Saturday, October 24Welcome khabarica24 Online

খালেদার কার্যালয়ে ফের তালা

ggggg_54878

 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের মূল ফটকে ফের তালা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এর আগে বেলা পৌনে ১২টায় তালা খুলে দেওয়া হয়।ফটকের সামনে আগের মতোই পুলিশ প্রহরা রয়েছে। আছে পুলিশের জলকামান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী একাধিক গাড়ি। গেটের বাইরে নারী পুলিশ সদস্যদের অবস্থানও আগের মতোই আছে।উল্লেখ্য, সোমবার দুপুর ১২টায় খালেদা জিয়াকে কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ রেখে মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।