Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

৫ জানুয়ারি বিএনপি বিশৃঙ্খলা করলে প্রতিহত করুন

৫ জানুয়ারি বিএনপি বিশৃঙ্খলা করলে প্রতিহত করুন

জাতীয়, বিশেষখবর
  ৫ জানুয়ারি বিএনপি বিশৃঙ্খলা করলে তাদের প্রতিহত করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। রাজধানীর সেগুনবাগিচার বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে শনিবার দুপুরে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ সভার আয়োজন করে। দলের নেতা-কর্মীদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, যারা ওই দিন বিশৃঙ্খলা করবে, তাদের প্রতিহত করতে হবে। এদের (বিএনপি) শক্তি শেষ হলেও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।তিনি বলেন, ৫ জানুয়ারি আমরা গণতন্ত্রের বিজয় দিবস পালন করব। আর বিএনপি ওই দিন কালো দিবসের কর্মসূচি দিয়েছে। আসলে তারা একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। কিন্তু দেশের জনগণ তাদের সেই সুযোগ দেবে না। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা সংবাদ সম্মেলন নিয়ে মন্তব্য করেন ড. হাছান। তিনি বলেন, সংবাদ সম্মেলনের আগে খা...
অন্তর্বর্তী নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়নি : এইচ টি ইমাম

অন্তর্বর্তী নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়নি : এইচ টি ইমাম

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  অন্তর্বর্তীকালীন নির্বাচন দেয়ার ব্যাপারে এখনো পর্য্ন্ত কোনো সিদ্ধান্ত ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেছেন, দেশে অন্তর্বর্তীকালীন নির্বাচন দেয়ার  মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপে এ কথা বলেন তিনি। এতে প্যানেল আলোচক হিসেবে আরো ছিলেন বি্এনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান ও সাবেক রাষ্ট্রদূত নাসিমা ফিরদৌস।  প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বর্তমান অবস্থায় অন্তর্বর্তীকালীন নির্বাচনের কোনো সম্ভাবনা একেবারেই নেই। সাধারণত যে পরিস্থিতিতে অন্তর্বর্তী নির্বাচন হয়, সে পরিস্থিতি এখনো তৈরি হয়নি।”আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য বলেন, গত নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি বড় ভুল করেছে। তার মাসুল এখন জনগণকে দিতে হচ্ছে।সংবিধানে নির্...
সংলাপ ও মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই: তোফায়েল

সংলাপ ও মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই: তোফায়েল

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দেশে মধ্যবর্তী নির্বাচন ও সংলাপের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা রিপোটার্স ইউনিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা।বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে ২০১৯ সালে। এর আগে কোনো সংলাপ এবং নির্বাচনের সুযোগ সেই। আর কোনো সম্ভাবনাও নেই। তাছাড়া, দেশে এখন কী এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে নির্বাচন দিতে।...
ইরাকে বিমান হামলায় ১৫ আইএস জঙ্গি নিহত

ইরাকে বিমান হামলায় ১৫ আইএস জঙ্গি নিহত

আন্তর্জাতিক
ইরাকের মসুল শহরে ইসলামিক স্টেট (আইএস) বিদ্রোহীদের গোপন বৈঠকে বিমান হামলা চালিয়েছে আমেরিকান নেতৃত্বাধীন জোট। বৃহস্পতিবার রাতে চালানো এ হামলায় ১৫ আইএস জঙ্গি নিহত হয়েছে।ইরাকের ফাজুল্লা শহরে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে আইএস-এর অন্যতম নেতা মোহান্নেদ সালিহ আল-সওদিদি নিহত হয়েছেন বলে জানা গেছে।সেনাবাহিনী সূত্র জানায়, ''ফাজুল্লা শহরে আইএস এর সাথে বড় বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে সেনাবাহিনীর ৮ নম্বর বিগ্রেড।'' গত বুধ ও বৃহস্পতিবার আইএসকে লক্ষ্য করে ২৯ বার বিমান হামলা চালিয়েছে আমেরিকা।...
৫ জানুয়ারি হবে শেষ খেলা: মাহবুব

