Saturday, October 31Welcome khabarica24 Online

Author: taslim

বাংলাদেশে এখন ভোটার ৯ কোটি ৬২ লাখ

বাংলাদেশে এখন ভোটার ৯ কোটি ৬২ লাখ

বিশেষখবর
  নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, দেশে হালনাগাদে নিবন্ধিত প্রায় ৪৭ লাখকে নিয়ে ৯ কোটি ৬২ লাখের মতো ভোটার দাঁড়িয়েছে। তিনি শুক্রবার খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। ২ জানুয়ারি জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।এছাড়া তিনটি ওয়েবসাইটে (www.ec.org.bd, www.ecs.gov.bd, www.sevices.nidw.gov.bd ) তা প্রকাশ করা হবে। ১৭ জানুয়ারি পর্যন্ত বাদ পড়া ভোটাররা তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। সেই সঙ্গে নিবন্ধিতদের তথ্য সংশোধন ও ভোটার অযোগ্যদের বিষয়ে আপত্তি জানাতে পারবেন। ২২ জানুয়ারির মধ্যে দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানান ইসি সচিব।গত ১৫ মে থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সারাদেশে ৪৬ লাখ ৭২ হাজার ১৭৬ জন নতুন ভোটার নিবন্ধিত হন। তাদের নিয়ে সর্বমোট ভোটারদের ম...
দেশজুড়ে পাঠ্যপুস্তক উৎসব, হাতে হাতে নতুন বই

দেশজুড়ে পাঠ্যপুস্তক উৎসব, হাতে হাতে নতুন বই

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  দেশজুড়ে আজ চলছে পাঠ্যপুস্তক উৎসব। নতুন শ্রেণিতে উঠা শিশু শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই। সারাদেশে স্কুলে স্কুলে নতুন বই পেয়ে তাই তো ফুলকুড়িদের আহা কী আনন্দ।নতুন বইয়ের গন্ধে মজাই আলাদা জানিয়ে তাদের পাঠ থেকে আলো নিয়ে নিজেকে এবং সমাজকে আলোকিত করার শপথও নিয়েছে শিক্ষার্থীরা।  তারা জানিয়েছে অনেক আনন্দ নিয়েই নতুন বইয়ে বছরের পড়া-লেখা শুরু করবে তারা। অর্জিত জ্ঞান দিয়ে নিজ এবং সমাজকে আলোকিত করার কথাও বলেছে কেউ কেউ।চাঁদপুরের হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তোফায়েল আহমেদ জিসান। সে জানায়, নতুন বই পেয়ে ভারি আনন্দ তার। নতুন বইয়ে ভালোভাবে মন দিয়ে পড়া লেখা করে জ্ঞান অর্জন করবে সে।নারায়ণগঞ্জ পুলিশ লাইনস স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী নাবীহা তাসনীম জানায়, নতুন বই পেয়ে খুব খুশি সে। আজ থেকেই শুরু হবে তার পাঠ। পড়া লেখা করে সে বড় মানুষ হতে চায়। মানুষের জন্য কা...
খালেদা রাজনীতি থেকে মাইনাস হতে পারেন: হানিফ

খালেদা রাজনীতি থেকে মাইনাস হতে পারেন: হানিফ

জাতীয়, বিশেষখবর
  আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া ভুল সিদ্ধান্তের কারণে তিনি রাজনীতি থেকে মাইনাস হতে পারেন। তিনি বলেন, মাইনাসের ফর্মুলা আ'লীগের নয়, ভুল সিদ্ধান্তের জন্য দেশের জনগণ তাকে মাইনাস করবে।দুপুরে রাজধানীর বলাকা চত্বরে শ্রমিক লীগ আয়োজিত ‘গণতন্ত্র ও সংবিধান রক্ষা দিবস’ শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।হানিফ বলেন, নির্বাচনে অংশ না নেয়ার একটি ভুল সিদ্ধান্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংসদ থেকে মাইনাস হয়েছেন। খালেদা জিয়া এখন আলোচনার চান।তাহলে কেন তখন আমাদের আহ্বানে আলোচনায় রাজি হলেন না? কেন জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করলেন? দেশে জনগণের কাছে নেই জবাব দিন।খালেদা জিয়ার প্রস্তাব বিষয়ে তিনি বলেন, প্রস্তাব নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই না। দেশবাসীর সঙ্গে আলীগ খালেদা জিয়ার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।তিনি খালেদা জিয়ার বক্তব্...
ফলের ভিত্তিতে স্নাতক শ্রেণিতে ভর্তির নির্দেশনা স্থগিত

ফলের ভিত্তিতে স্নাতক শ্রেণিতে ভর্তির নির্দেশনা স্থগিত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির নির্দেশনাপত্র স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয় ওই নির্দেশনাপত্র স্থগিত করেছে বলে মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা নিশ্চিত করেন।  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। বুধবার বিদ্যমান ভর্তি পরীক্ষার পরিবর্তে সব বিশ্ববিদ্যালয়কে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তির কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানিয়ে চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এই চিঠি পাঠানো হয়। এনিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রচলিত ভর্তি পরীক্ষার পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রচুর অর্থ ব্যয় করতে হয় এবং দুর্ভোগের শিকার হতে হয়। এ অবস্থায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তির ক...
এসএলপিএল ম্যাচ ফিক্সিংয়ে আশরাফুল জড়িত

