Saturday, October 24Welcome khabarica24 Online

মধ্য মার্চে তফসিল ও এপ্রিলে ডিসিসি নির্বাচন

ec_64841

মধ্য মার্চের মধ্যে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন এবং এপ্রিলে নির্বাচন করতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম। আজ মঙ্গলবার বিকেলে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন।সিরাজুল ইসলাম বলেন, ‘গতকাল সোমবার বিকেল ৫টায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন করে গেজেটের কপি ও নির্বাচনের আয়োজন করতে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে।’তিনি আরও বলেন, ‘আমরা চিঠি পেয়ে প্রাথমিক প্রস্তুতি নিতে শুরু করেছি। আগামী দুই সপ্তাহের মধ্যে এই প্রস্তুতি শেষ হবে। পরে কমিশনে ফাইল উপস্থাপন করা হবে। কমিশন এর পর সিদ্ধান্ত নেবে তারা কবে তফসিল ও নির্বাচনের দিন ধার্য করবে।’