৫ জানুয়ারি হবে শেষ খেলা: মাহবুব

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাতদফা না মানলে ৫ জানুয়ারি হবে শেষ খেলা বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ইয়ূথ ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।খন্দকার মাহবুব বলেন, ৫ জানুয়ারির আগে খালেদা জিয়ার সাত দফা দাবি মেনে নিদলীয় তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তা নাহলে এই সাত দফা এক দফা হয়ে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের পতন ঘটনানো হবে।এই অবৈধ সরকারের পতনের মধ্যদিয়ে হবে জনগণের বিজয় উল্লেখ করে তিনি বলেন, যেখানে অবৈধ সরকার থাকে, সেখানে অরাজনৈতিক সৃষ্টি হয়। দেশে যত প্রকার রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে শুধু এই অবৈধ্য সরকারের কারণে। সভায় জাগপা সভাপতি শফিকুল আলম প্রধান বলেন, দিল্লির আর্শীরবাদপুষ্ট ...
গোলাম মসিহ সৌদি আরবের রাষ্ট্রদূত

গোলাম মসিহ সৌদি আরবের রাষ্ট্রদূত

বিশেষখবর, সংবাদ শিরোনাম
  জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিহকে সৌদি আরবে বাংলাদেশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।রাজনীতিবিদ গোলাম মসিহ পেশাদার কূটনীতিক শহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। এর আগে শহীদুল হককে মালয়েশিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।গোলাম মসিহ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন। ১৯৮১ সালে  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক পাস করেন। তিনি ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত লন্ডনে ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানির আইন বিভাগে চাকরি করেন।এছাড়াও তিনি যুক্তরাজ্যে গ্যাস, ফ্যান্সের টোটাল অয়েল, হংকং টেলিকম, যুক্তরাষ্ট্রের জেনারেল অটোমিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। তিনি লন্ডনে থাকাকালীন সময় ১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগ দেন।...
অনুমতি না পেলেও সমাবেশ করা হবে

অনুমতি না পেলেও সমাবেশ করা হবে

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
৫ই জানুয়ারি অনুমতি না পেলেও বিএনপি রাজধানীতে সমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। বলেছেন, আমরা ৫ই জানুয়ারি ঢাকায় গণগন্ত্র হত্যা দিবসের সমাবেশ করবো। অনুমতি দেবে কি দেবে না, তা সরকারের বিষয়। আমাদের যা করণীয়, তা আমরা করবো। ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় একই ঘোষণা দেন দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। ড. মঈন খান বলেন, গত বছর ৫ই জানুয়ারি একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। এ দিনটিকে আমরা গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করতে চাই। এরই মধ্যে ঢাকায় জনসভা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছি। এখনও অনুমতি মেলেনি। শেষ পর্যন্ত যদি অনুমতি ...
অনুমতি না পেলেও জনসভা করবে বিএনপি : রিজভী

অনুমতি না পেলেও জনসভা করবে বিএনপি : রিজভী

জাতীয়, সংবাদ শিরোনাম
  রুহুল কবির রিজভী বলেছেন,  ৫ জানুয়ারি ঢাকায় অনুমতি না পেলেও তারা জনসভা করার সিদ্ধান্তে অটল রয়েছে বিএনপি। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে বিএনপির যুগ্মমহাসচিব বৃহস্পতিবার জনসভার বিষয়ে তাদের অটল অবস্থানের কথা জানান। সংগঠনের সাবেক নেতা শিরিন সুলতানা, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল এসময় উপস্থিত ছিলেন।নয়া পল্টনের কার্যালয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রিজভী বলেন, এক ব্যক্তির স্বার্থ চরিতার্থ করার জন্য ৫ জানুয়ারি সরকার তামাশার নির্বাচন করে গণতন্ত্রকে কবরস্থ করেছে। এখন তারা বলছে, ৫ জানুয়ারি ওই তামাশার নির্বাচনের বর্ষপূর্তি উদযাপন করবে। রিজভী বলেন,  আমরা গণতন্ত্র হত্যার ওই দিনটিতে ঢাকায় জনসভার অনুমতি চেয়ে পুলিশের কাছে ইতোমধ্যেই আবেদন করেছি। আমাদের নেতারা আজ মহানগর পুলিশ দপ্তরে গিয়েছিলেন। তারা (পুলিশ) বলেছে, জনসভার অনুমতি দেবে না। আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, ৫ জানুয়ারি আমাদের...