Sunday, October 25Welcome khabarica24 Online

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো কমলো

oil_64_201127
বিশ্বব্যাপি জ্বালানি তেলের দাম কমছেই। বুধবার অশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৫০ ডলারের নিচে নেমে গেছে। ২০০৯ সালের মে মাসের পর এই প্রথম তেলের দাম ব্যারেলপ্রতি ৫০ ডলারের নিচে নেমে গেল।বুধবার দিনের শুরুতে দাম প্রায় এক ডলারের মতো কমে গিয়ে ৪৯ দশমিক ৯২ ডলারে নেমে আসে।খবর বিবিসি বাংলার।বিশেষজ্ঞরা বলছেন, আগামি কয়েকদিনে তেলের দাম আরো কমবে। এর কারণ হিসেবে তারা বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চিত অবস্থা এবং ওপেকের মতো তেল উৎপাদকদের সংগঠনগুলো উৎপাদন কমাতে রাজি না হবার কথা উল্লেখ করছেন।তারা বলছেন, এর ফলে বাজারে সরবরাহ বেড়ে গেছে।আজ তেলের দাম গত রোববারের তুলনায় ১০ শতাংশ কম।অনেকে বলছেন, গত জুন মাসেও যেখানে বিশ্ববাজারে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি একশ’ দশ ডলার – তা শেষ পর্যন্ত কুড়ি ডলারে নেমে যেতে পারে।