Friday, October 30Welcome khabarica24 Online

Author: taslim

ময়মনসিংহে ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহে ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ময়মনসিংহের পাঁচ খুনের মামলায় ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।আজ দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ড. মোহাম্মদ আমির উদ্দিন এ রায় দেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- সিরাজুল, আব্দুস সাত্তার, মানিক, বারেক, আজিজুল, ফজলুল করিম, সফুর উদ্দিন, নূর মোহাম্মদ, কাশেম, হক মিয়া, আবু তাহের ওরফে নকুল, রমজান ও আবুল খায়ের।এর মধ্যে সাত্তার পলাতক রয়েছেন। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- জসিম উদ্দিন ওরফে জসু ও আব্দুর রাজ্জাক। এর মধ্যে রাজ্জাক পলাতক। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের দণ্ড দেওয়া হয়েছে।...
বাংলাদেশ সংকট নিয়ে কাল বসছে ইইউ

বাংলাদেশ সংকট নিয়ে কাল বসছে ইইউ

জাতীয়, সংবাদ শিরোনাম
বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট, মানবাধিকার পরিস্থিতি, বাকস্বাধীনতা, নাগরিক অধিকার, বিচারবহির্ভূত হত্যা ও গণতন্ত্রের ভবিষ্যত সম্পর্কে করণীয় নিয়ে বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন। আগামীকাল ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ব্রাসেলসে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। বাংলাদেশ সংকট এজেন্ডা দিয়ে শুরু হবে বৈঠকটি। অনুষ্ঠিতব্য বৈঠকে ৯টি এজেন্ডা রাখা হয়েছে। বাকি এজেন্ডাগুলো শুধু অনুমোদন ও বিবৃতি দেয়ার জন্য পাশ করা হবে বলে জানা গেছে। এসময় সম্প্রতি বাংলাদেশ ঘুরে যাওয়া ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক উপকমিটির সদস্যরা তাদের পর্যালোচনা ও মূল্যায়ন রির্পোট উপস্থাপন করবেন। বৈঠকে বাংলাদেশের সামগ্রিক অবস্থার বিষয়ে সরেজমিন অভিজ্ঞতা, পর্যালোচনা এবং তাদের মূল্যায়ন প্রতিবেদন তুলে ধরবেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া ক্রিস্টিয়ান ড্যান প্রিদা। এছাড়া সফরে আসা প্রতিটি সদস্যও বাংলাদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরবেন...
ইনজুরি শঙ্কামুক্ত মুশফিকুর রহিম

ইনজুরি শঙ্কামুক্ত মুশফিকুর রহিম

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
বিশ্বকাপের ‘এ’ গ্রুপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মেলবোর্নে অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিুকর রহিম। সাথে সাথেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে, মুশফিকুরের ইনজুরি মারাত্মক কিছু নয়। তিনি এখন শঙ্কামুক্ত।আগামী বৃহস্পতিবার শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তাই মেলবোর্নে অনুশীলনে ব্যস্ত টাইগাররা। কিন্তু তার মাঝেই সৃষ্টি হয় উদ্বেগের। ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান মুশফিুকর রহিম। চিকিৎসার জন্য খুব দ্রুতই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া তাকে। পরবর্তীতে এক্স-রে ও স্ক্যানিং রিপোর্টে দেখা যায় যে মুশফিকুরের আঙ্গুলে কোন চিড় ধরেনি। তিনি শঙ্কামুক্ত। তবে শ্রীলংকার বিপক্ষে মুশফিকুর খেলবেন কিনা তা এখনো নিশ্চিত করেনি ব...
মিশরে গণতন্ত্র আন্দোলনকারীর পাঁচ বছরের কারাদণ্ড

