জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে  তিনি এ ভাষণ দেবেন।প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির একথা নিশ্চিত করেছেন।আসিফ কবির বলেন, কাল সন্ধ্যা সোয়া ৭টায় ওই ভাষণ টেলিভিশন ও রেডিও প্রচারিত হবে।উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করবে। ইতিমধ্যে এ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজ ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। তবে কাল সমাবেশ করার ব্যাপারে বিএনপি এখনো অনড়।...
রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ

রাজধানীর বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ

স্লাইড
  রাজধানীর পুরানা পল্টনে নিউভিশন পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন স্থানে ১৫টি গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। যাত্রাবাড়ি এলাকায় ১৫ মিনিটের ব্যবধানে ৬টি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনির আখড়া, রায়ের বাগ, দনিয়া এলাকায় দুর্বত্তরা সন্ধ্যা সোয়া ছটা থেকে সাড়ে ছটার মধ্যে বাসে আগুন দেয়। একই সময়ে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা ্ও বাড্ডায় একটি বাস ্ও প্রাইভেট কারে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টায় গুলিস্তান যাত্রী বাহী বাসে আগুন দেয়ার পর এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।  সন্ধ্যা সাড়ে ছটার দিকে গুলশান-২ এলাকায় একটি যাত্রীবাহী বাসে ককটেল নিক্ষেপ করলে যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে দৌড় দেয়।উত্তরায় বিকেল ৫টায় স্বেচ্ছাসেবকলীগ নেতার কার্যালয় আগুন দেয়া হয়। একই সময়ে একে ট্ওায়ারের পেছনে আ্ওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে।পুরানা পল্টনে...
সমাবেশের সিদ্ধান্তে অনড় বিএনপি : আলীগের বাতিল

সমাবেশের সিদ্ধান্তে অনড় বিএনপি : আলীগের বাতিল

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার পরও৫ জানুয়ারি সোমবার সমাবেশের সিদ্ধান্তে  এখনো অনড় আছে বিএনপি । এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন এলাকায় কোনো সভা সমাবেশ করবে না তারা।আওয়ামী লীগের ‘গণতন্ত্রের বিজয় উত্সব’ উপলক্ষে সোমবার ঢাকায় ১৬টি স্থানে সমাবেশ করার কথা ছিল।এদিকে ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ অভিহিত করে ওইদিন রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি।প্রধান দুটি দলের পাল্টাপাল্টি কর্মসূচি সামনে রেখে আজ রোববার বিকাল পাঁচটা থেকে রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, বিক্ষোভ সবকিছু নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।রোববার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান বলেন, এখনো পর্যন্ত বিএনপি-জোটের ঘোষিত কর্মসূচি বলবত্ আছে। এ সমাবেশ হবে।  তিনি বলেন, এমন কোনো পরিস্থিতি হয়নি যে সভাসমাবেশ নিষিদ্ধ করতে হবে। বিএনপির চেয়ারপারসন...
রাজধানীজুড়ে আতংক: ব্যাপক ধরপাকড়

রাজধানীজুড়ে আতংক: ব্যাপক ধরপাকড়

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
রাজধানীতে ব্যাপক ধরপাকড় শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী শু রাজধানীর রাজপথ ফাঁকা হয়ে পড়ছ। ঢাকার রাস্তাগুলোতে যানবাহন চলছে না। পুরান ঢাকার ইসলামবাগে বোমা বস্ফিোরণে কৃষক লীগ নতো ইদ্রসি আলী নিহত হয়ছেনে। এমন পরস্থিতিতিে আতঙ্কজনক পরস্থিতিি সৃষ্টি হয়ছে। বিএনপি নেতৃত্বাধীন  ২০ দলীয় জোট সোমবার ৫ জানুয়াররি র্কমসূচি পালনে অনড় থাকার প্রক্ষোপটে পুলশি ব্যাপক তৎপরতা শুরু করেছে।সন্ধ্যার পর ঢাকার বিভিন্নি স্থানে দোকানপাট বন্ধ হয়ে গছে। দোকানরিা অভযিোগ করছেনে, পুলিশ তাদরে দোকান বন্ধ করে দিতে বাধ্য করছে। পান দোকান, চায়রে দোকানসহ ফুটপাতের সব দোকান বন্ধ করতে বাধ্য করা হয়। গুলিস্তান, ফার্মগেট, মতিঝিল এলাকার সব হকার সন্ধ্যার আগেই দোকান বন্ধ করে বাসায় চলে যায়।  বিপুলসংখ্যক লোককে আটক করা হয়ছে। র্দুবৃত্তরা রাজধানীর বিভিন্নি স্থানে বেশ কয়কেটি যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বাস চলাচল বন্ধ হয়ে যাবার কারনে রাস্তাঘাট ফাকা...
ঢাকায় সভা সমাবেশ নিষিদ্ধ