এসএলপিএল ম্যাচ ফিক্সিংয়ে আশরাফুল জড়িত

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের বিরুদ্ধে বিপিএলের পর নতুন করে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে।এসএলপিএলে ম্যাচ ফিক্সিং করেছেন বলে আইসিসির কাছে স্বীকারোক্তি দিয়েছেন আশরাফুল। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে বৃহস্পতিবার এই সংবাদ দিয়েছে শ্রীলঙ্কান দৈনিক ডেইলি মিরর।ডেইলী মিররের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালের ২৩ মে আইসিসির এন্টি করাপশন ও সিকিউরিটি ইউনিটির (আকসু) কাছে আশরাফুল এসএলপিএলে ম্যাচ ফিক্সিং করেছেন বলে স্বীকারোক্তিমুলক বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি ২০১২ সালের ২৬ আগস্ট অনুষ্ঠিত রুহুনু রয়্যালস ও ওয়েমবা ইউনাইটেডের মধ্যকার ম্যাচে ফিক্সিং করার কথা স্বীকার করেছেন।ডেইলি মিরর জানায়, দীর্ঘ দিন ধরেই এসএলপিএলে ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টি নিয়ে গুঞ্জন চললেও এতোদিন এই বিষয়ে সঠিক কোনো প্রমাণ ছিল না লঙ্কান বোর্ডের কাছে।গত মাসে এই বিষয়ে আইসিসির কাছ থ...
বর্ষবরণের রাতে আত্মঘাতী হামলায় নিহত ৩৩

বর্ষবরণের রাতে আত্মঘাতী হামলায় নিহত ৩৩

আন্তর্জাতিক
আত্মঘাতী হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু হল মধ্য ইয়েমেনে। বুধবার উৎসবের আবহে একটি সাংস্কৃতিক কেন্দ্রের বাইরে এক সুইসাইড বোম্বার ঢুকে পড়ে। প্রচণ্ড বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩৩ জনের। পুলিশ সূত্রে জানায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু ও মহিলা। পাশাপাশি আরও একটি বিস্ফোরণ হয় দুটি হাসপাতালের বাইরে। যদিও সেই বিস্ফোরণে কতজন আহত হয়েছেন তা জানা যায়নি। এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। যদিও মনে করা হচ্ছে, আল কায়দা মদদপুষ্ট আরাবিয়ান পেনিনসুলা বা আকাপ জঙ্গি সংগঠনই এই বিস্ফোরণ ঘটিয়েছে। সূত্র : কলকাতা...
সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সাত দফা দিলেন খালেদা

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সাত দফা দিলেন খালেদা

জাতীয়, স্লাইড
  সুষ্ঠু ও আবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য সাত দফা ঘোষণা দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই দাবির ঘোষণা দেন। তিনি বলেন, আমাদের প্রস্তাবিত এসব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জাতীয় সংকট নিরসনের আহ্বান জানাচ্ছি। খালেদা জিয়ার প্রস্তাবগুলো হলো- ১. জাতীয় সংসদের নির্বাচন অবশ্যই একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হতে হবে। যাতে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে এবং সকল পক্ষের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বা সুযোগের সমতা নিশ্চিত হয়। ২. নির্বাচন ঘোষণার আগেই প্রতিদ্বন্দ্বী সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ, দক্ষ, যোগ্য ও সৎ ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।  যাতে, জনপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর প্রয়োজনীয় সংশোধন করা যায়। নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায় থেকে প...
মধ্যবর্তী নির্বাচন নিয়ে আলোচনার সুযোগ নেই

মধ্যবর্তী নির্বাচন নিয়ে আলোচনার সুযোগ নেই

জাতীয়, বিশেষখবর
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন অভিযোগ করে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, খালেদা জিয়া যতই চেষ্টা করুক, তিনি ঘোলা পানিতে মাছ শিকার করতে পারবেন না। এ দেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না। আলোচনারও কোনো সুযোগ নেই। আজ বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।হাছান মাহমুদ বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেকোনো দলের সঙ্গে আলোচনা হতে পারে যুদ্ধাপরাধী ছাড়া। তবে মধ্যবর্তী নির্বাচন কিংবা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে এ দেশে আলোচনার কোনো সুযোগ নেই। ২০১৯ সালে এ দেশে নির্বাচন হবে। তখন আলোচনা হবে। ড. হাছান মাহমুদ বলেন, খালেদার বক্তব্য ছিল বরাবরের মতো মিথ্যা আর ভুল তথ্যে ভরপুর। বিএনপির রাজনীতিই হচ্ছে মিথ্যা। এ জন্য ত...