মিশরে গণতন্ত্র আন্দোলনকারীর পাঁচ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক, স্লাইড
সোমবার কায়রোর একটি আদালত বিশিষ্ট গণতন্ত্র আন্দোলনকারী আলা আবদেল-ফাতাহ'কে বেআইনি বিক্ষোভ আয়োজনের দায়ে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে৷ মার্কিন যুক্তরাষ্ট্র এই রায়কে বলেছে ‘‘গভীরভাবে উদ্বেগজনক''৷অস্থায়ী আদালতের অধিবেশন বসেছিল একটি পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে৷ আলা আবদেল-ফাতাহ ও মামলার অপর আসামী আহমেদ আবদেল-রহমানকে পাঁচ বছর করে কারাদণ্ডে দণ্ডিত করেন বিচারক হাসান ফরিদ৷ আরো ২২ জন অভিযুক্তকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে৷ তাঁদের বিরুদ্ধে ২০১৩ সালের নভেম্বর মাসে প্রণীত বিক্ষোভ আইন ভঙ্গ করার অভিযোগ ছিল৷ঐ বিতর্কিত আইন অনুযায়ী, বিক্ষোভের উদ্যোক্তাদের পুলিশকে তিনদিনের নোটিস দিতে হবে৷ অপরদিকে পুলিশ শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করতে পারবে৷ সমালোচকদের মতে সরকার এই আইনের বলে ভিন্নমতাবলম্বীদের মুখ বন্ধ করতে চাইছেন৷ কর্তৃপক্ষ বলছেন, আইন-শৃঙ্খলা রক্ষার জন্য এই আইনের প্রয়োজন৷ ...
মধ্য মার্চে তফসিল ও এপ্রিলে ডিসিসি নির্বাচন

মধ্য মার্চে তফসিল ও এপ্রিলে ডিসিসি নির্বাচন

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
মধ্য মার্চের মধ্যে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন এবং এপ্রিলে নির্বাচন করতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম। আজ মঙ্গলবার বিকেলে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন।সিরাজুল ইসলাম বলেন, ‘গতকাল সোমবার বিকেল ৫টায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন করে গেজেটের কপি ও নির্বাচনের আয়োজন করতে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে।’তিনি আরও বলেন, ‘আমরা চিঠি পেয়ে প্রাথমিক প্রস্তুতি নিতে শুরু করেছি। আগামী দুই সপ্তাহের মধ্যে এই প্রস্তুতি শেষ হবে। পরে কমিশনে ফাইল উপস্থাপন করা হবে। কমিশন এর পর সিদ্ধান্ত নেবে তারা কবে তফসিল ও নির্বাচনের দিন ধার্য করবে।’...
মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতির প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আসামিদের অনুপস্থিতিতে ঢাকার ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ ইমরুল কায়েস অভিযোগপত্র আমলে নিয়ে আজ এ পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ২৫ মার্চ পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন দুদক।মির্জা আব্বাস ছাড়া মামলার বাকি চার আসামি হলেন সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বর্তমানে অবসরপ্রাপ্ত) বিজন কান্তি সরকার,  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কোষাধ্যক্ষ মো. মনছুর আলম ও হিসাব সহকারী মতিয়ার রহমান। তবে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ভূমি...
দেশব্যাপী বর্ধিত ৪৮ ঘন্টার হরতাল চলছে

দেশব্যাপী বর্ধিত ৪৮ ঘন্টার হরতাল চলছে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
  লাগাতার অবরোধের মধ্যে দেশব্যাপী ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টার হরতাল শেষে বর্ধিত ৪৮ ঘন্টার হরতাল চলছে। বুধবার ভোর ৬টায় ৭২ ঘন্টা হরতাল শেষ হওয়ার আগেই শুক্রবার ভোর ৬টা পর্যন্ত বর্ধিত আরো ৪৮ ঘন্টার হরতালের কর্মসূচি ঘোষণা করে বিএনপি জোট।জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার এক বিবৃতিতে আগামী শুক্রবার ভোর ৬টা পর্যন্ত হরতালের সময়সীমা বাড়ানোর ঘোষণা দেন।এছাড়া বৃহস্পতিবার সারা দেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সব মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ মিছিলেরও ঘোষণা দেয়া হয়।গত তিন সপ্তাহ ধরে প্রতিটি কর্মদিবসে হরতাল পালন করছে বিএনপি জোট।বুধবার সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে বিক্ষিপ্ত মিছিল-পিকেটিং, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তেমন কোন সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।হরতাল-অবরোধকে ঘিরে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে...
ভাষণ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার দিক নির্দেশনা

ভাষণ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার দিক নির্দেশনা

জাতীয়, স্লাইড
  রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেছেন, ভাষণে সরকারের নেতৃত্বে তথ্য-প্রযুক্তি ও আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে রূপকল্প-২০২১ বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরের একটি দিক-নির্দেশনা তুলে ধরা হয়েছে। গত ১৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। গত ২০ জানুয়ারি চিফ হুইপ আ স ম ফিরোজ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের ডা. দীপু মনি তা সমর্থন করেন। রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আজ ১৯তম দিনে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সরকারি দলের শেখ ফজলুল করিম সেলিম, বেগম সানজিদা খানম, সেলিনা জাহান রিটা, বেগম তারানা হালিম, বেগম ফজিলাতুন্নেছা বাপ্পি, বেগম সাবি...