ঢাকায় সভা সমাবেশ নিষিদ্ধ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিএনপি আ’লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে আজ রোববার বিকেল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটান এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। রোববার এক প্রেসবিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার এ নির্দেশ জারি করেছে।এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে সব ধরনের মানব বন্ধন, সভা, সমাবেশ এমনকি এক সাথে কোন স্থানে অধিক সংখ্যক জমায়েতের ওপরও নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। উল্লেখ, সোমবার ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। একইস্থানে আ’লীগ সমাবেশ ডাকার পর রাজধানীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।উল্লেখ্য গত বছর ২৯ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন ঘোষিত সাদা পতাকা নিয়ে অবস্থান কর্মষূচির দিন পুলিশ ঢাকা সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছিল...
বিধ্বস্ত বিমান থেকে বেঁচে গেল সাত বছরের মেয়েটি

বিধ্বস্ত বিমান থেকে বেঁচে গেল সাত বছরের মেয়েটি

আন্তর্জাতিক
বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছে আর সবাই। বেঁচে যায় শুধু সাত বছরের এক মেয়ে। হতবিহ্বল মেয়েটি হেঁটে গিয়ে কড়া নাড়ে কাছের এক বাড়ীর দরোজায়। দরোজা খুলে দেয়া লোকটিকে জানায়, বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছে তার বাবা-মা।অবাক করা এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লিওন কাউন্টিতে।কেনটাকির পুলিশ জানায়, বিধ্বস্ত বিমানটি পরে চারজন মানুষের মৃতদেহ সহ খুঁজে পাওয়া যায়। মেয়েটির পরিচয় পুলিশ এখনো প্রকাশ করেনি।মেয়েটিকে এখন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা আশংকামুক্ত।যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন জানায়, পাইপার পিএ-৩৪ বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কনট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগে বিমানটির পাইলট ইঞ্জিনে গোলযোগ দেখা দিয়েছে বলে জানিয়েছিল।কেনটাকির পুলিশ সার্জেন্ট ডীন প্যাটারসন বলেন, সাত বছরের মেয়েটি নিজে পায়ে হেঁটে এসে সবচেয়ে কাছের বাড়িতে গিয়ে এই বি...
সমাবেশ না হলে আসতে পারে টানা হরতাল!

সমাবেশ না হলে আসতে পারে টানা হরতাল!

জাতীয়, বিশেষখবর
মঙ্গল ও বুধবার সারা দেশে টানা ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিতে পারে ২০ দলীয় জোট। ৫ জানুয়ারি সমাবেশ করতে না দিলে এ কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে একাধিক সূত্রে জানা গেছে। তবে অবস্থা বুঝে টানা কর্মসূচিসহ হরতাল ৭২ ঘণ্টারও হতে পারে বলে জানিয়েছে অপর এক সূত্র। অনুমতি না দিলেও ৫ জানুয়ারি রাজধানীতে গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি পালনে অনড় রয়েছে বিএনপি। বিএনপির একাধিক নেতা গণমাধ্যমে এ অবস্থানের কথা জানিয়েছেন। এমনকি ওই দিন বিএনপি চেয়ারপারসন পল্টনে আসবেন বলেও জানিয়েছেন তারা। যেকোনোভাবে পল্টনে সমাবেশ করার প্রস্তুতিও নিচ্ছেন জোটের নেতা-কর্মীরা। তবে এখন পর্যন্ত অনুমতি দেয়নি ডিএমপি।অপরদিকে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কর্মসূচি হচ্ছে- ৫ জানুয়ারি সারা দেশে সকাল থেকে প্রতিটি ওয়ার্ড, থানা, জেলা ও উপজেলায় বঙ্গবন্ধুর ভাষণ বাজবে, ওই দিন গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে দুপুর আড়াইটায় রাজধানীসহ দেশের...